নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৪৭টি এফআইআর নিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট রাজ্যকে ২ জুলাই আদালতে পেশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এই সময়ের মধ্যে পুলিশ ওই ৪৭টি অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না বলে অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য, ১৪মে থেকে ১জুন একই থানায় ৪৭টি এফআইআর হয়েছে । […]

আরও পড়ুন

রাজ্য়ের বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে চাকরির নিয়োগের সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা

এবার খুশির খবর বাংলায়। রাজ্য়ের বিভিন্ন দফতরে অন্তত ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সেখানেই এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরে ৩৫জন, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ২৭০জন, স্বরাষ্ট্র দফতরে ১০৫জনকে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ বাকি যে শূন্য়পদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে। এদিকে […]

আরও পড়ুন

হল না শপথ, বিধানসভাতেই ধরনায় দুই তৃণমূল বিধায়ক

রাজ্যপাল বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান । এই দাবিতে বিধানসভা ভবনের সিঁড়িতে ধরনায় বসলেন দুই বিজয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার ৷ রাজ্যপালের নির্দেশমতো এদিন তাঁরা শপথ নিতে রাজভবনে যাননি ৷ বুধবার বেলা ১১টায় বিধানসভায় পৌঁছে যান এই দুই বিধায়ক ৷ তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, রাজ্যপাল রাজভবনে শপথের কথা বললেও যেহেতু তাঁদের […]

আরও পড়ুন

‘মানুষের পাশে থাকুন’, মন্ত্রিসভার বৈঠকে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

৪২ আসনের মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ২৯টি। বিজেপি গুটিয়ে গিয়েছে ১২টি আসনে। অভাবনীয় সাফল্যের মধ্যেও যে সব এলাকায় খারাপ ফলাফল হয়েছে, সেই এলাকাগুলিতে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। রাজ্যের মন্ত্রীদের সেই নির্দেশ দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল বুধবার। সেই বৈঠকে মমতা মন্ত্রীদের নির্দেশ দেন, যে সব এলাকায় ফলাফল আশানুরূপ হয়নি, বা যেসব […]

আরও পড়ুন

‘বন্ধ হয়নি ব্রিটানিয়া কোম্পানি, বাংলায় ১২০০ কোটি টাকার ব্যবসা করছে’, জানালেন অমিত মিত্র

জনপ্রিয় বিস্কুটের ব্র্যান্ড ব্রিটানিয়া কোম্পানি  কলকাতায় তাঁদের কারখানা বন্ধ করেনি এবং বাংলা ছেড়ে যায়নি। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। এদিন সাংবাদিক সম্মেলনে অমিত মিত্র এও জানান, ‘ব্রিটানিয়ার এক্সিকিউটিভের ভাইস প্রেসিডেন্ট ঘণ্টা দুয়েক আগে বিদেশ থেকে ফোন করেছিলেন। উনি জানিয়েছেন, কারখান বন্ধ করার খবর ঠিক নয়। বাংলায় […]

আরও পড়ুন

কলকাতায় পথচলা শুরু লেডিস স্পেশ্যাল বাসের

মহিলাদের জন্য রয়েছে বিশেষ ট্রেন ‘লেডিস স্পেশ্যাল’। এছাড়া রাজ্যে মহিলাদের জন্য বেশকিছু সরকারি প্রকল্পও রয়েছে, যার অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। আর এবার মহিলাদের জন্য আরও এক উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবারই চালু হচ্ছে ‘লেডিস স্পেশ্যাল’ বাস। এর ফলে অফিস যাতায়াত বা অন্যান্য প্রয়োজনে গন্তব্যে পৌঁছতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। মহিলাদের জন্য লেডিস স্পেশ্যাল বাস চালানোর […]

আরও পড়ুন

বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন

এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কী থেকে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে বলেই স্থানীয়দের দাবি।  এদিন বিকেল চারটে নাগাদ বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তা দেখার পরই আতঙ্ক ছড়ায় […]

আরও পড়ুন

রাজ্য সরকারকে না জানিয়ে বাংলার জল বিক্রি করে দিলে আন্দোলন হবে, প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

বাংলার মানুষকে বঞ্চনা করে, বাংলাকে বঞ্চনা করে কোনওরকম পদক্ষেপ হলে তার তীব্র বিরোধিতা করা হবে- একথা আগেও বহুবার বলেছেন এবার ফের তার পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্ন সভাঘরে গঙ্গার জল নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেভাবে বাংলাকে অন্ধকারে রেখে একতরফা কেন্দ্রীয় সরকার চুক্তির দিকে এগিয়েছে তাতে ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন […]

আরও পড়ুন

মানুষের কাজ করুন, নইলে ছুঁড়ে ফেলে দেব, পুর পরিষেবার গাফিলতি ও ফাঁক নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

পুর পরিষেবার গাফিলতি ও ফাঁক নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের বৈঠকে রীতিমতো ‘বকাবকি’ করতেও ছাড়লেন প্রশাসনিক সতীর্থদের। তীব্র ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তাঁর টার্গেটে রয়েছেন একাধিক পুরসভার চেয়ারম্যানরা। ক্ষোভের রেশ থেকে বাদ গেলেন না মন্ত্রীরাও। বিধাননগর পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে বলে নাম করেই সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]

আরও পড়ুন

এবার বিয়ের অনুষ্ঠানের আগেই মিলবে রূপশ্রীর ২৫ হাজার টাকা

রূপশ্রীর টাকা বিয়ের অনুষ্ঠানের পর পাওয়া যেত। এবার যাতে বিয়ের আগেই রূপশ্রীর  টাকা হাতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার।  রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ নামের এই প্রকল্পের আওতায় বিয়ের আগে ২৫ হাজার টাকা পেতে হলে আবেদন […]

আরও পড়ুন
error: Content is protected !!