```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপি বিরোধী জোট গড়ার লক্ষ্যে কলকাতায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

 বাংলায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। আর কিছুক্ষণ পরেই হবে সেই বৈঠক। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীরাও। বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামলে তাঁদের স্বাগত জানিয়ে নবান্ন পর্যন্ত নিয়ে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সামনেই পঞ্চায়েত নির্বাচন। […]

আরও পড়ুন

কমেছে গরম, আজ থেকে খুলছে সমস্ত স্কুল-কলেজ

সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল। তীব্র দাবদাহের কারণে ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ছুটির বিজ্ঞপ্তি জারি করে স্কুলশিক্ষা দপ্তর। তবে পরিস্থিতি এখন অনেকটাই ভালো। গরমের দাপট কমেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি বাড়ানোর প্রয়োজন মনে করছে না প্রশাসন। আগে যেহেতু এক […]

আরও পড়ুন

কমেছে গরম, সোমবার থেকে খুলছে স্কুল-কলেজ, জানাল শিক্ষা দফতর

এবার আগামীকাল খুলে যাচ্ছে স্কুল- কলেজগুলি। রাজ্যের অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের কথা চিন্তা করে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা হয়। প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। শিক্ষা দফতরের তরফে শনিবার পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশিকা জানানো হয়েছিল । সেই অনুযায়ী গত সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। […]

আরও পড়ুন

ইডেনে আইপিএল, মধ্যরাতেও চলবে মেট্রো

আইপিএল ঘিরে তুঙ্গে উন্মাদনা। রবিবার ‘যুদ্ধ’তে নামছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। রাজ্যের ভিড় উপচে পড়বে ইডেনে। তাই ক্রীড়াপ্রেমীদের কথা মাথায় রেখে বাড়তি সুবিধা দিচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে। মেট্রো বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে দু’টি মেট্রো। একটি যাবে কবি সুভাষ পর্যন্ত। অন্যটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। গন্তব্য স্থলে […]

আরও পড়ুন

তেলের ট্যাঙ্কারে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

শনিবার বিকেলে কলকাতার তিলজলায় কেমিক্যাল কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। তেলের ট্যাঙ্কারে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৪ হাজার লিটারের তেলের ট্যাঙ্কার ৭, তিলজলা রোডে সেটি খালি হওয়ার কথা ছিল। সাবান তৈরির জন্য নিম তেল ছিল সেখানে। ট্যাঙ্কারটি খালি করার সময় বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ একটি তেল ট্যাঙ্কারের শ্রমিক তেলের […]

আরও পড়ুন

সল্টলেকে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ১ রিক্সা চালক

বেপরোয়া গতির জেরে সল্টলেকে দুর্ঘটনার কবলে সরকারি বাস৷ বাসের ধাক্কায় মৃত্যু হল এক রিক্সা চালকের৷ ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও সরকারি বাসের চালক পলাতক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বেলা বারোটা নাগাদ ইএম বাইপাস থেকে সল্টলেকের দিকে ঢুকছিল এস ৯ রুটের একটি সরকারি বাস৷ অভিযোগ, সিগন্যাল […]

আরও পড়ুন

‘যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না’, ঈদে বার্তা অভিষেকের

শনিবার সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। সেখান থেকেই তিনি কড়া আক্রমণ শানলেন গেরুয়া ব্রিগেডকে। এদিন অভিষেক বলেন, ‘ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। কিন্তু সেই প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়, […]

আরও পড়ুন

ঈদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

এবছরেও প্রথার অন্যথা হল না। রেড রোডের নমাজে যাওয়ার পর পার্কসার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈদের সকালে কথা বলেন, রিজওয়ানের মায়ের সঙ্গে। তবে এই প্রথমবার নয়, রিজওয়ানের মৃত্যুর পর থেকেই বিরোধী দলনেত্রী হিসাবে এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হিসাবে তাঁর বাড়িতে যান তিনি। প্রায় দশ মিনিট সেখানে ছিলেন তিনি। রিজওয়ানুরের পরিবারের লোকেদের […]

আরও পড়ুন

‘দেশের সংবিধান-ইতিহাস বদলাতে চাইছে মোদি সরকার’, ঈদের মঞ্চ থেকেই বিজেপিকে তোপ মমতার

রেড রোডে ঈদের নমাজে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর সেই মঞ্চ থেকেই বিজেপি সরকারের উদ্দেশে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা জানান, তিনি জীবন দিয়ে দেবেন তবে দেশ ভাগ হতে দেবেন না। তাঁর বক্তব্য, ‘কারও কথা শুনবেন না। আমরা ভাগ চাই না।’ বাংলায় শান্তি চান […]

আরও পড়ুন

‘জীবন দেব কিন্তু দেশকে ভাগ করতে দেব না, বাংলায় এনআরসি হতে দেব না’, ঈদের সকালে বার্তা মুখ্যমন্ত্রী

প্রতি বছর তিনি ঈদের সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে অংশ নেন। সেই সঙ্গে বার্তা দেন বাংলা তথা দেশের সংখ্যালঘু মানুষদের। দেন ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।  অনুষ্ঠানের মঞ্চ থেকেই সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অশান্তি সৃষ্টিকারীদেরও একহাত নিলেন তিনি। আজ তিনি সোচ্চারে ঘোষণা করেন, জীবন দেব কিন্তু দেশ ভাগ করতে দেব না। পাশাপাশি সকল ষড়যন্ত্র […]

আরও পড়ুন
error: Content is protected !!