‘৪ নয়, শীতলকুচিতে ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল!’ বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার

দিলীপ ঘোষের পর এবার রাহুল সিনহা । শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে দিলীপ ঘোষকেও এবার ছাপিয়ে গেলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। দিলীপ যেখানে বলেছিলেন, ‘বাড়াবাড়ি করলে দিকেদিকে শীতলকুচি হবে’, সেখানে রাহুলের মন্তব্য, ‘শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিৎ […]

আরও পড়ুন

‘জায়গায়-জায়গায় শীতলকুচি হবে’, দিলীপের প্রচারে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে কমিশনে তৃণমূল

কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্যরাজ্যনীতি। ভোটের দিন ঘটে যাওয়া ওই মর্মান্তিক ঘটনাকে ইতিমধ্যেই ‘গণহত্যা’ বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিপক্ষকে আক্রমণ শানাতে গিয়ে হুমকির বাধ ভেঙে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বড়নগরে দলীয় প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে জনসভা থেকে দিলীপ হুমকির সুরে বলেছেন, ‘বাড়াবাড়ি […]

আরও পড়ুন

নির্বিঘ্নে ভোটের জন্য গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ বোঝাতে ঘেরাও শব্দ ব্যবহার করেছি, কমিশনকে জবাব মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ বোঝাতে ঘেরাও শব্দ ব্যবহার করেছি। কোচবিহারের সভায় বাহিনীকে ঘেরাওয়ের বার্তা দিয়েছিলেন মমতা। কেন এমন নিদান? তার ব্যাখ্যায় নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’দেশকে সুরক্ষিত রাখতে আধা সামরিক বাহিনীর ভূমিকাকে সম্মান করি। তবে […]

আরও পড়ুন

নন্দীগ্রামকাণ্ডের জের, অপসারিত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক (ওএসডি)

নন্দীগ্রামকাণ্ডের জেরে অপসারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে। তিনি ছিলেন মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)। গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেদিনই তিনি অভিযোগ করেছিলেন,’ষড়যন্ত্র করে তাঁকে ধাক্কা দিয়েছিল কয়েকজন। গাড়ির দরজা চেপে যায় পায়ে।’ ওই ঘটনার পর জেলা প্রশাসনের […]

আরও পড়ুন

চতুর্থ দফায় ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামীকাল রাজ্যে চতুর্থ দফার ভোট। উত্তরের ২ এবং দক্ষিণের ৩ জেলার ৪৪টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। বিষয়টিকে কোনও মতেই হালকাভাবে নিতে চাইছে না কমিশন। কারণ আগের তিন দফায় বিক্ষিপ্ত অশান্তি লেগেই ছিল। যদিও কমিশন জানিয়েছিল শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে। এবারও সেভাবেই ভোট করাতে চায় কমিশন। তাই ৪৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত তিন দফায় […]

আরও পড়ুন

খাস কলকাতায় মধ্যাহ্নভোজের মাধ্যমে জনসংযোগ সারলেন অমিত শাহ

এবার খাস কলকাতায় মধ্যাহ্নভোজের মাধ্যমে জনসংযোগ সারলেন অমিত শাহ। দলের প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। এদিন দুপুরে ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে বকুলবাগান এলাকায় ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করেছেন শাহ। তারপরেই তিনি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ‘ ভবানীপুর কেন্দ্রে তৃণমূল হারছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে চলে গিয়েছেন। এই আসনে বিজেপির রুদ্রনীল ঘোষ ব্যাপক ভোট […]

আরও পড়ুন

কলকাতা সিটি অফ ফিউচারও হবে, সব গলিতে থাকবে সিসিটিভিঃ অমিত শাহ

কলকাতার মিন্টো পার্কে সাংবাদিক বৈঠক করলেন অমিত শাহ। অমিত শাহ বলেন, কলকাতা হবে দেশের সাংস্কৃতিক রাজনীতি। তিনি আরও দাবি করেন, একটা সময়ে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট মডেল ছিল কলকাতা। এই শহর সিটি অফ জয় তো থাকবে। কলকাতা সিটি অফ ফিউচারও হবে। কলকাতার পরিকাঠামোর উন্নতি করা হবে। কলকাতাকে ইউনেস্কোর হেরিটেজ সিটি করারও ডাক দেন শাহ। ৭০০ কিলোমিটার রাস্তা […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে ‘বেগম’ সম্বোধনের জের, শুভেন্দুকে নোটিস নির্বাচন কমিশনের

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে সম্বোধন করে কমিশনের কোপে পড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।  বৃহস্পতিবার শুভেন্দুকে এ বিষয়ে শোকজ নোটিস পাঠায় নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। গত ২৯ মার্চ অর্থাৎ নন্দীগ্রামে ভোটের শেষ প্রচারের দিন প্রতিপক্ষ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য করেন বিজেপি প্রার্থী শুভেন্দু […]

আরও পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত হাসপাতাল গুলিকে চূড়ান্ত করোনা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিল নবান্ন

গত বছরের মতোই কড়াকড়ি এবং ব্যবস্থাপনা-সহ ফের কোমর বাঁধতে চলেছে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলি। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলোকে কোভিড মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। গত বছর অক্টোবর মাসে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে যে ভূমিকা নিতে দেখা গেছে, সেই ভূমিকাই ফের নেওয়ার কথা বলে হয়েছে। বেড […]

আরও পড়ুন

‘ভিডিওতে বাংলাদেশের দাঙ্গার ছবি প্রচার রুদ্রনীল-বাবুলের’, কমিশনে তৃণমূল

ভিডিওতে বাংলাদেশের দাঙ্গার ছবি প্রচার করছেন বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষ। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন। এমনটাই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। একইসঙ্গে জানালেন এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। উল্লেখ্য, বিজেপির তরফে “দিদি তুমি আমাদের ভালোবাস না” বলে একটি নির্বাচনী প্রচারমূলক গান প্রকাশ করা হয়েছে। যে ভিডিয়োয় মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে […]

আরও পড়ুন
error: Content is protected !!