দুই বিধায়কের শপথ গ্রহণকে ‘অসাংবিধানিক’ বলে তোপ রাজ্যপালের, দিলেন রাষ্ট্রপতিকে চিঠি

শপথ-জট তো কাটল৷ কিন্তু, তার পাশাপাশি তৈরি হল আরেক জট ৷ শপথগ্রহণ করানো ঘিরে আইনি জট৷ বরানগরের উপ নির্বাচনে নির্বাচিত তৃণমূলপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূলপ্রার্থী রেয়াত হোসেন সরকারকে বিধায়ক পদে শপথ করানোর বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ গোটা বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে তিনি চিঠি পাঠাচ্ছেন বলেও […]

আরও পড়ুন

সারদা মামলায় এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল, ইডি-কে কড়া ভর্ৎসনা বিচারকের

সারদা মামলায় এবার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি৷ তবে, চার্জশিট জমা পড়তেই বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল ইডি আধিকারিকদের৷ ঠিক কীল বললেন বিচারক? ইডি-র আইনজীবীকে বিচারক  বলেন, ‘‘প্রায় ১১ বছর পরে চার্জশিট? এতদিন কী করছিলেন? কীভাবে এই স্ক্যাম হল, […]

আরও পড়ুন

রাজ্যপালের কথা মতো হল না, ডেপুটি স্পিকারের বদলে সায়ন্তিকাদের শপথ পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

অবশেষে বিধানসভায় শপথ গ্রহণ করলেন দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। আজ শুক্রবার বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব শপথ বাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করানোয় উঠছে প্রশ্ন।  বৃহস্পতিবারই বিধানসভার বিশেষ অধিবেশনের কথা জানিয়েছিলেন […]

আরও পড়ুন

আপাতত স্থিতিশীল মুকুল রায়

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে ৷ এবার ভেন্টিলেশনে থেকে বের করে নিউরো আইসিইউতে রাখা হয়েছে প্রবীণ রাজনীতিক মুকুল রায়কে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। আপাতত সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে মুকুল রায়ের। তার পরে পর্যবেক্ষণে থাকাকালীন নতুন করে কোনও সমস্যা দেখা যায়নি বলেও জানাচ্ছেন […]

আরও পড়ুন

উপাধ্যক্ষকে দায়িত্ব কেন দিলেন রাজ্যপাল? এটা অধ্যক্ষকে অসম্মান করা হবে, ‘আমি পারব না’, সাফ জানালেন আশিস বন্দ্যোপাধ্যায়

শপথ জট পিছু ছাড়ছে না দুই নির্বাচিত জনপ্রতিনিধির৷ রাজ্যপাল বৃহস্পতিবার দিল্লি থেকে সকালেই কলকাতা ফিরে আসলেও, শপথ নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন রাতের দিকে৷ যদিও দুপুরেই বিশেষ অধিবেশন ডেকে বসেছে রাজ্য বিধানসভা। তবে সেই অধিবেশনে শপথ নিয়েই কার্যবিবরণী হবে এমনটাও নয়৷ তবে আজ, শুক্রবার কার্যবিবরণী বৈঠকে যে এই নিয়ে আলোচনা হবে তার ইঙ্গিত আগেই মিলেছিল। এরই মধ্যে […]

আরও পড়ুন

অবশেষে কাটল শপথ জট, চাপে পড়ে পিছিয়ে এলেন রাজ্যপাল!

অবশেষে কাটল সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা। নিজের সিদ্ধান্ত থেকেই পিছিয়ে এলেন রাজ্যপাল। বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য। সূত্রের খবর অনুযায়ী, গত ২রা জুলাই দিল্লিতে বসেই রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের তরফে বারবার অনুরোধ আসায় ডেপুটি স্পিকারকে এই […]

আরও পড়ুন

ঘূর্ণাবর্তের জের, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি

বৃহস্পতিবার সকাল থেকে মেঘখলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশে এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশে এবং ঝাড়খণ্ড হয়ে অপর একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। […]

আরও পড়ুন

বাড়িতে পড়ে গিয়ে চোট পেলেন মুকুল রায়, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷ এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷ গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই […]

আরও পড়ুন

লেক গার্ডেন্সের গেস্ট হাউজে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক

লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী যুবক। সঙ্গে ছিলেন এক তরুণীকে। নিজের মাথায় গুলি করার ঠিক আগে সঙ্গিনীকে গুলি করেছিলেন যুবক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তরুণীকে। পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন […]

আরও পড়ুন

পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে বুধবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল এই মামলার শুনানি ৷ পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও ৷ বৃহস্পতিবার হবে ওই মামলার শুনানি ৷ এ দিন বিচারপতি রাও রাজ্যপালের পক্ষে সওয়ালকারী আইনজীবী ধীরজ ত্রিবেদীর কাছে জানতে চান, যে […]

আরও পড়ুন
error: Content is protected !!