রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডল

 বুধবার রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়েছে তাপসী মণ্ডলকে। বিরোধীদের কটাক্ষ, সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত বিষয় হল তাপসী মণ্ডলের দল বদল। যবে থেকেই গেরুয়া শিবির ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, মনে করা হচ্ছে রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে বড়সড় ধাক্কা দিতে পেরেছেন তিনি। শুভেন্দু অধিকারী […]

আরও পড়ুন

দোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

দোল উপলক্ষে আগামী শুক্রবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু শুক্রবার সরকারি ছুটি থাকবে, তাই সারাদিন যাত্রী সংখ্যা কম থাকে ৷ বিশেষ করে সকালের দিকে অনেকটাই কম থাকে যাত্রীর সংখ্যা । তাই একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । একনজরে দোলের দিন বাতিল ট্রেনের তালিকা: মেন লাইন: […]

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট ৷ তদন্তের স্বার্থে মোবাইল ফোন চাইলে, তা পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের ৷ বুধবার মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ৷ সেই সঙ্গে, বাম ছাত্র সংগঠন এসএফআই সমর্থক উদ্দীপন কুণ্ডুকেও স্বস্তি দিলেন না তিনি ৷ বিচারপতির স্পষ্ট নির্দেশ, এফআইআর-এ নাম রয়েছে তাঁর ৷ […]

আরও পড়ুন

তারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের

তারাপীঠ মহাশ্মশানের ভিতর বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্য়ায় দত্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আবেদনকারীর দাবি, আদালতের নির্দেশ ছিল শ্মশানের ভিতরে ইলেকট্রিক চুল্লি নির্মাণ ছাড়া অন্য কোনও নির্মাণকার্য করা যাবে না। কিন্তু মহাশ্মশানের ভিতরে অন্য নির্মাণ […]

আরও পড়ুন

দেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রী

বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন কক্ষ ৷ প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বিজেপির বিরুদ্ধে দেশে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ করলেন ৷ বললেন, ‘‘দেশকে টুকরো করার চেষ্টা করবেন না । এটা আমরা মানবো না ৷’’ বুধবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত […]

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনও রাজনৈতিক সংগঠন 13 মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনও রকম মিটিং মিছিল বা অন্যান্য কর্মকাণ্ড করতে পারবে না বলে যে নির্দেশ আদালত দিয়েছিল, বুধবার তা প্রত্যাহার করে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । আদালতের বক্তব্য, “রায়ের ওই অংশ কার্যকর হয়েছে । এখন […]

আরও পড়ুন

বসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

এবার দোল ও হোলি উপলক্ষে বসন্তোৎসব করছে রাজ্য সরকার। আজ, বুধবার ১২ মার্চ ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বসন্তের উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন মন্ত্রী-জনপ্রতিনিধি-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার সর্বধর্ম সমন্বয়ের বার্তাই দেওয়া হবে বলে প্রশাসন সূত্রের খবর। দোল উদযাপনের পাশাপাশি ধনধান্যের ওই […]

আরও পড়ুন

তীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

কোনা ও দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বর্তমানে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছে ৷ এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যার সমাধানে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব মনোজ পান্তের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লোক নির্মাণ […]

আরও পড়ুন

দোলের দিন দুপুরের পর চালু হবে মেট্রো পরিষেবা

আগামী শুক্রবার দোলযাত্রা। তাই ওই দিন সারা দেশজুড়েই ছুটি পালিত হবে। সেই জন্য কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনে বেলা 2টো 30 মিনিট থেকে শুরু হবে পরিষেবা। অন্যদিকে, গ্রিন লাইন 1 ও গ্রিন লাইন 2-তে বেলা 3টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আজ জানানো হয়েছে যে, আগামী শুক্রবার ব্লু লাইনে সারাদিনে […]

আরও পড়ুন

পূর্ব ভারতের প্রথম এসি লোকাল শিয়ালদায়

পূর্ব ভারতে প্রথমবার! এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে শিয়ালদহে। গোটা দেশের দ্বিতীয় এসি লোকাল এটি। শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এই এসি ট্রেন মাস কয়েকের মধ্যেই যাত্রীদের নিয়ে ছুটতে শুরু করবে রাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি সপ্তাহেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি শহরে ঢুকে যাবে। আসন্ন গরমে চরম দাবদাহের কথা মাথায় রেখে […]

আরও পড়ুন
error: Content is protected !!