আত্মরক্ষার জন্য নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার  ছাড়পত্র পেলেন সলমন খান

আত্মরক্ষার জন্য নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র পেলেন অভিনেতা সলমন খান হুমকি চিঠি পাওয়ার পরেই মুম্বই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্রের আবেদন করেছিলেন ভাইজান। সেই আবেদন মঞ্জুর করল মুম্বই পুলিশ। এবার আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবেন তিনি। কিছুদিন আগেই মুম্বই পুলিশের কাছে ‘আর্মস লাইসেন্স’ এর জন্য আবেদন জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ তার আবেদন মঞ্জুর […]

আরও পড়ুন

‘সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল’, নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

স্তব্ধ হয়ে গেলেন বাংলা গানের ‘তোতাপাখি’ নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ০৫ মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে তাঁর। মৃত্যুকালে নির্মলা মিশ্রের বয়স হয়েছিল ৮১ বছর । চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । সংগীতশিল্পীর প্রয়াণে শোকবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ […]

আরও পড়ুন

প্রয়াত অভিনেতা রসিক দাভে

প্রয়াত হলেন সিআইডি’ খ্যাত অভিনেতা রসিক দাভে। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হিন্দি তথা গুজরাতি সিনেমা এবং ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ গত ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ কিডনি সংক্রান্ত জটিলতায় মৃত্য়ু হল এই জনপ্রিয় অভিনেতার ৷ গত দু’বছর ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ […]

আরও পড়ুন

কর ফাঁকি দেওয়ার অভিযোগ শাকিরার বিরুদ্ধে

কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, তিনি স্প্যানিশ ট্যাক্স জালিয়াতির অভিযোগে একটি আবেদন চুক্তি প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। আরও জানা গিয়েছে যে, প্রসিকিউটররা ৪৫ বছর বয়সী গায়িকা শাকিরাকে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে তাঁর অর্জিত আয়ের ১৪.৫ মিলিয়ন ইউরো স্প্যানিশ ট্যাক্স ফাঁকি […]

আরও পড়ুন

প্রকাশ্যে এল ‘পাঠান’-এ দীপিকার প্রথম লুক

অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল ‘পাঠান’-এ দীপিকা পাড়ুকোনের প্রথম লুক ৷ শাহরুখের ছবির লুক কেমন হতে চলেছে তার আভাস মিলেছিল আগেই, এবার সামনে এল দীপিকার নতুন অবতারের ঝলক৷ ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির পর ‘পাঠান’ ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন দীপিকা-শাহরুখ ৷ ইনস্টাগ্রামে এই মোশন পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন লিখেছেন, “পাঠান আসছে […]

আরও পড়ুন

এবার ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ-কে খুনের হুমকি 

সলমন খানের পর এবার ‘ভিক্যাট’ । খুনের হুমকি পেলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে খুনের হুমকি দেওয়ার অপরাধে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল মুম্বই পুলিশের ৷ সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পরপরই হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউডের ভাইজান সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকে হুমকি চিঠি দেওয়া […]

আরও পড়ুন

মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। এদিন বাসবদত্তার স্বামী অনির্বাণ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার কথা শেয়ার করেছেন। হাসপাতালের বেডে বসা সদ্য মা বাসবদত্তার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখানেই জানিয়েছেন, কন্যাসন্তান জন্মের কথা। ছবি শেয়ার করে ক্যাপশনে অনির্বাণ লিখেছেন, ‘হ্যালো পৃথিবী! একগুচ্ছ ভালোবাসার সঙ্গে সাক্ষাৎ, […]

আরও পড়ুন

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল তানাজি, অভিযাত্রিক

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকের তালিকা ঘোষণা করা হল। ‘তানাজি’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন অজয় দেবগন। অজয়ের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন সুরিয়া। সেরা ছবির তকমা পেলেন ‘সুরারাই পোত্রু’। সেরা বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে ‘তানাজি’। সেরা হিন্দি ছবি ‘তুলসীদাস জুনিয়র’। সেরা বাংলা ছবি ‘অভিযাত্রিক’। এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার প্রাপকের তালিকা- […]

আরও পড়ুন

ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন রণবীর

রণবীর সিং এবার আরও সাহসী । নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে ধরা দিলেন বলিউডের বাজিরাও । পেপার ম্যাগাজিন সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । ইনস্টাগ্রামে বি-টাউন অভিনেতার নগ্ন ফটোশুটের ছবি দেখে হতভম্ব […]

আরও পড়ুন

ললিত মোদীর অর্ধাঙ্গিনী সুস্মিতা সেন!

জীবন-সঙ্গী হিসেবে অবশেষে ললিত মোদী-কে বেছে নিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন! নেটপাড়া জুড়ে আপাতত এমন খবরই শোনা যাচ্ছে। এই খবরের সূত্রপাত ললিত মোদীর করা একটি পোস্টের পরেই। সুস্মিতার সঙ্গে বেশকিছু ছবি দিয়ে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী লেখেন, ‘আমার অর্ধাঙ্গিনী’। আচমকা এমন খবরে স্তম্ভিত নেটপাড়া। সকলেরই প্রশ্ন শেষপর্যন্ত ললিত মোদীকে বিয়ে করলেন সুস্মিতা? পরে অবশ্য বিষয়টি […]

আরও পড়ুন
error: Content is protected !!