রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন

ভোট ঘোষণার হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল কমিশন। ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরই কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে জানিয়েছে, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবিলম্বে রাজীব কুমারকে সরাতে হবে। এমন পদে নিয়োগ করতে হবে, যার সঙ্গে সরাসরি নির্বাচনের কোনও যোগ […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী এবং মেয়রের কড়া নির্দেশের পরই গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার প্রোমোটার

মুখ্যমন্ত্রী এবং মেয়রের কড়া বার্তার পরই তৎপর পুলিশ। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল নির্মাণ ভেঙে বিপর্যয়ের ঘটনায় এক প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। নির্মাণকাজের সঙ্গে যুক্ত এই প্রোমোটার। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম। ধৃত মহম্মদ ওয়াসিম গার্ডেনরিচ এলাকারই বাসিন্দা। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিস সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে কড়া ধারায় রুজু হচ্ছে মামলা। খুনের ধারা রুজু হচ্ছে। গার্ডেনরিচ থানাতে […]

আরও পড়ুন

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে মমতা-ফিরহাদকে একযোগে নিশানা শুভেন্দুর

গত রবিবার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ সূত্রের খবর, ৬ জন এখনও নিখোঁজ৷ ধ্বংসস্তূপেকর নীচ থেকে একজনের গলার স্বর শোনা যাচ্ছে৷ উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে […]

আরও পড়ুন

মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচের ভাঙা বহুতলের উদ্ধারকাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

 রবিবার রাতে গার্ডেনরিচে আজহার মোল্লা বাগানে নির্মীয়মান বহুতল বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই এই নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী ছোট ছোট বাড়ির উপর। এই ঘটনায় প্রচুর মানুষ ওই ধ্বংসস্তূপ চাপা পড়ে। তৎক্ষণাৎ গার্ডেনরিচ থানার পুলিশ, দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি […]

আরও পড়ুন

গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, চলছে উদ্ধারকাজ

মধ্যরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঘটল বিপর্যয়। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলির উপরই ভেঙে পড়ে। এর জেরে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছয় জাতীয় বিপর্যয় […]

আরও পড়ুন

লোকসভা ভোটে অশান্তি রুখতে রাজভবনে চালু হল নতুন পোর্টাল

এবার লোকসভা নির্বাচনের জন্যেও উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যপাল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এবার পোর্টাল চালু করল রাজভবন। রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হল এই পোর্টাল। লোকসভা ভোট চলাকালীন কোনও সমস্যায় পড়লে মানুষজন যাতে অভিযোগ জানাতে পারেন তার জন্য নতুন একটি পোর্টাল চালু করল রাজভবন। এই পোর্টালের মাধ্যমে রাজ্যপালকে ভোট সম্পর্কিত যে কোনও পরামর্শ দিতে পারবেন […]

আরও পড়ুন

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ কলকাতায় আজ সারাদিন মূলত মেঘলা আকাশ। কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বিকেল বা সন্ধ্যায় […]

আরও পড়ুন

বাংলায় ৭ দফায় লোকসভা ভোট নিয়ে খুশি বিরোধীরা

সাতদফায় বাংলা লোকসভা ভোটে নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। তবে বিরোধীরা এতে খুশি। এনিয়ে বিমান বসু বলেন, কিছু করার নেই। বাংলা সম্পর্কে ধারনা খুব খারাপ হয়েছে নির্বাচন কমিশনের। বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য রাজ্যের শাসক দল যে ভূমিকা নেয় সে সম্পর্কে অবহিত হয়েই বোধহয় ওরা এটা করেছে। এটা বাংলার পক্ষে গর্বের নয়। সাতদফায় ভোটে খুশি অধীর […]

আরও পড়ুন

এবারও পশ্চিমবঙ্গে ৭ দফাতেই ভোটগ্রহণ

গত কয়েকটি নির্বাচনে বাংলায় ভোট হয়েছে একাধিক দফায়। কারণ হিসেবে যুক্তি ছিল বাংলায় ভোটে হিংসা হয়। তা রুখতেই একাধিক ধারায় ভোট গ্রহণ। ফলে প্রায় একমাস ধরে চলে ভোট প্রক্রিয়ায়। এনিয়ে প্রতিবাদ হলেও গতবার ৭ দফাতে ভোট নেওয়া হয়েছিল বাংলায়। এবারও বাংলায় লোকসভা ভোট নেওয়া হচ্ছে ৭ দফায়। শেষ দফায় ভোট নেওয়া হবে বাংলা, বিহার, উত্তরপ্রদেশে। […]

আরও পড়ুন

মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে অবশেষে সই করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

অবশেষে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে সই করলেন রাজ্যপাল। শনিবার ভোরে নিজেই এক্স হ্যান্ডেলে একথা জানান। তার ফলে আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন পেতে পারেন তাঁরা।রাজ্যপাল সি ভি আনন্দ বোস এক্স হ্যান্ডেলে লেখেন, বিধায়কের বেতন বৃদ্ধি সংক্রান্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের বেতন (সংশোধন বিল) ২০২৩ এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতন সংক্রান্ত পশ্চিমবঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!