চোখের সমস্যা, নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকে থাকছেন না অভিষেক

বাণিজ্য সম্মেলনের আগেই নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের ঘোষণা করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকের এই মেগা বৈঠকে থাকছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। তাই সশরীরে সভায় উপস্থিত থাকতে পারছেন না। তবে ভার্চুয়ালি তিনি বৈঠকে উপস্থিত থাকবেন।পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। কেন্দ্রীয় বঞ্চনাকে মূল ইস্যু করে নির্বাচনে […]

আরও পড়ুন

মরশুমে প্রথমবার ১৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা

আর আজ, বৃহস্পতিবার প্রথমবারের মতো ২০ ডিগ্রির নীচে নামল শহরের তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ তাপমাত্রা ১৯ থেকে ২৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া […]

আরও পড়ুন

রাজ্যে তৈরি হবে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে ডিভিসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের মধ্যে নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। পাঞ্চেতে প্রস্তাবিত এই পাম্প স্টোরেজ প্রকল্প থেকে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুতের অর্ধেক পাবে ডিভিসি এবং বাকিটা রাজ্য বিদ্যুৎ পর্ষদের নিয়ন্ত্রণে থাকবে দুই পক্ষের মধ্যে যার সমান […]

আরও পড়ুন

বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন মঞ্চ থেকে রাজ্যের কর্মসংস্থানে উন্নয়নের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।’ এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি।’ এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ছোট চায়ের দোকান মানে ছোট ব্যাপার […]

আরও পড়ুন

আমাদের কাছে ৩৭২৮৮ কোটি টাকা বিনিয়োগ এর প্রস্তাব এসেছে, জানালেন মুখ্যমন্ত্রী

এবারের বঙ্গ সম্মেলন থেকে কত টাকার বিনিয়োগ পেল বাংলা। দ্বিতীয় দিন বক্তব্য রাখতে গিয়ে সেই অঙ্কটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এবারের BGBS-র মোট ১৮৮ মউ সাক্ষর হয়েছে। মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে’। সঙ্গে বার্তা, ‘আপনারা আপনাদের শিল্পপতি ভাই বন্ধুদের বলুন এরাজ্যে বিনিয়োগ করতে। সরকার সব রকম […]

আরও পড়ুন

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ এ দিকে, আজ সকালে এসএসকেএম-এ যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই আধিকারিক ৷ তাঁরা প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে খবর নিতেই হাসপাতালে গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক […]

আরও পড়ুন

রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা

ব্যস্তদিনে অফিস টাইমে কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সরোবর স্টেশনে লাইনে ঝাঁপ এক ব্যক্তির। সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে পৌনে দশটা নাগাদ। এই ঘটনায় ব্যাহত মেট্রো চলাচল। জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে একটি দেহ উদ্ধার করা হয়। সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ এই ঘটনা প্রসঙ্গে জানানো হয় মোটোরম্যানকে। কিছুক্ষণের […]

আরও পড়ুন

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের আগে ব্রিটেনের হাই-কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

এ দিন সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে দুপুর ৩টে থেকে । কিন্তু তার আগেই একটা হাইপ্রোফাইল বৈঠক হতে চলেছে সেখানে । এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস । মঙ্গলবার শুরু হয়েছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এই সম্মেলনে যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে ১১ সদস্যের প্রতিনিধি দল […]

আরও পড়ুন

মধ্যরাতে এনআরএস হাসপাতালে মহিলা ইন্টার্ন ডাক্তারদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৩

মধ্যরাতে তুলকালাম কাণ্ড এনআরএস হাসপাতালে। ইন্টার্ন ডাক্তারদের মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। এমনকী জুনিয়র ডাক্তারদের গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে মঙ্গলবার গভীর রাতে এন্টালি থানায় লিখিত অভিযোগও জানান এনআরএস মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের এক মহিলা ইন্টার্ন ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্য়েই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। ওই জুনিয়র ডাক্তারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিন […]

আরও পড়ুন

আমাদের মূল্য লক্ষ্য কর্মসংস্থান! বাণিজ্য সম্মেলনে বার্তা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে বাংলা অন্যতম ইকনমিক পাওয়ার হাউস হয়ে উঠেছে৷ এ দিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, কর্মসংস্থান বৃদ্ধিই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য৷ এর জন্য মূলত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরেই জোর দিয়েছে রাজ্য সরকার৷ আজ থেকেই নিউ টাউনে দু দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য […]

আরও পড়ুন
error: Content is protected !!