মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় ত্রাণ দিতে যাওয়ার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । সপ্তাহে একদিন করে এক-একটি জায়গায় তিনজন সদস্যের দলকে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । বেঁধে দেওয়া হয়েছে আরও কিছু শর্ত ৷ তিনজন সদস্যের দল গঠন করে এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনকে । যাঁরা ওই এলাকায় ত্রাণ নিয়ে […]

আরও পড়ুন

দিঘার আরও উন্নতি হবে, বাড়বে কর্মসংস্থান, বাড়বে রোজগারও, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

জগন্নাথ মন্দির উদ্বোধনের ফলে দিঘার আরও উন্নতি হবে। বাড়বে কর্মসংস্থান। বাড়বে রোজগারও। অক্ষয় তৃতীয়ায় পুরীর মতো দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার নবান্নে জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি বৈঠক ছিল। ওই বৈঠকে একথা জানান বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঠিক পুরীর মতোই সমুদ্রের পাশে জগন্নাথ মন্দির উদ্বোধন। মন্দির ঘিরে রুজি রোজগার […]

আরও পড়ুন

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করা হল হাইকোর্টে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শোনার আবেদন করা হয় মামলার একাংশের তরফে। তাদের বক্তব্য, এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে। তার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তাঁরা। তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানানো হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বক্তব্য, মামলার […]

আরও পড়ুন

‘বাংলার বলে অন্য রাজ্যের ভিডিও দেখানো হচ্ছে, কিছু সংবাদমাধ্যম ভুয়ো খবর ছড়াচ্ছেন’, ওয়াকফ অশান্তি নিয়ে ইমামদের বৈঠক থেকে বললেন মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যে ছড়িয়ে পড়া অশান্তির রুখতে এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বুধবারা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম এবং মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পরিস্থিতির চাপে ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে। প্ররোচনামূলক কথা ছড়িয়েছে। মুর্শিদাবাদে হয়নি। মালদায় হয়েছে। ওটা কংগ্রেসের আসন। তৃণমূল যদি করতো তাহলে তৃণমূল সাংসদ, বিধায়কের বাড়িতে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে হিংসা বিজেপির পূর্বপরিকল্পিত বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তোপ মমতার, দিল্লিতে ওয়াকফ আন্দোলনের ডাক

ইমাম-মোয়াজ্জেমদের সমাবেশ থেকে মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এটা পূর্বপরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিজেপি রাম নবমীর সময় দাঙ্গা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে ৷ আমি জনগণের বিভাজন হতে দেব না, আমি ঐক্য চাই।” ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদ হিংসায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের ৷ পরিস্থিতি […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ৯ সদস্যের সিট গঠন ভবানী ভবনের

মুর্শিদাবাদের, জঙ্গিপুর, সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান-সহ একাধিক জায়গায় অশান্তির ঘটনায় এবার ৯ সদস্যদের স্পেশাল ইনভেসটিগেশন টিম (সিট) গঠন করল রাজ্য পুলিশ । এই ন’জনের সদস্যে আছেন রাজ্য পুলিশের এডিজি পদের উচ্চপদস্থ আধিকারিকরা । তাতে আইবি, এসটিএফ, সিআইডি-সহ প্রত্যেক পদের আধিকারিকরাও আছেন । ওয়াকফ সংশোধনী আইন নিয়ে হিংসায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ওই এলাকাগুলিতে ৷ কারা ওই এলাকাগুলিতে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তিতে NIA তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

 ওয়াকফ আইন প্রত্য়াহারের দাবিতে রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি একাংশ। আক্রান্ত বহু পরিবার। এই পরিস্থিতিতে গোটা ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন

নববর্ষে শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

আগামী কয়েকদিন শহর থেকে জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কী আজ, নববর্ষের দিন শহরে ঝড়-বৃষ্টি হবে? এই প্রশ্নই ঘুরছে আমজনতার মনে। সেই বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এপ্রিল নতুন করে একটি পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এদিকে একটি অক্ষরেখা ইতিমধ্যেই রাজস্থান থেকে […]

আরও পড়ুন

নতুন বছরের সকাল থেকেই দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে ভক্তদের ঢল

আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে।  নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।  সারা বছর ভাল কাটুক। এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরে।গতকাল […]

আরও পড়ুন

পয়লা বৈশাখে কলকাতা সহ ১০ জায়গায় তল্লাশি ইডির

বাংলা নববর্ষের প্রথম দিনেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর অভিযান। কলকাতা থেকে নদিয়ার গেদে পর্যন্ত ৮-১০ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে ভুয়ো পাসপোর্ট বানিয়ে এ রাজ্যে বসবাসের অভিযোগে ওই তল্লাশি চলছে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বিরাটিতে একজনের হদিশ মিলেছে। বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তির একাধিক নামে পাসপোর্ট রয়েছে বলে ED-র অভিযোগ। কলকাতার বেকবাগানে এক […]

আরও পড়ুন
error: Content is protected !!