কলকাতা পুরসভার পিএসি কমিটির চেয়ারপার্সন হলেন সিপিআইয়ের মধুছন্দা দেব

কলকাতা পুরসভার পিএসি কমিটির চেয়ারপার্সন হলেন সিপিআইয়ের মধুছন্দা দেব। আজ, সোমবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে মধুছন্দা দেবকে চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করেন। কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেব। এদিন চেয়ারপার্সন মধুছন্দা দেব সহ ৭ জনের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়। বাকি ৬ সদস্য হলেন, সন্তোষকুমার পাঠক (৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর),  আবু […]

আরও পড়ুন

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে ইস্তফাপত্র পাঠিয়েছেন মুকুল। এখনও তাঁর ইস্তফা দেওয়ার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ মুকুল রায়। ফলে পিএসি-র বহু বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। এর ফলে পিএসি-র কাজকর্ম বাধাপ্রাপ্ত হচ্ছে। সেজন্য […]

আরও পড়ুন

আজ থেকে খুলে গেল রাজ্যের সব স্কুল

আজ থেকে খুলে গেল স্কুল। কাটল দীর্ঘ গরমের ছুটি। নামছে বৃষ্টি। গরম কমেছে অনেকটাই। তারপরেই খুলেছে রাজ্যের সমস্ত স্কুল। বিদ্যালয় গুলি আবার ভরে উঠেছে উৎসাহী পড়ুয়ায়। খুশি শিক্ষকমহল থেকে শিক্ষাকর্মী ও অভিভাবকরাও। দীর্ঘ ২ মাস গরমের জন্য বন্ধ ছিল স্কুল গুলি। তবে আবহাওয়া এখন বদলেছে অনেকটাই। তারপরে স্কুল খোলায়। আবার শুরু হয়েছে পাঠদান পর্ব। তবে […]

আরও পড়ুন

পূর্ব যাদবপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, পলাতক লিভ ইন পার্টনার

পূর্ব যাদবপুরের ছিট কালিকাপুর স্কুলের পিছনে একটি টালির ঘর থেকে উদ্ধার এক মহিলার দেহ। বছর ৩৫ এর ওই মহিলার সঙ্গে থাকতেন তাঁর পুরুষ সঙ্গী। তিনি পলাতক। চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর ঘাড়ে চোট পাওয়া গিয়েছে। তবে এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো  হয়েছে।এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে […]

আরও পড়ুন

শেষ রক্ষা হল না, পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন সুজিত অধিকারী

প্রায় সাড়ে ছয় ঘণ্টা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন সুজিত অধিকারী ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, উঁচু থেকে পড়ায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল ৷ তারপর থেকে আর জ্ঞান ফেরেনি সুজিতের ৷ ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসারত […]

আরও পড়ুন

মল্লিকবাজারে নিউরো হাসপাতালের ৮ তলা থেকে ঝাঁপ দিলেন রোগী, ব্যর্থ সব চেষ্টা

শেষরক্ষা করা গেল না। দমকল, পুলিশ, চিকিৎসক থেকে সাধারণ মানুষ, সকলের চেষ্টা সত্ত্বেও নিউরো সায়েন্সের আট তলার জানালার কার্নিশ থেকে ঝাঁপ দিলেন রোগী।  আজ, শনিবার এই স্নায়ু রোগী হঠাৎ জানালা দিয়ে কার্নিশে চলে আসেন। আর তার পর উপর থেকে নীচে পথচারীদের হাত নাড়তে থাকেন। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। খবর দেওয়া হয় দমকলে। […]

আরও পড়ুন

সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার

আবারও শারীরিক অবস্থার অবনতি তরুণ মজুমদারের ৷ সঙ্কটজনক বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদার । ওষুধে সাড়া দিলেও আশঙ্কা পিছু ছাড়ছে না কোনওভাবেই । আচ্ছন্নভাব থাকলেও তা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁর ডায়ালিসিস হয়েছে প্রায় দু‘ঘণ্টা ধরে ৷ শনিবার তরুণ মজুমদারের ডায়ালিসিস আর হবে না বলে হাসপাতাল সূত্রে খবর । বয়সের কারণে […]

আরও পড়ুন

‘শুভেন্দু টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলও করছেন’ বিস্ফোরক স্বীকারোক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের

বিস্ফোরক স্বীকারোক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের। জানালেন ‘শুভেন্দুর কথায় কাঁথিতে গিয়েছিলাম। শুভেন্দুকে টাকা দিয়েছি।’ তাঁর দাবি, তিনি যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, তাই নয়, তাঁকে শুভেন্দু ব্ল্যাকমেলও করেছিলেন বলে দাবি করেছেন সুদীপ্ত ৷ সারদা মামলায় গত প্রায় ন’বছর ধরে জেলবন্দি রয়েছে সুদীপ্ত ৷ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে ৷ তেমনই একটি মামলার শুনানি […]

আরও পড়ুন

আগামী ২৭ জুন খুলছে রাজ্যের সমস্ত স্কুল

আগামী ২৭ জুন খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। ইতিমধ্যে স্কুল গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা। পুরোদমে স্কুল হবে বলেই জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা। তাই কোভিড প্রোটোকল মেনেই সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। দ্রুতই মুখ্যমন্ত্রীর সঙ্গে […]

আরও পড়ুন

রাজ্য বিদ্যুৎ সংস্থার উচ্চপদস্থ কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আদালতের নির্দেশ মত কর্মীদের ডিএ না দেওয়ায় রাজ্য বিদ্যুৎ সংস্থার দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ১৫দিনের জন্য বেতন বন্ধ থাকবে তাঁদের। এর মধ্যে নির্দেশ মত কর্মীদের পাওনা টাকা মিটিয়ে দিলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। অভিযোগ, ২০১৯ এবং ২০২০ দু’বছরেরই ডিএ-র এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু শুধু ২০১৯ সালেরই ডিএ […]

আরও পড়ুন
error: Content is protected !!