আইপিএস রাজীব কুমারের সারদা যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর!

লোকসভা ভোটের আগে রাজ্য পুলিসের নয়া ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার  দাবি, ‘গ্রেফতারি এড়াতে যিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাঁকে পুরষ্কৃত করলেন সারদা কেলেঙ্কারি সবচেয়ে বড় সুবিধাভোগী’। একসময়ে কলকাতা পুলিসের কমিশনার ছিলেন। এবার রাজ্য পুলিসের শীর্ষ পদে রাজীব কুমার। কিন্তু নিয়মাফিক কেন্দ্রের কাছে তাঁর নাম পাঠানো […]

আরও পড়ুন

‘কয়েকজনের জন্য কার্নিভাল বন্ধ হবে না’, ফের চালু করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

কার্নিভাল-কাণ্ডে ক্ষুব্ধ মমতা। হাওড়া কার্নিভাল ফের চালুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। “দুপক্ষের ঝামেলায় কোনওভাবে বন্ধ হবে না কার্নিভাল। কয়েকজনের জন্য কার্নিভাল বন্ধ হবে না। পুর প্রশাসককে বলব, নিজের মতো সিদ্ধান্ত নিন। পুলিস যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কেউ কোনও সমস্যা করলে, আইন আইনের পথে চলবে। আমি এসব সমর্থন করি না। ৪-৫ জনের কার্নিভাল বন্ধ হবে না।” ডুমুরজলার […]

আরও পড়ুন

আজই অবসর মনোজ মালব্যর, রাজ্য পুলিশের নতুন ডিজি আইপিএস রাজীব কুমার

রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন আইপিএস রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার৷ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার বর্তমানে রাজ্যের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে ছিলেন রাজীব কুমার৷ রাজ্য পুলিশের বর্তমান ডিজি হিসেবে আজই অবসর নেবেন মনোজ মালব্য৷ ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা […]

আরও পড়ুন

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা। তার আগে বুধবার নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়েই প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে এদিন বৈঠক করেন তিনি। মেলায় সাধারণ মানুষের ভিড় দিন দিন বাড়ছে। আইন শৃঙ্খলা যাতে ঠিকমত বজায় থাকে তা নিয়েই কর্তাদের সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। মানুষের […]

আরও পড়ুন

লোকসভায় জিততে বাংলার জন্য ১৫ জনের নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটি অমিত শাহের

বাংলায় বিজেপি কর্মীদের মধ্যে লোকসভা ভোটের দামামা বাজিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । আর এক মুহূর্ত সময় না নষ্ট করে এখনই নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি নেতা কর্মীদের ঝাঁপাতে নির্দেশ দিলেন শাহ। পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচনের জন্য ১৫ জনের বিশেষ নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটি গড়লো বিজেপি। এই নির্বাচনী কমিটিতে আছেন রাজ্য […]

আরও পড়ুন

জোড়াসাঁকোর গুরুদ্বার ঘুরে কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ ও জেপি নাড্ডা

লোকসভা ভোটের আগে, ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতেই কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহ ও জেপি নাড্ডার। কর্মসূচি শুরু হয় এদিন বেলা ১১টা থেকে। নিউটাউনের এক পাঁচতারা হোটেল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় রওনা দেয়। প্রথমে তারা জোড়াসাঁকোর একটি […]

আরও পড়ুন

নাড্ডা-শাহের সফরের দিনই পাল্টা প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফরের দিনেই প্রতিবাদ দিবস পালন করবে তৃণমূল। আজ সব ব্লকে হবে প্রতিবাদ মিছিল। ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন যুব তৃণমূল কংগ্রেসের। সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় মিছিলের নেতৃত্ব দেবেন সায়নী ঘোষ। স্বামী বিবেকানন্দর ছবি ও ফুটবল নিয়ে হবে এই […]

আরও পড়ুন

খাদ্যভবনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কনস্টেবল

বড়দিনের রাতে ডিউটি জয়েন করার আগেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । মৃত কনস্টেবলের নাম তাপস দাস (৫৩) ৷ লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি নদিয়ার হরিণঘাটায় ।তদন্ত নেমে ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা […]

আরও পড়ুন

বড়দিনের গভীর রাতে ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা, মৃত বাইক চালক

সোমবার গভীর রাতে নিউমার্কেট থানা এলাকায় বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ৩২ বছরের এক যুবক। ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা মারেন রাহুলকুমার তিওয়ারি নামে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল হাওড়ার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাহুলের মাথায় […]

আরও পড়ুন

রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছলেন অমিত শাহ ও জেপি নাড্ডা

একদিনের সফরে প্রথমবার একসঙ্গে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সোমবার রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছন তাঁরা ৷ তাঁদের স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পল সহ বিজেপি নেতৃত্ব । […]

আরও পড়ুন
error: Content is protected !!