৫০ হাজার কর্মী নিয়োগ করছে টিসিএস, জানালেন মুখ্যমন্ত্রী

এবার বাংলায় কর্মসংস্থানের নতুন দিশার খোঁজ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা কনসালটেন্সি সার্ভিস এই রাজ্য়ে ৫০ হাজার কর্মী নিয়োগ করল। আইটি সেক্টরে যেন কর্মসংস্থানের নতুন দিশা খুলে গেল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সুখবর দেন। তিনি লেখেন, ”বাংলার সরকার কর্মসংস্থানের ব্যাপারে বদ্ধপরিকর। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি,  বাংলার আইটি সেক্টর সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় ৫০ […]

আরও পড়ুন

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের প্রস্তুতিতেই খামতি রাখে না রাজ্য প্রশাসন। দুর্গাপুজো হোক বা ইদ, বড়দিন হোক বা গঙ্গাসাগরের মেলা, প্রতিটি উৎসবে শান্তিতে সম্পন্ন করতে কোমর বেঁধে নামে প্রশাসন। আনন্দ উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রীও। আর গঙ্গাসাগর তো রাজ্যের অন্যতম বড় মেলা। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও অতিথিরা আসেন […]

আরও পড়ুন

পুরভোটে নির্বাচন কমিশনের ব্যর্থতা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ২ সিপিআই প্রার্থী

কলকাতার পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআইয়ের দুই প্রার্থী। মৌসমী ঘোষ ও বিমান গুহঠাকুরতা নামে ওই দুই প্রার্থী যথাক্রমে ৩৬ ও ১২৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন করা হয়নি । পুরনো ভোটার তালিকা অনুযায়ী এই পৌরভোট হয়েছে । ফলে যে সমস্ত […]

আরও পড়ুন

ওমিক্রন রুখতে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের

আতঙ্কের নাম ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় গোটা দেশ।মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গনা ও দিল্লিতে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে আপাতত থাবা বসায়নি ওমিক্রন। কিন্তু ঢিলেমি দিতে নারাজ রাজ্যের স্বাস্থ্য দফতর। তাই কলকাতা বিমানবন্দরে যেসকল আন্তর্জাতিক যাত্রীদের কোভিড পজিটিভ পাওয়া যাবে, তাঁদের সবাইকেই রাজ্য স্বাস্থ্য দফতরের ঠিক করে দেওয়া হেলথ ফেসিলিটিতে […]

আরও পড়ুন

কলকাতা পুরভোটে রিগিংয়ের অভিযোগে গ্রেপ্তার ১

কলকাতা পুরভোটে রিগিংয়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বড়তলা থানার পুলিস। ধৃতের নাম গৌরব দাস(৩৩)। তিনি অরবিন্দ সরণীর বাসিন্দা। জানা গিয়েছে, অভিযোগকারী হোয়াটসআপে একটি ভিডিও পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করেন। ভিডিও-টিতে দেখা যায়, অভিযুক্ত একটি ভোটগ্রহণ কেন্দ্রে বার বার ইভিএম-এর বোতাম টিপে  নির্দিষ্ট প্রতীকে ভোট দিচ্ছেন। যদিও অভিযুক্ত গৌরব দাসের দাবি, মকপোলের সময় এই […]

আরও পড়ুন

বাংলার রাজনীতিতে ঘৃণা এবং হিংসার স্থান নেই, বিজেপিকে খোঁচা অভিষেকের

কলকাতা পৌরভোটের ফল ঘোষিত হতেই শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়৷ অভিষেক তাঁর টুইট বার্তায় লেখেন, বাংলার রাজনীতির ঘৃণা ও হিংসার কোনও স্থান নেই, কলকাতার বাসিন্দারা তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ৷ বিধানসভা নির্বাচনের পর কলকাতা পৌরভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল কংগ্রেস ৷ সকাল থেকে যে ট্রেন্ড সামনে আসতে শুরু করে, তাতে […]

আরও পড়ুন

‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, আর কংগ্রেস স্যান্ডউইচ’, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আগামী ২৩ ডিসেম্বর গঠন হবে পৌর বোর্ড! জনতার রায়ে বিজেপি ভোকাট্টা ৷ সিপিএম নো পাত্তা ৷ আর কংগ্রেস এই দুই দলের স্যান্ডউইচ ৷ কলকাতা পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এ ভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা গণতন্ত্রের জয় ৷ এটাই জনাদেশ ৷ মানুষকে কৃতজ্ঞতা […]

আরও পড়ুন

‘গণউৎসবে গণতন্ত্রের জয়’, পুরভোটে জয়ের পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

কামাখ্যা যাওয়ার আগে বাড়ি থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ”আপনাদের সকলকে, বিশেষ করে কলকাতা নাগরিকদের যেভাবে ভোটে সমর্থন করেছেন, সবাইকে প্রণাম, সালাম জানাই। গণ উৎসবে গণতন্ত্রের জয়। এই ভোট উৎসবের মতো করে হয়েছে। মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞ। যত সমর্থন দেবেন, আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব, বাংলা গর্ব।”

আরও পড়ুন

‘নির্বাচনের আগেই হেরে বসে আছেন বিরোধীরা’, দাবি ফিরহাদ হাকিমের

আজ কলকাতা পুরভোটের গণনার দিন সকালে আলিপুরের হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে দাঁড়িয়ে তৃণমূল নেতা এবং ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিম বলেন নির্বাচনের আগেই হেরে বসে আছে বিরোধীরা।  সকালে গণনা শুরু হওয়ার কিছুক্ষন আগেই আলিপুরের হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে পৌছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্র থেকে বেরনোর সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁর মেজ মেয়ে সুপারভাইজার […]

আরও পড়ুন

ত্রিস্তরীয় নিরাপত্তায় ১১টি কেন্দ্রে চলছে পৌর নির্বাচনের ভোটগণনা

সকাল থেকেই কলকাতা পৌর নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, হেস্টিংস হাউস, গীতাঞ্জলি স্টেডিয়াম, বরিশা বিবেকানন্দ কলেজ সহ ১১টি কেন্দ্রে।  সেই ১১টি কেন্দ্রে বাইরেটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ রয়েছে কলকাতা পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনাকেন্দ্র গুলির সুরক্ষায় ব্যারিকেড করে পুলিশ কর্মীদের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা […]

আরও পড়ুন
error: Content is protected !!