দফতর বন্টনের ক্ষেত্রে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে নিন কে পেলেন কোন দায়িত্ব

তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে সামাল দিয়ে রাজ্যের উন্নয়নই এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। তবে এই লড়াই তাঁর একার নয়, সঙ্গী আরও ৪৩ জন। সোমবার তাঁর মন্ত্রিসভার সেই ৪৩ জন মন্ত্রীর নাম ঘোষণা হল। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল দেখা গেল এবারের মন্ত্রিসভায়। নারী ক্ষমতায়নেও নজির গড়ল এবারের মন্ত্রিসভা।  একনজরে দেখে নিন কে […]

আরও পড়ুন

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দলনেতার নাম ঘোষণা করে দিল বিজেপি। গত বছর ডিসেম্বরে তৃণমূল থেকে বেরিয়ে এসে গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দুই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধী মুখ।  বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে দলীয় বিধায়কদের মতামত নিতে সোমবার কলকাতার হেস্টিংসে পরিষদীয় দলের বৈঠকে বসে বিজেপি। দলের অভ্যন্তরে আদি-নব্য […]

আরও পড়ুন

রাজ্যের সব নাগরিককে দেওয়া হবে বিনামূল্যে টিকা, ফের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সোমবার ফের এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ”বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেব। রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেব।” বিধানসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সেই জন্য টিকা চেয়ে কেন্দ্রীয় […]

আরও পড়ুন

বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়

ডেপুটি স্পিকার হচ্ছেন প্রাক্তন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ দায়িত্ব পাচ্ছেন আরও কয়েকজন প্রাক্তন মন্ত্রী। সোমবার রাজভবনে রাজ্যের ৪৩ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবান্নের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রীরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি […]

আরও পড়ুন

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ মন্ত্রীর

৬ মিনিটে একযোগে মন্ত্রিসভার শপথপাঠ রাজভবনে ১০ টা ৪৫ থেকে শপথ নেবেন  তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভা। গতবারের পূর্ণমন্ত্রীরা মোটামুটি একই থাকছেন। তবে এবার মন্ত্রি সভায় রয়েছে বেশ কিছু নতুন মুখ। তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ ও প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিলেন। করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতে বসেও শপথ নিলেন ব্রাত্য […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৯ হাজার ৪৪১

গত ২৪ ঘণ্টার রাজ্যে ১৯ হাজার ৪৪১ জন করোনায় আক্রান্ত। স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দৈনিক মৃত্যু আজ ১২৪৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২৭৷ জেলাগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণ দুই জেলায় ৷ কলকাতা ও উত্তর ২৪ পরগনা ৷ এই দুই জেলাতে যেভাবে করোনার সংক্রমণ বেলাগামভাবে বাড়ছে, তা স্বাভাবিকভাবেই […]

আরও পড়ুন

আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথ, ৪৩ জন মন্ত্রীর মধ্যে নতুন মুখ ১৭

করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর ভাবে আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। বেলা পৌনে ১১টার সময়ে শপথ নেবেন মন্ত্রীরা। গতকাল ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিলেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। রবিবার যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এ বার […]

আরও পড়ুন

বিশ্বকবি-র ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী, ইন্দ্রনীলের সুরে সুর মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এবারও ২৫ বৈশাখের করোনা বিধির জেরে সাদামাটা ভাবে সাঙ্গ হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। তবে ভার্চুয়ালের মাধ্যমেই বাড়িতে বসেই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পীরা। এদিন নন্দন চত্বরে সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে ছোট পরিসরে এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ইন্দ্রনীল সেন, কলকাতা পুলিশের […]

আরও পড়ুন

এবার বাড়িতে বসেই বিনামূল্যে কোভিড পরীক্ষা কলকাতায়, পুরসভা চালু করল হেল্পলাইন

‘দুয়ারে পুরসভা’ প্রকল্পের সুবিধা নিতে আপনাকে ফোন করতে হবে ৯৮৩১০৩৬৫৭২ নম্বরে ভোট মিটতেই সেই প্রকল্পের অনুকরণে দুয়ারে পুরসভা প্রকল্প চালুর উদ্যোগ নিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি এই প্রকল্পের মাধ্যমে কলকাতাবাসীর করোনা পরীক্ষার ব্যবস্থা করতে চান। সেই কারণেই দুয়ারে সরকারের আদলে গড়ে উঠেছে দুয়ারে পুরসভা। শনিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানান, সম্প্রতি কলকাতা […]

আরও পড়ুন

অক্সিজেন সরবরাহ বৃদ্ধি এবং কর ছাড়ের দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করা থেকে প্রয়োজনীয় চিকিত্‍সা সরঞ্জামের উপর কর ছাড়ের দাবি তুললেন চিঠিতে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, করোনা পরিস্থিতি সামলাতে সব প্রচেষ্টা চালাচ্ছে সরকার। যাতে অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ সাধারণ মানুষ দ্রুত হাতে পান, সেই চেষ্টাও করা হচ্ছে। চিঠিতে মমতা উল্লেখ করেছেন, বিভিন্ন বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনের […]

আরও পড়ুন
error: Content is protected !!