```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তিলজলার ক্লাবে কয়েক কোটির মাদক উদ্ধার, ধৃত ২

কলকাতায় একটি ক্লাব থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক ৷ গোপন সূত্রের খবর পেয়ে খাস কলকাতায় একটি ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম আরমান পোদ্দার এবং বিকাশ নারায়ণ তিওয়ারি । তাদের গতকাল রাতে তিলজলা থানা এলাকার একটি ক্লাব থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা । তাদের বাড়ি লেকটাউন এলাকায় । কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল ভি সলেমন নেশাকুমার বলেন, উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ২৪৫ গ্রাম । ধৃতদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনও সদুত্তর দিতে না পারায় তাদের গ্রেফতার করা হয়েছে । গোপন সূত্রের খবর পেয়ে তিলজলা এলাকার ওই ক্লাবে গোয়েন্দারা তল্লাশি চালান । জানা গিয়েছে, এই মাদকগুলি ভীন রাজ্য থেকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছে । ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

error: Content is protected !!