ফের মুখ্যসচিবকে রাজভবনে তলব

ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের তুঙ্গে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার ভোট পরবর্তী বিক্ষিপ্ত হিংসা রিপোর্ট তলব করায় অস্বস্তি আরও বাড়ছিল। তাই রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে শনিবার সেসব রিপোর্ট নিয়ে সন্ধেবেলা রাজভবনে দেখা করতে বলেন ধনকড়। বাস্তবে দেখা গেল, তাঁর তলব পেয়ে রাজভবনে গিয়েছেন মুখ্যসচিব আলাপন […]

আরও পড়ুন

এবার ভিন রাজ্য থেকে আসা বাস যাত্রীদেরও রাখতে হবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট

বিমান এবং ট্রেনের পর এবার বাসেও চালু হচ্ছে আরটি-পিসিআর টেস্ট। এবার থেকে বাসে ভিন রাজ্য থেকে এরাজ্যে আসতে গেলে সঙ্গে রাখতে হবে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। বাসে ওঠার ৭২ ঘন্টা আগে যাত্রীকে এই পরীক্ষা করাতে হবে। রাজ্য পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখবর। শনিবার পরিবহন দপ্তরের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পরিবহনের একটি […]

আরও পড়ুন

‘চোর, লম্পট, দুশ্চরিত্রদের জন্যই এই হাল’, রাজ্য নেতাদের বিরুদ্ধে দিল্লিতে নালিশ করবেন তথাগত রায়

তিনি দেশের তিনটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। সেই সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও। এখন তিনিই কার্যত হয়ে উঠেছেন বিজেপির ‘ঘরশত্রু বিভীষণ’। একুশের যুদ্ধে বাংলায় গোহারা বিজেপিকে এখন তিনি নিত্যদিনই তুলোধনা করছেন। কখনও তাঁর আক্রমণের মুখে পড়ছেন খোদ সঙ্ঘের নেতারা, আবার কখনও কেন্দ্রের শীর্ষ নেতারা। তাঁর আক্রমণ থেকে বাদ পড়েননি রাজ্য বিজেপির নেতা থেকে টলি […]

আরও পড়ুন

নির্বাচন কমিশনের সাহায্য না থাকলে বিজেপি ৩০ আসনও পেত না, বিধানসভায় সরব মমতা

সোমবার  মন্ত্রীসভার শপথ, প্রথম ক্যাবিনেট মিটিং। তার আগে অধ্যক্ষ মনোনয়নের দিনেই বিধানসভায় প্রথম বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার অধ্যক্ষ মনোনয়নের দিনে বিধানসভা বয়কট করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বক্তব্য়ে কোভিড রুখতে কেন্দ্রের ব্যর্থতাকে নিশানা করলেন। চাঁচাছোলা ভাষায় বিজেপিকে ভর্ৎসনা করলেন। পাশাপাশি বিনম্র হতে বলে আগামী দিনের পাথেয় বুঝিয়ে দিলেন নবনির্বাচিত বিধায়কদের। করোনা পরিস্থিতি নিয়ে […]

আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হলেন বিমান বন্দ্যোপাধ্যায়

বিধানসভার অধিবেশন কক্ষে শাসকদলের সর্বসম্মতি ক্রমে অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার। আজ, শনিবার অধ্যক্ষ নির্বাচনে বিজেপির কোনও বিধায়ক আসেননি। তাই ধ্বনি ভোটেই অধ্যক্ষ নির্বাচিত করা হয়। এদিন, প্রধানত অধ্যক্ষ নির্বাচনের জন্যই অধিবেশন হয়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অধ্যক্ষ হিসাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নির্মল ঘোষরা সেই প্রস্তাবকে […]

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজপালের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ প্রতিনিধি দলের

রাজ্যে ভোটের ফলপ্রকাশের পর রাজনৈতিক হিংসার বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে। ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যে ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক। গতকাল নবান্নে বৈঠকের পর সেই প্রতিনিধি দল আজ রাজভবনে বৈঠক করে। সকাল ১০ টা নাগাদ তাঁরা রাজভবনে যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক […]

আরও পড়ুন

রাজ্যে তৈরি অক্সিজেন যাচ্ছে অন্যত্র, বাংলার চাই দৈনিক ৫৫০ মেট্রিক টন, প্রয়োজনীয় অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বিনামূল্যে করোনা ভ্যাকসিনের পর এবার রাজ্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনে এ রাজ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়বে। সেসময় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে লেখা ‘অত্যন্ত জরুরি’ এক চিঠিতে মমতা লিখেছেন, গত ৫ এপ্রিলই আপানাকে জানিয়েছিলাম দিন দিন পশ্চিমবঙ্গে […]

আরও পড়ুন

কসবায় বেপরোয়া গতির বলি ১, আহত কনস্টেবল সহ ২, গ্রেপ্তার ৪

আজ ভোরবেলায় কসবার রাজডাঙায় BMW-র ধাক্কায় প্রাণ হারালেন একজন পথচারী। আহত হলেন কনস্টেবল সহ আরও ২ জন। ঘাতক গাড়ি চালক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে BMW গাড়ি চেপে কসবা এলাকার একটি ধাবা গিয়েছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা রাজদীপ শর্মা। সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধুও। রাতভর সেখানে চলে […]

আরও পড়ুন

রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা, বড় ঘোষণা রাজ্য সরকারের

বড় সিদ্ধান্ত মমতা সরকারের। রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব অ্যাড হক বোনাসের ঘোষণা করা হল। পাশাপাশি পেনশনভোগীদের জন্য এককালীন ভাতার ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। সরকারের তরফে জানানো হয়েছে, সর্বনিম্ন সাড়ে চার হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্যাডহক বোনাস দেওয়া হবে। যা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মচারিদের। যে সব কর্মীর মাসিক […]

আরও পড়ুন

ফেক নিউজ ছড়িয়ে পড়া রুখতে কলকাতা পুলিশের নয়া পদক্ষেপ

ভোটের ফলে দেখা গেছে যে বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয় বারের জন্য বাংলার শাসনভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে। ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিস্তীর্ণ অংশ থেকে রাজনৈতিক প্রতিহিংসার খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে কিছু ব্যাক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে কিছু খবর বা ভিডিও সোশ্যাল মাধ্যম গুলিতে ছড়িয়ে দেওয়ার পরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেক […]

আরও পড়ুন
error: Content is protected !!