হিংসায় জড়ালে কাউকে রেয়াত নয়, শপথ নিয়েই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

৩ মাস কমিশনের হয়ে রাজ্য পুলিশ কাজ করেছে, কিছু অক্ষমতা ছিল, এবার দেখে নিচ্ছি মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ নেওয়ার পর তাঁর প্রথম অগ্রাধিকার করোনা পরিস্থিতি সামাল দেওয়া৷ আর দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট পরবর্তী হিংসায় লাগাম টানা৷ রাজ ভবনে শপথ গ্রহণের পর এ কথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে তিনি […]

আরও পড়ুন

অসৌজন্যের নজির গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

রাজনৈতিক সৌজন্য আর শিষ্টাচারে যে তাঁদের বিশ্বাস নেই ফের বোঝাল রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার সকালে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ পেলেও আসেননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গারা। মমতার শপথ অনুষ্ঠান বয়কট করলেন তাঁরা। কেন মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করা হল, তার যুক্তি দেখাতে গিয়ে বুধবার সকালে […]

আরও পড়ুন

বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ আজ ঘড়ির কাঁটাতে ১০টা ৪৫ মিনিট বাজতেই রাজভবনের থ্রন হলে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। করোনা পরিস্থিতিতে কথা মাথায় রেখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ পর্ব শেষ করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৫০ জন বিশিষ্ট অতিথি। […]

আরও পড়ুন

করোনা বিধি মেনেই বিধায়কদের শপথগ্রহণের তোড়জোড় চলছে বিধানসভায়

করোনা বিধি মেনেই নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা। মঙ্গলবার বিধানসভায় সেই বিষয়ে জোর প্রস্তুতি লক্ষ করা গিয়েছে। শপথগ্রহণের নামে অতিরিক্ত ভিড় এড়িয়েই যাবতীয় কাজকর্ম করতে চায় বিধানসভার সচিবালয়। এই অনুষ্ঠান থেকে যাতে কোনও ভাবেই করোনা সংক্রমণ না ছড়ায়, সে দিকেই নজর তাদের। সোমবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রোটেম স্পিকার হিসেবে […]

আরও পড়ুন

রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর

তৃতীয়বারের জন্য ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই রবিবার রাত থেকে বিজেপি কর্মীদের উপর হামলা ও খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গতকালই এই বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপির একটি প্রতিনিধি দল। তারপরেই রাজ্য পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গতকালই রাজ্যের সার্বিক অশান্ত পরিবেশ নিয়ে রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনারকে তলব […]

আরও পড়ুন

ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ফিরহাদ হাকিম

ভোট মিটতেই ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার রাজ্যের তরফে একটি নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানেই বলা হয়েছে, ফের মুখ্য প্রশাসকের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ফিরহাদ হাকিমের হাতে। এছাড়া প্রশাসকমণ্ডলীতে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হবে পুরনো দায়িত্ব। দলনেত্রীর নির্দেশে মঙ্গলবারই কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন ফিরহাদ […]

আরও পড়ুন

সিবিআই দফতরে হাজিরা দিলেন জ্ঞানবন্ত সিংহ

গত শনিবার কয়লা পাচার-কাণ্ডে ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহকে তলব করেছিল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো মঙ্গলবার সিবিআই দফতরে হাজির হন জ্ঞানবন্ত। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ নিজাম প্যালেসে আসেন জ্ঞানবন্ত। প্রায় ২ ঘণ্টা ভিতরে ছিলেন তিনি। সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে যান […]

আরও পড়ুন

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

ভোর থেকেই দফায় দফায় তুমুল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরইমধ্যে শহরের বেশ কিছু জায়গায় জল জমেছে।  পূর্বাভাস, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও হাল্কা বা কোথাও ভারী বৃষ্টি হতে পারে।  আকাশ আংশিক মেঘলা থাকবে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশের ওপর […]

আরও পড়ুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনেই দেশ জুড়ে ধর্নায় বিজেপি, রাজ্যে ২ দিনের সফরে আসবেন জেপি নাড্ডাও

বিধানসভা ভোটে জয়ের পরই তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে সন্ত্রাস চালানোর অভিযোগ করলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের বলি হয়েছেন দলের বহু কর্মী। বিভিন্ন জেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে দলীয় কার্যালয়। এর প্রতিবাদে ৫ মে, বুধবার দেশ জুড়ে ধর্নায় বসবে বিজেপি। সেই সঙ্গে, ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে ৪ তারিখ থেকে ২ দিনের রাজ্য […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৭ হাজার ৫০১

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। এরমধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। কলকাতায় সংখ্যাটা ২১। এখনও অবধি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮০ হাজার ৮৯৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৬৩৭। কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯০ জন।

আরও পড়ুন
error: Content is protected !!