করোনায় আক্রান্ত ইমন চক্রবর্তী

এবার করোনায় আক্রান্ত ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী লিখলেন, “করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷” দিনকয়েক ধরেই জ্বরে কাবু ইমন সম্প্রতি করোনা পরীক্ষা করিয়েছিলেন ৷ রবিবার সেই রিপোর্ট পজিটিভ আসে গায়িকার ৷

আরও পড়ুন

করোনায় আক্রান্ত সস্ত্রীক অরিজিৎ সিং

এবার করোনায় আক্রান্ত গায়ক অরিজিৎ সিং। করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রীও। দু’ জনেই কোয়ারেন্টাইনে রয়েছে। শনিবার ফেসবুক পোস্ট করে নিজেই এই খবর দিয়েছেন অরিজিৎ। অরিজিৎ জানিয়েছেন, তাঁদের কোনও উপসর্গ নেই। শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাই আপাতত হোম আইসোলশনে রয়েছেন দু’ জনেই। তার পর থেকে অরিজিৎ ও তাঁর পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। 

আরও পড়ুন

দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গিয়েছে, শুধু তাঁর নয়, পরিবারের একাধিক সদস্যও নাকি কোভিড পজিটিভ। সম্প্রতি পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবির শুটিংয়ের জন্য দার্জিলিং গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । শুটিংয়ের পাশাপাশি ঘোরাও হয়ে যাবে, এই পরিকল্পনা করে স্বামী সঞ্জয় ও পরিবারের বাকিদের নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, ফিরে এসে ঠান্ডা লাগে সকলের। টেস্ট করে […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র

এবার করোনায় আক্রান্ত টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আজ সোশ্যাল মিডিয়ায় মারণ ভাইরাসের কবলে পড়ার কথা নিজেই জানালেন অভিনেত্রী। শুক্রবার শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “আমার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। এরকম অপেক্ষা বোধহয় কোনও বয়ফ্রেন্ডের জন্যও করিনি।” তার কিছু পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ।  

আরও পড়ুন

সপরিবারে করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী

এবার কোভিড পজিটিভ অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই খবর। শুধু সোহম একা নন, তাঁর পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। সোহম নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ”দয়া করে নিরাপদে থাকুন, মাস্ক পড়ুন এবং কোভিড সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।”

আরও পড়ুন

স্থগিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্থগিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব ৷ শহরে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য চলচিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে। গতকালই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, ৭ জানুয়ারি থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে তার […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়

করোনায় আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন কিছু মৃদু উপসর্গ ছিল। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু আগের দিন একটি রুটিন টেস্ট করিয়েছিলাম। এখন তার রিপোর্ট পজিটিভ এসেছে।’ পরমব্রত […]

আরও পড়ুন

অমিতাভের বাড়িতে ফের করোনা হানা, আক্রান্ত ২ কর্মচারী

অমিতাভ বচ্চনের বাড়িতে ফের করোনা হানা। তবে বিগ বি নন, করোনা আক্রান্ত হয়েছেন তাঁর বাড়ির দুই কর্মচারী। তাঁরা আইসোলেশনেই রয়েছেন। নিজের ব্লগে পোস্ট করা অমিতাভের বার্তা দেখে আশঙ্কা দেখা দিয়েছিল। তিনি লিখেছেন, বাড়িতে কোভিড পরিস্থিতি। তাই পরে যোগাযোগ করব। পরে খোঁজ নিয়ে জানা যান সপরিবারে সুস্থই রয়েছেন বিগ বি। তবে বাড়িতে করোনা হওয়ায় বেশ উদ্বিগ্নই […]

আরও পড়ুন

দুবাইয়ে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত সোনু নিগম

নতুন বছরে দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন স্ত্রী ও ছেলেকে নিয়ে৷ সেখানেই সপরিবারে করোনা আক্রান্ত হলেন গায়ক সোনু নিগম ৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন সোনু ৷ জানিয়েছেন, তাঁর পাশাপাশি ছেলে নিবান নিগম এবং স্ত্রী মধুরিমা নিগমও করোনায় আক্রান্ত ৷ সোশ্যাল মিডিয়ায় সোনু নিগম তাঁর দর্শক উদ্দেশ্য ভিডিওতে বার্তাও দিয়েছেন। তিনি ভিডিওতে বলছেন, […]

আরও পড়ুন

ফের করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী

ফের করোনার কবলে পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ নিজেই টুইট করে সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন । আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তাঁরা। তবে, সুস্থ আছে তাঁদের সন্তান । তাঁর অনুগামীদের কোভিডবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ।  একইসঙ্গে শেষ ৭২ ঘণ্টায় যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের টেস্ট […]

আরও পড়ুন
error: Content is protected !!