করোনায় আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর সঙ্গে গত কয়েক দিন কাজের সূত্রে যাঁদের দেখা হয়েছে, প্রত্যেককে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা। মনোজের টিমের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়, মনোজ গত কয়েকদিন ধরে ‘ডেসপ্যাচ’ ছবির শুটিং করছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ছবির শুটিং […]

আরও পড়ুন

শিশুদের ওপর ‘প্রভাব’, ‘বম্বে বেগমস’ ওয়েব সিরিজের স্ট্রিমিং বন্ধের নির্দেশ

মুক্তির চার দিন পরেই বিতর্কে জড়াল ওয়েব সিরিজ ‘বম্বে বেগমস’। নারীদিবসেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত এই সিরিজ। অলংকৃতা শ্রীবাস্তবের ৬ পর্বের ওয়েবসিরিজ বম্বে বেগমসের স্ট্রিমিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে, ছবিতে শিশুদের জন্য অনুপযুক্ত দৃশ্য ব্যবহারের অভিযোগে ওয়েব সিরিজের স্ট্রিমিং বন্ধের নির্দেশ জারি হয়েছে। জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন […]

আরও পড়ুন

শুটিং ফ্লোরে ফিরছেন শুভশ্রী

খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সূত্রের খবর, বাবা যাদবের ছবির শুটিং চলতি মার্চেই শুরু করবেন শুভশ্রী। সূত্রের খবর, ২০২০-তে বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশ এবং শুভশ্রী একটি ছবির কাজ শুরু করেছিলেন। কিন্তু করোনা আতঙ্ক এবং লকডাউনের কারণে সেই ছবির শুটিং সম্পূর্ণ হয়নি। সেই অসম্পূর্ণ কাজ শেষ করতেই ফের ফ্লোরে ফিরছেন শুভশ্রী। জানা গিয়েছে, […]

আরও পড়ুন

ফের স্থগিত ‘সূর্যবংশী’-র মুক্তি

ফের স্থগিত হয়ে গেল রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ ছবি ‘সূর্যবংশী’র মুক্তি। খবর ছিল ছবি রিলিজ করবে আগামী ২ এপ্রিল। তবে এখন মহারাষ্ট্রে আবার কোভিড সংক্রমণ দ্রুত বৃদ্ধি হচ্ছে। তাই এই মুহুর্তে ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। প্রায় ২০০০ স্ক্রিনে এগজিবিটরের সঙ্গে নিয়মিত আলোচনাও চালাচ্ছিলেন নির্মাতারা। রোহিত বরাবর বড় পর্দার বিনোদনে বিশ্বাসী এবং এ […]

আরও পড়ুন

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

কিছুদিন আগেই বনির মা পিয়া সেনগুপ্ত তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়ে গিয়েছেন তাঁর প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়। প্রচারও শুরু করে দিয়েছেন। আজ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পদ্মশিবিরে নাম লেখালেন অভিনেতা বনি সেনগুপ্ত। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা।  বিজেপিতে যোগ দিয়ে বনি বলেন, ”মানুষের জন্য কাজ করতে […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত সঞ্জয় লীলা বানসালি

করোনায় আক্রান্ত হলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। যদিও পরিচালক কোভিড নিয়ে নিজে কিছু জানাননি। তাঁর ঘনিষ্ঠ একজন পরিচালকের কোভিড পজিটিভের কথা জানান। স্বাভাবিকভাবেই আপাতত বন্ধ ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং। সঞ্জয় লীলা বানসালি নিজের অফিসে ‘কোয়ারেন্টাইন’-এ আছেন। তাঁর মায়েরও কোভিড টেস্ট করা হয়েছে। তিনি নেগেটিভ। ভাল আছেন।‘গাঙ্গুবাঈ’-এর মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তিনিও নিজেকে ‘আইসোলেশন’-এ রেখেছেন। তাঁরও […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হলেন রণবীর কাপুর

কোভিড আক্রান্ত হলেন অভিনেতা রণবীর কাপুর। নীতু কাপুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর কাপুরের অসুস্থতার কথা প্রকাশ করেন। আপাতত রণবীর গৃহবন্দি। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। নিয়মিত যোগ করছেন। সবকিছু মিলিয়ে শিগগিরই সুস্থ হয়ে ফের রণবীর শ্যুটিং ফ্লোরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মা। পাশাপাশি রণবীর যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য অনুরাগীরা এবং […]

আরও পড়ুন

ওটিটিতে রিলিজ করবে ফারহান আখতার অভিনীত ‘তুফান’

একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলো খুললেও পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা জানিয়েছেন ফারহান আখতারকে নিয়ে তাঁর নতুন ছবি ‘তুফান’ তিনি ওটিটিতই রিলিজ করতে চান, সিনেমা হলে নন। ছবির প্রযোজকেরও তাই ইচ্ছে। ‘তুফান’ একটি ক্রীড়াকেন্দ্রিক ছবি। ফারহান আখতার এই ছবিতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করছেন। ফারহান ছাড়াও এই ছবিতে আছেন ম্রুনাল ঠাকুর এবং পরেশ রাওয়াল। ‘তুফান’ […]

আরও পড়ুন

বিশ্ব নারী দিবসে প্রকাশ্যে সোনাক্ষির প্রথম ওয়েব সিরিজের ফার্স্ট লুক

আজ বিশ্ব নারী দিবস। বিশেষ এই দিন উপলক্ষে অ্যামাজন প্রাইম প্রকাশ করল সোনাক্ষি সিনহার প্রথম ওয়েব সিরিজের ফার্স্ট লুক। এই প্রথম ওয়েব দুনিয়ায় পা রাখছেন সোনাক্ষি সিনহা। একজন পুলিশের চরিত্রে তিনি অভিনয় করছেন। তবে ওয়েব সিরিজের নাম এখনও ঠিক হয়নি। সিরিজটি পরিচালনা করছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। এই সিরিজে সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন বিজয় […]

আরও পড়ুন

আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলেন এলি

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলেন বলি অভিনেত্রী তথা ‘বিগ বস’ প্রতিযোগী এলি আভরাম। দিন কয়েক আগে আমিরের সঙ্গে কাজ করার প্রসঙ্গে এলি বলেছিলেন, “এমন একজন বড় মনের মানুষের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে…।” ‘কোই জানে না’-ছবির একটি গানের দৃশ্যায়ণে একসঙ্গে দেখা যাবে তাঁদের। […]

আরও পড়ুন
error: Content is protected !!