রাজ্য বিদ্যুৎ সংস্থার উচ্চপদস্থ কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আদালতের নির্দেশ মত কর্মীদের ডিএ না দেওয়ায় রাজ্য বিদ্যুৎ সংস্থার দুই জেনারেল ম্যানেজারের বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ১৫দিনের জন্য বেতন বন্ধ থাকবে তাঁদের। এর মধ্যে নির্দেশ মত কর্মীদের পাওনা টাকা মিটিয়ে দিলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। অভিযোগ, ২০১৯ এবং ২০২০ দু’বছরেরই ডিএ-র এক পঞ্চমাংশ কর্মীদের দেওয়ার কথা ছিল। কিন্তু শুধু ২০১৯ সালেরই ডিএ দেওয়া হয়।

error: Content is protected !!