```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শেষ রক্ষা হল না, পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন সুজিত অধিকারী

প্রায় সাড়ে ছয় ঘণ্টা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানলেন সুজিত অধিকারী ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসকরা জানিয়েছেন, উঁচু থেকে পড়ায় তাঁর মাথায় গুরুতর চোট লেগেছিল ৷ তারপর থেকে আর জ্ঞান ফেরেনি সুজিতের ৷ ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চিকিৎসারত রোগী সুজিত শুক্রবার আচমকাই বিল্ডিংয়ের আটতলার কার্নিশে উঠে পড়ে। দীর্ঘ দেড় ঘণ্টা ছিলেন সেখানে তিনি । এর পর সেখান থেকে নিচে ঝাঁপ দেন ৩৩ বছর বয়সি সুজিত। একাধিক তলায় কার্নিশে ধাক্কা খেয়ে মাটিতে পড়েন তিনি। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তেমনই পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়েও সরব হয়েছেন রাজনৈতিক থেকে চিকিৎসক মহল । এই গোটা ঘটনায় চিকিৎসক সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে ।

error: Content is protected !!