প্রকাশ্যে এলো ‘ডার্লিংস’ ছবির টিজার

অবশেষে সামনে এল ‘ডার্লিংস’ ছবির টিজার ৷ সুপারস্টার শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে হাত মিলিয়ে এই ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশনের ওপর । মুক্তি পেতে না পেতেই বেশ সাড়া ফেলেছে এই টিজারটি ৷ আলিয়া ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, “এটা শুধুই টিজার ডার্লিংস.. আসছে ৫ অগাস্ট নেটফ্লিক্সে..”৷ এই ছবির হাত ধরেই […]

আরও পড়ুন

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর মুকুট উঠলো দক্ষিণী সুন্দরী সিনি শেট্টি

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর মুকুট মাথায় পড়লেন কর্নাটকের সিনি শেট্টি ৷ শোয়ের প্রথম রানার আপ হয়েছেন রুবেল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন শিনাতা চৌহান ৷ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল এ বারের ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২-এর অনুষ্ঠান ৷ রবিবার শো কর্তৃপক্ষের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম […]

আরও পড়ুন

প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক তরুণ মজুমদার

চিরঘুমের দেশে চলে গেলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। দীর্ঘ ১৩ দিনের লড়াই শেষ করে আজ সব শান্ত। সকাল ১১.২০তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার । বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন তিনি৷ ভর্তি ছিলেন হাসপাতালে৷ শেষ হল দীর্ঘ একটা অধ্যায় ৷ বাংলা সংস্কৃতি জগৎ […]

আরও পড়ুন

পোস্টারে একগুচ্ছ গোলাপে গোপনাঙ্গ ঢাকলেন দেবেরাকোন্ডা!

পিকে ছবিতে গোপনাঙ্গ ঢাকতে আমির খান ব্যবহার করেছিলেন রেডিয়ো, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল নেটপাড়ায় ৷ এবার সেই যেন চিত্রনাট্য অনুসরণ করলেন বিজয় দেবেরাকোন্ডা ৷ প্রথম হিন্দি ছবি ‘লাইগার’-এর পোস্টারে নগ্নরূপে ধরা দিলেন দক্ষিণী সুপারস্টার ৷ যদিও শালীনতা বজায় রেখে গোপনাঙ্গ ঢাকতে জন্য একগুচ্ছ গোলাপ ব্যবহার করলেন ‘অর্জুন রেড্ডি’ ৷ তাঁর নতুন লুকে হতচকিত নেটপাড়া […]

আরও পড়ুন

সাইবার ফাঁদে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, এক ক্লিকেই গায়েব আড়াই লক্ষ টাকা

সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় । অভিযোগ, বিদ্যুতের বিলের নাম করে তাঁর ফোনে একটি লিংক আসে । তাড়াহুড়োর মাথায় সেই লিংকে ক্লিক করে বসেন তিনি ৷ তারপরেই দেখা দেয় বিপত্তি ৷ অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় মোট আড়াই লক্ষ টাকা । এরপরই অভিনেতার তরফে স্থানীয় সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । […]

আরও পড়ুন

রূপঙ্কর বাগচির বিরুদ্ধে গান চুরির অভিযোগ দায়ের গায়িকার

ফের বিপাকে রূপঙ্কর বাগচি ৷ গায়কের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ আনলেন ইউটিউবার এবং গায়িকা মনোরমা ঘোষাল ৷ এই মর্মে নিউটাউন থানায় রূপঙ্কর এবং সুরকার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ ৷ নিউটাউনের বাসিন্দা মনোরমা ঘোষাল বৃহস্পতিবার নিউটাউন থানায় তাঁর গান চুরির অভিযোগ দায়ের করেছেন ৷ […]

আরও পড়ুন

‘রণলিয়া’-র ঘরে আসছে নতুন সদস্য, সন্তানসম্ভবা আলিয়া

গত ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন তারকা জুটি। মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করেন সে খবর। মহেশ-ভাট কন্যা নিজেই ইনস্টা পোস্টে ফ্যানেদের জানিয়েছেন, ‘খুব শীঘ্রই কোল আলো করে আসছে আমাদের সন্তান’। তাঁর […]

আরও পড়ুন

শামশেরা-র ট্রেলার অন্যরূপে রণবীর

‘ব্রহ্মাস্ত্র’-এর পর সামনে এল রণবীর কাপুর অভিনীত ‘শামশেরা’র ট্রেলার । ছবিটি বক্স অফিসে কতোটা সাফল্য পাবে সেটা সময় বলবে, তবে ছক ভেঙে ট্রেলারে আরও একবার ছবিতে রণবীরের নয়া অবতারের পাশাপাশি দারোগা চরিত্রে সঞ্জয় দত্তকেও বেশ মনে ধরেছে নেটিজেনদের ৷ কার্যত ‘দুষ্টের দমন এবং শিষ্টের পালন’-ই এই গল্পের মূল কথা ৷ রণবীরের সঙ্গে ছবিতে স্ক্রিনশেয়ার করবেন […]

আরও পড়ুন

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

নবান্নে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে। বুধবার দুপুরে আচমকাই নবান্নে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। সূত্রের খবর, সিনেমা সংক্রান্ত কোনও বিষয়েই কথা বলতে নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিটি। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত তিনি। তারই মাঝে অভিনেতা হঠাৎ কেন নবান্নে গেলেন, তা নিয়ে […]

আরও পড়ুন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার

গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান পরিচালককে। তাঁর কিডনির সমস্যা রয়েছে বলে খবর। এই মুহূর্তে আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পরিচালকের কোভিড টেস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে পরিচালকের করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই হাসপাতাল সূত্রে খবর ৷ প্রথম অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হলেও সোমবার অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে […]

আরও পড়ুন
error: Content is protected !!