রাস্তায় মাথা কামিয়ে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীর

চাকরি চেয়ে রাস্তায় হাজার দিন! এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ হাজার দিন। ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে চলছে ধর্না। একাধিক সরকারি প্রতিশ্রুতি, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও উঠে আসেনি সমাধান সূত্র। শেষ অবধি পাওয়া খবরে, প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে নেড়া হলেন SLST এক মহিলা চাকরিপ্রার্থী। 

আরও পড়ুন

‌কলকাতায় নামল পারদ ১৯ ডিগ্রির নীচে

শীতের শুরু বাংলায়। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা, পরে কোথাও আংশিক মেঘলা আকাশ। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। এমনটাই জানিয়েছে  আবহাওয়া  দফতর। উইকেন্ডেই বাড়বে শীতের আমেজ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। কলকাতায় ১৮.৬ ডিগ্রির নীচে নামল পারদ। আজ, শনিবার সকালে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ। উত্তর পশ্চিমের বাতাসে আবহাওয়ার পরিবর্তন হবে 

আরও পড়ুন

আগামী শনি ও রবিবার শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল

আগামী শনিবার ও রবিবার বাতিল থাকবে শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন । শুক্রবার এমনটাই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে । রেলের তরফে জানানো হয়েছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য মাঝেরহাট স্টেশনে আগামী ৯ ও ১০ ডিসেম্বের ১২ ঘণ্টার পাওয়ার ব্লক করা হবে । ৯ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিট থেকে পরের […]

আরও পড়ুন

বাড়ল শ্বাসকষ্ট, আইসিইউ-তে স্থানান্তরিত করা হল মদন মিত্রকে

আচমকাই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। আর শুক্রবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হল। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন। সোমবার থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের।শ্বাসকষ্ট […]

আরও পড়ুন

‘ব্রিগেডে গীতাপাঠের আসরের দিন কেন টেট পরীক্ষা! এটা হিন্দু বিরোধী সরকারের ষড়যন্ত্র’, কটাক্ষ শুভেন্দুর

৮ ডিসেম্বরের বদলে প্রাথমিক টেট হবে ২৪ ডিসেম্বর। লক্ষ কণ্ঠে গীতাপাঠ আসরের পূর্ব নির্ধারিত দিনেই হবে চাকরির পরীক্ষা। পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “পূর্বঘোষিত কর্মসূচির দিন ইচ্ছা করে পরীক্ষা রাখা হয়েছে। যাতে গীতা পড়তে লোক না যায়, গাড়ি ঘোড়া না […]

আরও পড়ুন

ফের মেট্রোয় আত্মহত্য়া, দিনের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা

ফের মেট্রোয় আত্মহত্যা যুবকের। সকাল ৮টা ৫০ নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বরগামী ট্রেন ঢোকার সময় ঝাঁপ দেন এক যুবক। ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে চাঁদনি চক থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ করে রাখা হয় মেট্রো পরিষেবা। দিনের শুরুতেই পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির শিকার যাত্রীরা। অতীতেও বার বার আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে কলকাতা […]

আরও পড়ুন

গিরিরাজের ‘ঠুমকা’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল জয়-শ্রীরাম শ্লোগান!

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং-এর ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা৷ গতকাল সংসদভবন চত্বরে দাঁড়িয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, “গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন। মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়। ফেস্টিভ্যালে ঠুমকা লাগানো কতটা জরুরি?”  […]

আরও পড়ুন

আজ দিনভর মেঘলা আকাশ, হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহান্তে ফিরবে শীতের আমেজ

 বৃহস্পতিবার মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামিকাল, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।  রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি বেশি। গতকাল, […]

আরও পড়ুন

প্রেমের টানে পাক তরুণী কলকাতায়, বিয়ে ৬ জানুয়ারি

পাঁচ বছর পর ভালোবাসার টানে কলকাতায় এলেন পাকিস্তানের মেয়ে জাভেরিয়া খান। ২০২০ সালে জাভেরিয়া আর সমীর খানের আলাপ হয় থাইল্যান্ডে। তার আগে সমীর তাঁর মায়ের ফোনে জাভেরিয়ার ছবি দেখেন এবং সেই ছবি দেখেই প্রেমে পড়ে যান। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ভিসা পেয়ে পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছলেন জাভেরিয়া খান। কলকাতার পার্ক সার্কাসের ছেলে সমীর। […]

আরও পড়ুন

সুজয়কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্যের রিপোর্ট ইডিকে পাঠাল এসএসকেএম

“কালীঘাটের কাকু”র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট ইডি-কে পাঠাল এসএসকেএম। এবার এসএসকেএম হাসপাতালের সুপারকে তলব করেছিল ইডি। বুধবার বিধাননগরে ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল তদন্তকারী সংস্থা। তবে এদিন তিনি সশরীরে হাজিরা দেননি। বদলে ইমেল মারফত ইডি আধিকারিকদের প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন […]

আরও পড়ুন
error: Content is protected !!