```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘পুরভোট স্থগিত নয়’, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

রাজ্যের চার পৌরসভায় আসন্ন পৌরভোট পিছতে চায় না রাজ্য নির্বাচন কমিশন৷ শুক্রবার কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে এই কথা জানানো হয়েছে ৷ রাজ্যের উদ্বিগ্ন করোনা পরিস্থিতির কারণে, পৌরভোট পিছনোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ সেই মামলার শুনানিতে এদিন, আদালতে নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, “নির্বাচন ঘোষণা করা হয়ে গিয়েছে গত ২৮ ডিসেম্বর । করোনা পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু যতক্ষণ না জনজীবন সম্পূর্ণ স্তব্ধ পয়ে যাচ্ছে ততক্ষণ ভোট স্থগিত রাখতে চাইছে না কমিশন ৷” এদিনই রাজ্য বিজেপির তরফে অন্তত এক মাস পৌরভোট পিছিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে৷ উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল পৌরসভার নির্বাচন হওয়ার কথা ৷

error: Content is protected !!