```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্থগিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্থগিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব ৷ শহরে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য চলচিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে। গতকালই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, ৭ জানুয়ারি থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্থগিত করতে হল উৎসব ৷ গতকাল সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী । ছিলেন পরমব্রত । গতকালই রাতের দিকে রাজ টুইটে লেখেন তিনি এবং শুভশ্রী দু’জনেই করোনায় আক্রান্ত । রয়েছেন হোম আইসোলেশনে । আর আজ জানা গেল পরমব্রত চট্টোপাধ্যায়েরও কোভিড আক্রান্ত হওয়ার কথা ৷ অভিনেতা-পরিচালক নিজেই টুইটে জানিয়েছেন সেকথা । শুধু পরমব্রত কিংবা রাজ নয়, আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির আরও অনেকেই । এর মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষও কোভিড আক্রান্ত হয়েছেন ৷

error: Content is protected !!