কোভিডের জের, ৩দিন বন্ধ কলকাতা পৌরনিগমের জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগ!

করোনার থাবা এবার কলকাতা পৌরনিগমের জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের একাধিক কর্মী। অধিকাংশ কর্মী আক্রান্ত হওয়ার ফলে তড়িঘড়ি সাময়িক সময়ের জন্য বন্ধ হল শংসাপত্রের বিভাগ। জানা যাচ্ছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে । হোয়াটসঅ্যাপে বুকিং করা চালু থাকলেও বন্ধ থাকা এই তিনদিন হাতে পাওয়া যাবে না শংসাপত্র । যদিও এই […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৮ হাজার ২১৩

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩, ১১৮)। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন। আর চিন্তা বাড়িয়ে হাজারের গন্ডি পার করল পশ্চিম বর্ধমানও ( ১,০৪৩)। সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা […]

আরও পড়ুন

চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধন মঞ্চে ধনখড়ের নামে মোদিকে নালিশ মমতার

শুক্রবার চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্ত এই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসে থাকছে ৪৬০টি বেড। ১০টি অত্যাধুনিক অপারেশন থিয়েটারও রয়েছে। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের […]

আরও পড়ুন

৩ সদস্যের কমিটির নজরদারিতে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

বন্ধ হচ্ছে না গঙ্গাসাগর মেলা। শর্তসাপেক্ষে মেলা হবে। শুক্রবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।  তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছে আদালত। সঙ্গে নজরদারির জন্য তৈরি করে দেওয়া হয়েছে তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ওই কমিটি সাগরে কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কি […]

আরও পড়ুন

‘পুরভোট স্থগিত নয়’, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

রাজ্যের চার পৌরসভায় আসন্ন পৌরভোট পিছতে চায় না রাজ্য নির্বাচন কমিশন৷ শুক্রবার কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে এই কথা জানানো হয়েছে ৷ রাজ্যের উদ্বিগ্ন করোনা পরিস্থিতির কারণে, পৌরভোট পিছনোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে এদিন, আদালতে নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, “নির্বাচন ঘোষণা করা হয়ে গিয়েছে গত ২৮ ডিসেম্বর । […]

আরও পড়ুন

আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

আগামী ১১ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। নিত্য পুজো চলবে স্বাভাবিকভাবেই। কিন্তু গর্ভগৃহে সাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাট মন্দির কমিটি বৈঠকে বসে। সিদ্ধান্ত হয়েছে, মন্দির সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে না। মন্দির খোলাই থাকবে। সাধারণ মানুষ এসে পুজো দিতে পারবেন। তবে গর্ভগৃহ এমনিতেই খুব সংকীর্ণ পরিসর। সেখানে একসঙ্গে প্রচুর মানুষের […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৫ হাজার ৪২১

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪২১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরেছেন ৭৩৪৩ জন। যা আক্রান্তের নিরিখে অনেক কম। কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জারি থাকছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড পজিটিভ ৬৫৬৯ জন। পজিটিভিট রেট দাঁড়াল ২৪.৭১ শতাংশ। 

আরও পড়ুন

করোনা পরিস্থিতিতে ভোট পর্যালোচনায় সর্বদল বৈঠক চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বামফ্রন্টের

রাজ্যে দিন দিন বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় নির্বাচন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলল বামফ্রন্ট নেতৃত্ব । বর্তমান কোভিড পরিস্থিতিতে নির্বাচন নিয়ে পর্যালোচনা চেয়ে কমিশনের কাছে সর্বদলীয় বৈঠক চেয়ে চিঠি দিল বামফ্রন্ট। বিমান বসুর স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, সমগ্র দেশে এবং রাজ্যে কোভিড সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। রাজ্য সরকার কনটেনমেন্ট জোন ঘোষণা করে সাধারণ […]

আরও পড়ুন

আগামী ৭ জানুয়ারি থেকে বন্ধ পার্ক স্ট্রিট ফ্লাইওভার

মধ্য কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ হচ্ছে ৭ জানুয়ারি থেকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হবে পার্কস্ট্রিট ফ্লাইওভার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে ১১ জানুয়ারি মঙ্গলবার ফের খুলে দেওয়া হবে এই উড়ালপুল। ট্রাফিক সূত্রে খবর, এই কদিন দক্ষিণ ও উত্তরমুখী গাড়ি অর্থাৎ বিড়লা প্ল্যানেটেরিয়াম এবং এসপ্ল্যানেড অভিমুখের গাড়ি জওহরলাল নেহেরু রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। […]

আরও পড়ুন

পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয় আটকে পরার ঘটনায় কলকাতায় বিজেপি কর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে ধুন্ধুমার, আটক ১০

পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে পরার ঘটনায় দক্ষিণ কলকাতার মোমিনপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল করা হয় ৷ বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ৷ গ্রেফতার করা হয় ১০ জন বিজেপি কর্মীকে। উত্তর কলকাতার মানিকতলার রামমোহন লাইব্রেরি থেকে মানিকতলা মোড় পর্যন্ত বিজেপির মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও কল্যাণ চৌবে।

আরও পড়ুন
error: Content is protected !!