টানা তিনদিন ধরে ৪৬, ৪৬-এ এবং ৪৬-বি রুটের ৬৩টি বাস বন্ধ!

টানা তিনদিন ধরে ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটে বন্ধ ৬৩টি বাস। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। শুক্রবারই এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। এয়ারপোর্ট থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় এই বাসগুলি। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত […]

আরও পড়ুন

নেতাজি ইনডোরে দলীয় কর্মীদের ক্লাস নিলেন মমতা, বেঁধে দিলেন ২০২৬-এর টার্গেট

বাংলায় তৃণমূল সরকার হ্যাটট্রিক করেছে ইতিমধ্যে। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা। এই মুহূর্তে টার্গেট আরও একদফা ভোটে জয়। তার প্রস্তুতি যে দল শুরু করে দিয়েছে, বৃহস্পতিবারের সভা তারই প্রমাণ। দলনেত্রী মমতা ব্যানার্জি, নেতাজি ইনডোরে দলীয় কর্মীদের বৈঠকে স্পষ্ট করলেন, আগামী দিনে ভোটের আগে দল ঠিক কীভাবে কাজ করবে। কোন কাজে থাকবে প্রাধান্য। কোন পন্থায় হবে […]

আরও পড়ুন

কারচুপি করিয়ে দিল্লি-মহারাষ্ট্রে জয়ী বিজেপি, বাংলাতেও সেই চেষ্টা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ভোটে কারচুপি করে দিল্লি ও মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি ৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যেও সেই চেষ্টা চলছে ৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সম্মেলন থেকে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, হরিয়ানা ও গুজরাতের বহু লোকের নাম এনে ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায় ৷ এদিন একটি ভোটার […]

আরও পড়ুন

‘২০২৬ সালে ২১৫-রও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরব’, বার্তা অভিষেকের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ বৈঠকে তাঁর দাবি, “২০২৬-এ ২১৫-রও বেশি আসন নিয়ে আমরা আবার ক্ষমতায় আসব । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে ।” বৈঠকের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে এদিন অভিষেক বলেন, […]

আরও পড়ুন

সল্টলেকে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি

বেপরোয়া গতির ফলে ফের রাতের শহরে পথ দুর্ঘটনা। চিংড়িহাটা থেকে সল্টলেকের দিকে একটি গাড়ি যাচ্ছিল। তবে গতি বেশি থাকার জন্য ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনার জেরে চালক আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটার পরই সেখানে দ্রুত চলে আসে বিধাননগর থানার পুলিশ। তারাই আহত চালককে ভর্তি করে বিধাননগর হাসপাতালে। পরে সেখান থেকে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে […]

আরও পড়ুন

ফের দেশের সেরা রাজ্যের তালিকায় মমতা’র বাংলা

বাংলার মুকুটে ফের এক নতুন পালক যুক্ত হল।  কেন্দ্রের মোদি সরকার যখন ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ রেখে রাজ্যকে বঞ্চিত করছে, ঠিক সেই সময়েই ‘স্টেটাস অব ডিভলিউশন টু পঞ্চায়েতস ইন ইন্ডিয়া–2024’ রিপোর্ট পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম ‘উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন’ রাজ্য হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় জন প্রশাসন ইনস্টিটিউট […]

আরও পড়ুন

বাংলার ৩২ বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের

পশ্চিমবঙ্গের 32 জন বিজেপি নেতার নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সেই তালিকায় উল্লেখযোগ্য ভাবে আছেন জন বার্লা, আইপিএস দেবাশিস ধর, শঙ্কুদেব পাণ্ডা-সহ মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতিরা । প্রত্যেকেই তিন থেকে ছয় জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পেতেন ৷ এছাড়াও একাধিক সাংসদ পদপ্রার্থীরা এই তালিকায় রয়েছেন । রাজ্যের […]

আরও পড়ুন

টেকনিশিয়ান স্টুডিয়োর ঠিক পাশে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

টেকনিশিয়ান স্টুডিয়োর ঠিক পাশে উদ্ধার নাম-পরিচয়হীন যুবকের রক্তাক্ত দেহ। মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি । পুলিশ সূত্রে খবর, তাঁর দেহের ঠিক পাশেই পড়েছিল একটি হেলমেট । তবে আশেপাশে কোনও বাইক ছিল না । ফলে রহস্য আরও বেড়েছে ৷ আজ ভোররাতে দেহটি উদ্ধার হয়েছে । ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা এলাকা । পথচলতি মানুষ দেহটি […]

আরও পড়ুন

তারাতলায় তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ!

মঙ্গলবার রাতে তারাতলা রোডের নেচার পার্কের কাছে একটি তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গার্ডেনরিচ থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ দেহটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দুই পথচারী। খবর দেওয়া হয় পুলিশে। দেহটিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে […]

আরও পড়ুন

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষের বেশি কৃষককে ৩৫১ কোটি টাকা সাহায্য রাজ্য সরকারের

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যে বাংলা শস্য বিমার আওতায় ৯ লক্ষেরও বেশি কৃষককে ৩৫১ কোটি টাকা দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবরের শেষে ওড়িশা উপকূলে আছড়ে পড়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল। বিশেষত, অতিবৃষ্টির কারণে ধান চাষের ক্ষতি হয়েছিল হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায়। ডিভিসি থেকে […]

আরও পড়ুন
error: Content is protected !!