```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘রণলিয়া’-র ঘরে আসছে নতুন সদস্য, সন্তানসম্ভবা আলিয়া

গত ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছিলেন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন তারকা জুটি। মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করেন সে খবর। মহেশ-ভাট কন্যা নিজেই ইনস্টা পোস্টে ফ্যানেদের জানিয়েছেন, ‘খুব শীঘ্রই কোল আলো করে আসছে আমাদের সন্তান’। তাঁর এই পোস্টের সঙ্গে দু’টি ছবিও শেয়ার করেছেন আলিয়া ৷ প্রথম ছবিতে দেখা যায় আলিয়া রয়েছেন কোনও হাসপাতালে, চলছে আল্ট্রাসোনোগ্রাফি ৷ আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি সিংহের পরিবারকে ৷ সিংহ, সিংহী আর তাদের ছোট্ট শাবকের একটি ছবি শেয়ার করে ফ্য়ানেদের হ্যাপি ফ্যামিলির ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী ৷ হাসপাতালে আলিয়ার সঙ্গী ছিলেন বেটার-হাফ রণবীর । অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তাঁকেও। ইতিমধ্যেই প্রচুর বি-টাউন সেলিব্রিটি শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে ৷

error: Content is protected !!