পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি, মুখ্যমন্ত্রীর ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার

পঞ্চায়েত নির্বাচনী আবহে প্রাণহানিকে রাজনৈতিক বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় বলেই জানিয়েছেন বারবার। ‘মানবিক’ মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং নির্বিশেষে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন। অর্থসাহায্য এবং স্বজনহারাদের চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন। এবার তাঁর সেই আশ্বাসেই সিলমোহর রাজ্য মন্ত্রিসভার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে পঞ্চায়েত ভোট সংক্রান্ত হিংসায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ জন। তার মধ্যে […]

আরও পড়ুন

বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, বিশেষ কমিটি গঠন

পোস্তা বাজারের সমস্যার সমাধানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে কমিটি গঠন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দিলেন, রাজ্য সরকারের জায়গায় বেআইনি পার্কিং করে যারা অন্যায় ভাবে মানুষের থেকে টাকা তুলছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার। পাশাপাশি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে নির্দেশ দিলেন মন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, পোস্তা বাজার এলাকায় এটি […]

আরও পড়ুন

ছটপুজো ও জগদ্ধাত্রীপুজো নিয়ে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

 দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও  হুগলি ও নদিয়া জেলায় জগদ্ধাত্রী পুজোই মূল আকর্ষণ। হুগলির চন্দননগর এবং নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো পালন করা হয় মহা ধুমধামে। জগদ্ধাত্রী পুজো বিশেষ করে চন্দননগরের দিকে নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির মন্ত্রীদের বিশেষভাবে সতর্ক থাকার কথা জানান মমতা। আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। […]

আরও পড়ুন

মেট্রোর কাজের জন্য আর কাটা যাবে না গাছ, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

তারাতলা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটে কাজ চলছে। ভিক্টোরিয়ার মতো জায়গায় মাটির নিচে হবে মেট্রো স্টেশন। কোন কোন জায়গায় স্টেশন তৈরি হবে, সে সব জায়গা চিহ্নিতকরণের কাজ শেষ করে ফেলেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। কিন্তু মেট্রো সম্প্রসারণের কাজের জন্য ময়দান চত্বরে বেশ কয়েকটি গাছ কাটা দরকার। সংখ্যাটা প্রায় ৭০০। তাতেই আপত্তি এক স্বেচ্ছাসেবী […]

আরও পড়ুন

ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লি গেলেন সুকান্ত মজুমদার

আগামী মাসে কলকাতায় গীতাপাঠের আসর বসছে। আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি পরিষদের এই বিশেষ অনুষ্ঠানে থাকুন প্রধানমন্ত্রী। এমনটাই চাইছে রাজ্য বিজেপি। তাঁকে আমন্ত্রণ জানাতে শুক্রবার সকালে দিল্লি উড়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান, ”সনাতন ধর্মের মঠ মন্দিরের তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি আজ […]

আরও পড়ুন

আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্য মৃত্যু কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

বুধবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্য মৃত্যু হয়েছে ব্যবসায়ী অশোক কুমার সাউয়ের ৷ চোরাই মোবাইল কেনার অভিযোগে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছিল ৷ জিজ্ঞাসাবাদ চলাকালীন থানাতেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় ৷ বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেয়াল এই […]

আরও পড়ুন

নিউটাউনে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশকে মারধর, আটক অভিযুক্ত

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নিউ টাউন ইকোপার্কের কাছে বন্দের মোড় এলাকায়। পুলিশ নিগ্রহের অভিযোগ মদ্যপ তরুণ-তরুণীর বিরুদ্ধে। এই ঘটনায় এক যুবককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, সকাল সোয়া ৭টা নাগাদ কদম পুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী, ঝালিগাছির বাসিন্দা ৫০ বছরের গৌতম কর্মকার। পরপর […]

আরও পড়ুন

১ নভেম্বর থেকে বাংলায় বিয়ে করতে গেলেই নবদম্পতি এবং ৩জন সাক্ষীর আঙুলের ছাপ বাধ্যতামূলক

বাংলায় বিবাহ নিবন্ধনের জন্য এবার থেকে নবদম্পতি এবং ৩জন সাক্ষীর আঙুলের ছাপ প্রয়োজন হবে। রাজ্য ১ নভেম্বর থেকে সমস্ত বিবাহের জন্য বায়োমেট্রিক রেকর্ডিং বাধ্যতামূলক করেছে। বিয়ের জন্য আবেদন করার সময়, বর বা বধুকে এখন তাদের বায়োমেট্রিক বিবরণ জমা করতে হবে। নিবন্ধনের সময়, দম্পতি এবং তাদের তিনজন সাক্ষীকে তাদের বায়োমেট্রিক রেকর্ড করতে হবে। বিয়ের রেজিস্ট্রাররা এখন […]

আরও পড়ুন

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৩ জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

আজ ভোরে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ভোরে একদফা বৃষ্টি হয়ে গিয়েছে। আগামীকাল সকালে এটি ওড়িশা উপকূলের আরও কাছে পৌঁছাবে। ১৮ই নভেম্বর বিকেলে এটি পৌঁছাবে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে। মৌসম ভবনের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী এই সিস্টেমের গতিবেগ ঘন্টায় ১১ কিলোমিটার। বিশাখাপত্তনম থেকে ৪২০ কিলোমিটার, পারাদ্বীপ […]

আরও পড়ুন

আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে মারার অভিযোগ! মেডিক্যাল কলেজে বিক্ষোভ

খোদ কলকাতায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম কলেজ স্ট্রিটে। পরিবারের তরফে অভিযোগ, থানায় ডেকে পিটিয়ে মারা হয়েছে ওই ব্যক্তিকে৷ চোরাই ফোন কেনার অভিযোগে পুলিশ থানায় ডেকে ওই ব্যক্তিকে অত্যাচার করেছে বলেই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ পরিবারের দাবি, খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে যান৷ তাঁরা পৌঁছে দেখেন, থানার ভিতর […]

আরও পড়ুন
error: Content is protected !!