বড়দিন ও বর্ষবর্ণে রাতেও মিলবে বাস সার্ভিস, বাড়ছে মেট্রো সংখ্যাও

বড়দিন ও বর্ষবরণে শহরবাসীর কথা মাথায় রেখে রাতেও মিলবে বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। শুধু সরকারি নয়, রাত পর্যন্ত থাকবে বেসরকারি বাস-ও, জানিয়েছেন মালিকেরা। পার্কস্ট্রিট চত্বর ছাড়া ইদানিং রাজারহাটের ইকো পার্কেও ভিড় জমে উৎসবে। […]

আরও পড়ুন

পার্কস্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যাল থেকে ওমিক্রন নিয়ে সতর্ক করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

সোমবার পার্কস্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যাল থেকে ওমিক্রন নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, “কোভিড থেকে কাউকে কাউকে হয়ত আমরা ভাল করে তুলতে পারিনি। তারজন্য আমাদের দুঃখ আছে। এখনও ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। ওমিক্রন থেকে সাবধান থাকতে হবে, এটা দ্রুত ছড়ায়, মাস্ক পরতেই হবে এটা আমাদের সঙ্গী। যদিও এটা একটু বেশি ছড়ায়। বাইরে […]

আরও পড়ুন

পার্কস্ট্রিটের ক্রিসমাস কার্ণিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্ণিভালের শুভ উদ্বোধনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। গত ২০১১ সালে পরিবর্তনের পরে রাজ্যের মা মাটি মানুষের সরকারের হাত ধরে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতার বুকে পার্ক স্ট্রিটে শুরু হয় ক্রিসমাস কার্ণিভাল। এবারে তা ১১ বছরে পা দিল। কোভিডকালেও এবারে রাজ্য সরকার সেই […]

আরও পড়ুন

বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ, আটক বহু

বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ।  হিংসা’ হয়েছে বলেই রবিবার দাবি করেছে বঙ্গ বিজেপি। আর তাই পুনর্নির্বাচনের আরজি জানিয়েছে গেরুয়া শিবির। যদিও সেই দাবি ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিরোধীরা। এই পরিস্থিতিতে আন্দোলনকে আরও জোরাল রূপ দিতে পথে নামার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। সোমবার দুপুর তিনটে থেকে […]

আরও পড়ুন

নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করল বাম-বিজেপি

নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করল বাম-বিজেপি ৷ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলের আইনজীবীরা । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে সেই দিনই তাঁদের বক্তব্য শোনা হবে। বিজেপির পাশাপাশি সিপিআইএমের তরফে মামলার অনুমতি চাওয়া হয় ৷ দু’টির অনুমতিই দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ সিপিআইএম […]

আরও পড়ুন

পুরসভার পুনর্নির্বাচনের আর্জি খারিজ, অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, দাবি রাজ্য নির্বাচন কমিশনের

দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, মোটের উপর শান্তিপূর্ণ কলকাতা পুরভোট। তাই পুনর্নির্বাচনের কোনও প্রয়োজনীয়তা নেই। বিরোধীদের দাবি খারিজ করে জানাল  রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শহরের মোট ১৬৫৬টি কেন্দ্রে ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয়েছে। মোট বুথের সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৯টি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ। তবে দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। যার […]

আরও পড়ুন

কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল পারদপতন। এ সপ্তাহেও তা অব্যাহত। কলকাতার তাপমাত্রা এক লাফে নেমে গেল ১১ ডিগ্রিতে। যা কার্যত রেকর্ড। গত সপ্তাহ থেকেই অনেকটা কমছে তাপমাত্রা। তবে পরিসংখ্যানের হিসেব বলছে আজ মরসুমের শীতলতম দিন। যা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।  জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও সোম-মঙ্গলবার ১২ […]

আরও পড়ুন

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পুননির্বাচনের দাবিতে রাজভবন থেকে বেরিয়ে কমিশনের দপ্তরে গেলেন শুভেন্দুরা

তৃণমূল বলছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে ৷ কিন্তু কিছু বিক্ষিপ্ত আশান্তি হয়েছে। এবার বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা পৌরনিগমে ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি জানালেন ৷ আজ শুভেন্দুকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেয় বিধাননগর পুলিশ ৷ তাঁর সঙ্গে একাধিক বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন ৷ ভোটগ্রহণ চলাকালীন তাঁদের পৌর এলাকায় ঢুকতে […]

আরও পড়ুন

পুরসভার ভোট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন

আজ দিনের শেষে কলকাতা পুরসভার ভোট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শহরের মোট ১৬৫৬টি কেন্দ্রে ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয়েছে। মোট বুথের সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৯টি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ। তবে দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি খান্না স্কুলের সামনে। খান্নার ঘটনায় কেউ […]

আরও পড়ুন

‘ভোট হচ্ছে গণ উৎসব, উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ, ভোট শান্তিপূর্ণ’ ভোট দিতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

“ভোট হচ্ছে গণ উৎসব। উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। ভোট শান্তিপূর্ণ।” রবিবার বিকালে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে বললেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন ৭৩ নম্বর ওয়ার্ড আসেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। রবিবার বিকাল ৪টে নাগাদ দলীয় প্রার্থীকে নিয়েই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসেন মুখ্যমন্ত্রী। বুথে ঢোকার আগে সাংবাদিকদের তিনি বলেন, “মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। […]

আরও পড়ুন
error: Content is protected !!