কলকাতায় তাপমাত্রা নামল ১৩.৭ ডিগ্রিতে

আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। ১৩ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। কলকাতায় আজ ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস নামল সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিকের থেকে তাপমাত্রার ২ ডিগ্রি নীচে। এর আগেও দুদিন ১৪.৭ ও ১৪.৬  ডিগ্রিতে নেমেছিল কলকাতার পারদ। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০-এর নীচেও নেমে গিয়েছে তাপমাত্রা। […]

আরও পড়ুন

আজ ‘সেট’ পরীক্ষা বসছেন প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী

কলেজ শিক্ষক তথা গবেষক নিয়োগের স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ আজ, রবিবার বসতে চলেছেন প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী। ২৫ তম সেট-এর আয়োজক কলেজ সার্ভিস কমিশন ৩৩টি বিষয়ে পরীক্ষা নিচ্ছে। বাংলায় মোট ১১১টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। পরীক্ষার জন্য অতিরিক্ত পরিবহণের ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার। বাড়তি লোকাল ট্রেনের পাশাপাশি […]

আরও পড়ুন

সেমেস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চ মাধ‍্যমিকের পরীক্ষা!

উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বদলে যাচ্ছে পরীক্ষার নিয়ম। সেমেস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। পাস ফেলের নিয়মেও আসবে বদল। উচ্চ মাধ‍্যমিক এবার নেওয়া হবে দুটি সেমিস্টারে। ফেলের ভয়ও আর থাকছে না ছাত্রছাত্রীদের। পরীক্ষায় একবার অনুত্তীর্ণ হলেও থাকছে দ্বিতীয় সুযোগ। অর্থাত্‍ প্রথম সেমেস্টারে ফেল করলেও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা […]

আরও পড়ুন

আজ মরশুমের শীতলতম দিন!

আরও নামল পারদ।  আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। কলকাতায় রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে তেমন কোনও বাধা না থাকায় হু হু করে নামছে পারদ। শুধু তাই নয়, পারাপতনে উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা […]

আরও পড়ুন

বিধানসভা ও নবান্নে ঢোকার নিয়মে আরও কড়াকড়ি

সংসদে ‘হামলা’র ঘটনা জেরে এবার কড়াকড়ি করা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিধায়ক থেকে ভিজিটর, বিধানসভার কর্মী থেকে সাংবাদিক – সবার জন্য আজ, শুক্রবার থেকে লাগু হচ্ছে নয়া নিয়ম। বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এবার থেকে প্রতিটি ভিজিটরকে ‘ফেস রেকগনেশন’ যন্ত্রে নিজের ছবি তুলিয়ে বিধানসভায় প্রবেশ করানো হবে। সংসদে হামলার ঘটনার পর থেকে […]

আরও পড়ুন

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভিতে আপত্তি হাইকোর্টের

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে সিসিটিভি বসানো নিয়ে আপত্তি তুলল কলকাতা হাইকোর্ট । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বৃহস্পতিবার বলেন, এতে ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকার খর্ব হয়। তাঁর প্রস্তাব, প্রয়োজনে সিআরপি বা সিআইএসএফের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বনমন্ত্রীর ঘরের সামনে। ইডিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামিকাল পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, […]

আরও পড়ুন

থার্ড লাইনে সমস্যার জেরে দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে বন্ধ মেট্রো পরিষেবা

বৃহস্পতিবার দুপুরে লাইনে বিভ্রাটের খবর মেলা মাত্রই হঠাৎই বন্ধ হয়ে যায় দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা ৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, নোয়াপাড়া ও বরানগরের মাঝখানে সমস্যা দেখা দিয়েছে৷ মেট্রোর থার্ড লাইনে এ দিন দুপুর ২ টো ৫ মিনিট নাগাদ সেই সমস্যা চোখে পড়ে৷ তারপর দুপুর ২টো ১৮ মিনিট থেকে পাওয়ার ব্লক করা হয়৷ […]

আরও পড়ুন

রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ‘দেখ কেমন লাগে’, বললেন শুভেন্দু অধিকারী

সংসদে নিরাপত্তা তরজার জের। রাজ্যসভায়  সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ‘দেখ কেমন লাগে’, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সংসদের হামলার ঘটনায় উত্তাল গোটা দেশ। উত্তপ্ত হয়ে উঠল সংসদের দুই কক্ষও। এদিন রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। চেয়ারম্য়ান জগদীপ ধনখড়ের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁকে প্রথমে কক্ষত্য়াগের নির্দেশ দেন চেয়ারম্যান। […]

আরও পড়ুন

আজই নিউমার্কেটে হকার নিয়ন্ত্রণ অভিযান

ধর্মতলার নিউমার্কেটের পাঁচতারা হোটেলের সামনের ফুটপাতে হকার নিয়ন্ত্রণ করবে কলকাতা পৌরসভা। জানা গিয়েছে ধর্মতলার নিউমার্কেটে ফুটপাতের দুদিকে নয় এক দিকে বসবে হকার। মাত্র ১১৬ জন নথিভুক্ত হকারকে প্রাথমিকভাবে বসার সিদ্ধান্ত দেওয়া হবে। আজ দুপুরে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটির হকার নেতৃত্বরা অভিযানে যাবেন। আদালতের নির্দেশে পাঁচতারা হোটেলের প্রধান ফটকের দুদিকে পাঁচ ফুট […]

আরও পড়ুন

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশকর্মীর

নাইট ডিউটি ছিল কলকাতা পুলিশের কর্মী অভিজিৎ চক্রবর্তীর(৪০)। ভোরে নিজের স্কুটি চালিয়ে বারাসতে নিজের ঘরে ফিরছিলেন। কিন্তু ভোরের শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অভিজিতের। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিম বন্দর থানায় কর্মরত ছিলেন অভিজিৎ চক্রবর্তী। গত রাতে তাঁর নাইট ডিউটি ছিল। সেই ডিউটি শেষ হয় আজ […]

আরও পড়ুন
error: Content is protected !!