কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধনের পর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী 

কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের উদ্বোধনের পর গর্ভগৃহে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু স্কাইওয়াকের উদ্বোধন নয়, এ দিন মন্দিরে পুজো দেওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গর্ভগৃহে ঢুকে পনেরো মিনিটেরও বেশি সময় ধরে পুজো দিলেন তিনি। শাড়ি, মালা নিবেদন, মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি দেওয়ার পাশাপাশি নিজের হাতে মায়ের আরতিও করলেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মন্দিরের […]

আরও পড়ুন

প্ররোচনায় পা দেবেন না, শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবারই আছে, তবে আইন হাতে তুলে নেবেন নাঃ মুখ্যমন্ত্রী

কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের উদ্বোধনে গিয়েও আইন হাতে না তুলে নেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্যও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি জায়গায় ওয়াকফ বিক্ষোভের জেরে অশান্তির পরিপ্রেকক্ষিতে ফের এই আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর বাংলা নববর্ষের আগের দিন আজ কালীঘাট মন্দিরে স্কাইওয়াকের […]

আরও পড়ুন

কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নববর্ষের ঠিক আগের দিন সন্ধ্যে ৭টায় উদ্বোধন হয়ে গেল কালীঘাটের সাড়ে চারশো মিটার দীর্ঘ স্কাইওয়াক। উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নববর্ষের আগেই উদ্বোধন হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। আর সেই কথা অনুযায়ী, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রীর নির্দেশনামায় উদ্ধোধন হল কালীঘাট স্কাইওয়ে। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ‍্যসচিব মনোজ […]

আরও পড়ুন

সরকারি বাসের রেষারেষি, পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা, আহত ৫ যাত্রী 

ফের কলকাতা শহরে দুর্ঘটনা । সরকারি বাসের রেষারেষির জেরে আহত পাঁচ যাত্রী। পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে একটি বাস। সোমবার সকালে এই দুর্ঘটনা সাক্ষী থাকল তিলোত্তমা। হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাসে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে খবর, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। […]

আরও পড়ুন

বুধবার দিল্লির যন্তর মন্তরে ধরনা, একাধিক কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের

নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে বারবার পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। তাতেও আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। ফলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন তাঁরা। রবিবার সাংবাদিক বৈঠক করে আগামীর কর্মসূচি জানালেন তাঁরা। ১৪ […]

আরও পড়ুন

প্রতীক্ষার অবসান, রাত পোহালেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন, ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

 প্রতীক্ষার অবসান। রাত পোহালেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধে সাতটায় হবে উদ্বোধন। তার আগে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন খোদ মুখ্যমন্ত্রী। ওই ভিডিওতে ঝাঁ চকচকে স্কাইওয়াকের পাশাপাশি কালীঘাট মন্দিরকে দেখানো হয়েছে। যা দেখে উচ্ছ্বসিত রাজ্য়বাসী। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

চাকরি বাতিলের নির্দেশ মানছে না, রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠল চাকরিহারাদের আইনজীবীরা

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অগ্রাহ্য! এই অভিযোগে শিক্ষা দফতর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠালেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। নোটিশে কড়া ভাষায় জানানো হয়েছে, দু’দিনের মধ্যে শীর্ষ আদালতের রায় কার্যকর না-হলে আদালত অবমাননার মামলা দায়ের হবে সংশ্লিষ্ট কর্তাদের বিরুদ্ধে। ববিতা সরকার, নাসরিন […]

আরও পড়ুন

অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা

অনশন প্রত্যাহার করলেন অনশনকারীরা। এসএসসির অফিসের কাছে এই অনশন চলছিল। যোগ্যদের তালিকা প্রকাশ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন অবস্থান করেন। রবিবার তাঁরা আচমকাই অনশন প্রত্যাহারের ঘোষণা করেন। পরে আবার জানান, অনশন আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার চার দিনের মাথায় অনশন প্রত্যাহার করেন তাঁরা। পরবর্তীতে আবার অনশনে বসব। এদিন অনশন প্রত্যাহারের ঘোষণায় প্রতাপকুমার সাহা […]

আরও পড়ুন

‘সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না’, ওয়াকফ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাস করার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। কোথাও কোথাও এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানালেন। আজ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা […]

আরও পড়ুন

নয়া ওয়াকফ আইন নিয়ে আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

 রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না। এবার সেই ওয়াকফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের এক সভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ইমাম, মৌলবীরাও। কেন্দ্রের তরফে সংসদে পাস করানো ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। জানাবেন […]

আরও পড়ুন
error: Content is protected !!