```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিরাপত্তা রক্ষার্থে একগুচ্ছ নির্দেশিকা জারি যাদবপুরের

বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ বা গাড়ি নিয়ে আসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বরে সাধারণের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি করল যাদবপুর কর্তৃপক্ষ ৷ পাশাপশি মাদক সেবন নিয়েও কঠোর পদক্ষেপ করা হবে বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় ৷ সর্বোপরি ক্যাম্পাসের নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে । ইতিমধ্যে এই নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগীয় প্রধান, পরিচালক, কর্মকর্তা, শাখা, শিক্ষক সমিতি, কর্মী সমিতি ও ছাত্র ইউনিয়নে পাঠানো হয়েছে । দেওয়া হয়েছে ওয়েবসাইটেও ৷ একই নির্দেশিকা বহাল হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসেও ৷

নির্দেশিকায় বলা হয়েছে:

  • বিশ্ববিদ্যালয়ে দুই বা চার চাকার গাড়ি প্রবেশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে দেওয়া জেইউ পার্কিং স্টিকার লাগানো বাধ্যতামূলক । কোনও কারণে প্রবেশের অনুমতি না থাকলে কাজের প্রয়োজনে ঢুকতে হলে বিশ্ববিদ্যালয়ের গেটে নাম, ফোন নম্বর-সহ সমস্ত তথ্য লিপিবদ্ধ করতে হবে ৷ চালকদের বা যাত্রীদের আইকার্ড দেখাতে হবে ৷ কোথায় যাচ্ছেন, সেটা উল্লেখ করতে হবে ৷
  • ক্যাম্পাসের ভিতর কোনও জায়গায় মাদক দ্রব্য, অ্যালকোহল বা অবৈধ কোনও দ্রব্য ব্যবহার এবং বেআইনি কাজকর্মে নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷
  • বহিরাগত অনুপ্রবেশ রুখতে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় সাধারণের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ সন্ধ্যা 7টার পর থেকে সকাল 7টার মধ্যে যে কোনও কারণে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অনুমতিপত্র দেখাতে হবে ৷ কোনও কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেই অনুমতিপত্র না থাকলে বিশ্ববিদ্যালয়ের গেটে তাঁর নাম ও ফোন নম্বর-সহ সমস্ত তথ্য জানাতে হবে ৷ তিনি কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাও লিপিবদ্ধ করতে হবে ৷

যাদবপুরে এই ধরনের নির্দেশিকা এই প্রথম নয় ৷ বছর দুই আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এক ছাত্রের মৃত্যুর ঘটনার পরে এই ধরনের নির্দেশিকা জারি করেছিল কর্তৃপক্ষ ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে তা শিথিল হয়েছে ৷ গত 1 মার্চ, শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তার ঘটনার পর বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আরও একবার সেই নির্দেশিকাগুলি পুনরায় জারি

error: Content is protected !!