```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শামশেরা-র ট্রেলার অন্যরূপে রণবীর

‘ব্রহ্মাস্ত্র’-এর পর সামনে এল রণবীর কাপুর অভিনীত ‘শামশেরা’র ট্রেলার । ছবিটি বক্স অফিসে কতোটা সাফল্য পাবে সেটা সময় বলবে, তবে ছক ভেঙে ট্রেলারে আরও একবার ছবিতে রণবীরের নয়া অবতারের পাশাপাশি দারোগা চরিত্রে সঞ্জয় দত্তকেও বেশ মনে ধরেছে নেটিজেনদের ৷ কার্যত ‘দুষ্টের দমন এবং শিষ্টের পালন’-ই এই গল্পের মূল কথা ৷ রণবীরের সঙ্গে ছবিতে স্ক্রিনশেয়ার করবেন বাণী কাপুরও ৷ টিজারের পর ট্রেলারে এদিন গল্পের আরও কিছুটা আভাস দিলেন নির্মাতারা ৷ রণবীর-বাণী জুটির এই নতুন ছবির পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছে ঊনবিংশ শতাব্দীকে ৷ এই সময় তথাকথিত কিছু ডাকাত রুখে দাঁড়ায় ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ৷ সেই ডাকাত দলেরই নেতা শামশেরা ৷ ট্রেলারে দেখানো হয়েছে এলাকার ডাকাত সর্দার শামশেরার ভয়ে ত্রস্ত ইংরেজ সরকারও ৷ আর তাই শামশেরাকে রুখতে ডেকে আনা হয় দারোগা শুদ্ধ সিংকে ৷ এখন কীভাবে এই ডুয়েল জমে ওঠে সেটাই দেখার ৷ রণবীর-সঞ্জু দ্বৈরথের মাঝেই নজর কাড়ার চেষ্টা করেছেন বাণী ৷ মুগ্ধ করলেন আলিয়ার বেটার-হাফ । স্বভাবতই ট্রেলার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷ এবার অপেক্ষা ২২ জুলাইয়ের ৷ প্রেক্ষাগৃহেই জানা যাবে কতটা দর্শকদের মন কাড়তে পারবে এই ছবি ৷ যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে করণ মালহোত্রার ওপর ৷

error: Content is protected !!