সাতসকালে মন্ত্রী সুজিত বোস ও তাপস রায়ের বাড়িতে ইডির হানা

শুক্রবার ভোরের আলো ফোটা আগেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি-র টিম। একাধিক গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। পুর দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। সকালেই ৬টা নাগাদ তারা পৌঁছে গিয়েছে মন্ত্রী তথা হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়ির দরজায়। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর দরজা খুলে দেওয়া হয় […]

আরও পড়ুন

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন। একইসঙ্গে ৪০ তম জাতীয় যুব দিবস। মানুষ গড়ার কারিগর স্বামীজি। তিনি বারবার দেশ ও জাতি গঠনে তরুণদের এগিয়ে আসার কথা বলেছিলেন। স্থবির, জড় সমাজকে বলেছিলেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। স্বামী বিবেকানন্দর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে শ্রদ্ধা […]

আরও পড়ুন

রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট, ফের নিম্নমুখী তাপমাত্রার পারদ

রাজ্যে উত্তুরে হাওয়ার দাপটে পৌষ সংক্রান্তির আগে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির ঘরে। জেলার পাশাপাশি শহরজুড়েও শীতের আমেজ। পথঘাট মুড়েছে কুয়াশায়। শুক্রবার সকালে একধাক্কায় বদলছে আবহাওয়া। তাপমাত্র কমেছে বেশ খানিকটা। কুয়াশায় মুড়েছে চারপাশ। আগামী ২ দিন আরও কমবে তাপামাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই নামবে তাপমাত্রার পারদ। দুইদিনের মধ্যে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে […]

আরও পড়ুন

মেট্রোয় চালু কিউআর কোড টিকিটিং সিস্টেম

এবার কলকাতা মেট্রোয় চালু হয়েছে কিউআর কোড টিকিটিং সিস্টেম । আপাতত গ্রিন লাইনে এই সিস্টেম চালু হয়েছে। এদিন কলকাতা মেট্রোর তরফে একটি ট্যুইট করা হয়েছে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জানা গিয়েছে এদিন ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম এবং সিটি সেন্টার স্টেশনগুলিতে এই সিস্টেম চালু হয়েছে। মোট ৮টি স্টেশনে কিউআর কোড সুবিধা রয়েছে।

আরও পড়ুন

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এবার বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, দেশের বেশ কয়েকটি ভাষাকে ধ্রুপদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ কিন্তু বাংলাকে ভাষাকে তা দেওয়া হয়নি ৷ তাই এবার তিনি বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই দাবি […]

আরও পড়ুন

কালীঘাট মন্দিরে বসছে সোনার চূড়া

কালীঘাটের মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন একাধিক প্রশাসনিক ঘোষণার মাঝে মুখ্যমন্ত্রী জানান, কালীঘাটের মন্দিরের সোনার চূড়ার জন্য আলাদা করে বরাদ্দ করা হচ্ছে অর্থ৷ এই খাতে কয়েকশো কোটি টাকা এখনও পর্যন্ত খরচ বরাদ্দ হয়েছে বলে জানালেন তিনি৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কালীঘাটের মন্দিরের জন্য রিলায়্যান্স সোনার চূড়াটা করছে আর ভিতরের […]

আরও পড়ুন

‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে একধিক প্রশ্ন তুলে উচ্চপর্যায়ের কমিটিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের আগে ‘এক দেশ এক নির্বাচন’ পক্ষে জোরদার তোড়জোড় শুরু করেছে বিজেপি। লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করার পরিকল্পনা রয়েছে এই নীতিতে। এই ‘এক দেশ এক ভোট’ নীতির তীব্র আপত্তি জানিয়ে উচ্চপর্যায়ের কমিটিকে চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট নীতি কী ভাবে বাস্তবায়িত করা যাবে তা নিয়ে ইতিমধ্যেই […]

আরও পড়ুন

‘মাস্ক পরুন’, করোনা মোকাবিলায় এবার রাজ্যবাসীকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতি যেভাবে আবার উদ্বেগ বাড়াতে শুরু করেছে, তার দিকে সতর্ক নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আবারও করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে মমতার পরামর্শ, যাতে আইসিসিইউগুলিকে ইনফেকশন মুক্ত রাখা হয়। তিনি বললেন, ‘স্পেন, আমেরিকায় একটু বেশি […]

আরও পড়ুন

তপসিয়ায় রবারের গোডাউনে আগুন

তপসিয়ায় রবার কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে আটটি ইঞ্জিন। গোটা বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ওই গুদামের পাশেই একটি বহুতল আছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় […]

আরও পড়ুন

পরবর্তী শুনানি পর্যন্ত ইডির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, সন্দেশখালির কাণ্ডে নির্দেশ হাইকোর্টের

পরবর্তী শুনানির দিন পর্যন্ত ইডি বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালিকাণ্ডে ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জানিয়ে দিল হাইকোর্ট। এদিন আদালতে ইডির আইনজীবী সওয়াল করেন, “একটা ঘটনায় ৪টে এফআইআর হয়েছে। তার মধ্যে একটা আমাদের বিরুদ্ধে। সেটার কপি পাচ্ছি না।” এদিন আদালতে রক্ষাকবচের আবেদন জানান ইডির আইনজীবী। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে ইডির […]

আরও পড়ুন
error: Content is protected !!