‘সাড়ে ৫টা পর্যন্ত অপেক্ষা করুন, বাংলায় ঝড় তুলে দিল্লিতেও পাশা পাল্টে দেবেন’, বড় ইঙ্গিত তৃণমূল সুপ্রিমোর

লোকসভা ভোটের ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা […]

আরও পড়ুন

যাদবপুরে মুখ থুবড়ে পড়ল বাম ব্রিগেড, আড়াই লাখের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

রাজনীতির ইতিহাসে বরাবরই যাদবপুর নজর কেড়েছে গোটা দেশের। এবারেও জয়ের ধারা অব্যাহত। প্রতিপক্ষকে বিপুল ভোটে পরাস্ত করে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। গণনার শুরু থেকেই এই কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে ছিলেন তিনি। প্রায় দুই লক্ষ আটান্ন হাজারেরও বেশি ভোটে সবুজ ঝড় অব্যাহত রাখলেন সায়নী। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসার প্রার্থীর এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত যাদবপুর।

আরও পড়ুন

ভোটের কাজ সেরে ফেরার পথে দুই মহিলার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার জওয়ান

ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ভোটের কাজ সেরে ফেরার পর এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক জওয়ান ৷ সিআরপিএফ-এর এই জওয়ানকে গ্রেফতার করেছে চিতপুর থানার পুলিশ ৷ ধৃত কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানের নাম তিরঞ্জন প্রধান ৷ বারুইপুর থেকে নির্বাচনী ডিউটি সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে । পরে উত্তর কলকাতায় আসেন থাকার জন্য । […]

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসা রুখতে ফলপ্রকাশের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে আরও ১৫ দিন, জানিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা আরও বৃদ্ধি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার ফলপ্রকাশের রাজ্যে আরও ১৫ দিন বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে কমিশন জানিয়েছিল, আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। ভোট পরবর্তী হিংসা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রবিবার ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা […]

আরও পড়ুন

সপ্তম দফার ভোটে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের

সন্দেশখালিতে ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। সংবিধান এর ১৬৬(৩) ধারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ” শুধু সন্দেশখালি নয়, সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে হবে রিপোর্ট।মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা নিন্দনীয়”, বিবৃতি রাজভবন-এর। রাজ‍্য রাজনীতির শিরোনামে প্রথম থেকেই সন্দেশখালি। ভোটের দিনও […]

আরও পড়ুন

‘স্ট্রং রুমে কড়া পাহারা দিতে হবে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না’, দলের কর্মীদের বার্তা অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবে না।’ কংগ্রেস পর্যন্ত এই বুথফেরত সমীক্ষাকে ‘সরকারি’ বলে কটাক্ষ করেছে। মমতা আরও বলেছেন, ‘এই চিত্রনাট্য […]

আরও পড়ুন

আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫দিন  কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকবে। বাংলায় ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। এর জন্য উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টি […]

আরও পড়ুন

ফলাফলের আগে বিরোধীদের মনোবল ভাঙতে তৈরি চিত্রনাট্য, এক্সিট পোল বিজেপির ভাঁওতা: মুখ্যমন্ত্রী

কেন্দ্রে বিজেপি ৩৫০ পার! বাংলাতেও নাকি ২০-২৩টি আসন পেতে পারে তারা। দীর্ঘ আড়াই মাসের ভোট পর্ব শেষ হওয়ামাত্র ঝাঁপিয়ে পড়েছে সমীক্ষক সংস্থাগুলি। যাবতীয় এক্সিট পোলের রায়ে দেখা যাচ্ছে মোদিঝড়। আর সেই সব দেখেই গর্জে উঠেছে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো […]

আরও পড়ুন

ভোট দিলেন রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল ৪টে ৩০ নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার আগেই সাধারণ মানুষেরা ভিড় করতে শুরু করেন। তাঁদেরকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা দক্ষিণের ভোটার। সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে V অর্থাৎ জয়ের চিহ্ন দেখালেন।  আজ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। […]

আরও পড়ুন

বাংলায় ৩০-র বেশি আসন পাবে তৃণমূল! ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সপ্তম দফার ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের বাড়ি থেকে সরাসরি মিত্র ইনস্টিটিউশনে আসেন অভিষেক ৷ সেখান থেকেই ভোট দেওয়ার পর তাঁর যাওয়ার কথা নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ৷ ভোট দেওয়ার পর অভিষেক বলেন, “সাধারণ মানুষকে বঞ্চনা করার ফল […]

আরও পড়ুন
error: Content is protected !!