৫০ হাজার কোটি বিনিয়োগ! বাণিজ্য সম্মেলন থেকে বাংলার জন্য বড় ঘোষণা শিল্পপতি মুকেশ আম্বানির

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ থেকে কলকাতায় শুরু হল অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন ৪০ দেশের ২০০র বেশি প্রতিনিধি। দুদিন ব্যাপী চলবে এই বাণিজ্য সম্মেলন।  আর সেখানেই উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি। বাণিজ্য সম্মেলন থেকে তিনি প্রতিশ্রুতি দিলেন বাংলার জন্য বিনিয়োগের পরিমাণ করা হবে দ্বিগুন। পাশাপাশি তিনি জানান, আগামিদিনে তাঁর কোম্পানি রিলায়েন্স বাংলায় […]

আরও পড়ুন

দমদম-শিয়ালদার লাইনে পরপর থেমে গেল একের পর এক ট্রেন! ডাউন লাইন ব্যাহত ট্রেন পরিষেবা

 মাঝপথে বিপত্তি। দমদম-শিয়ালদা লাইনে পরপর থেমে গেল একের পর এক ট্রেন। বেশ অনেকক্ষণ পর, আপ লাইনে অতি ধীরে ট্রেন চলাচল শুরু হলেও, ডাউন লাইন এখনও বন্ধ। সময় লাগবে আরও কিছুক্ষণ, রেল সূত্রে জানা গিয়েছে তেমনটাই।  ঠিক কী হয়েছে? কেন আচমকা এই রেল-বিভ্রাট? জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর বারোটা চোদ্দ নাগাদ আচমকা কাঁকুড়গাছির কাছে পয়েন্ট ডিটেকশনের সমস্যা […]

আরও পড়ুন

‘বাংলা আপনাদেরই গৃহ, এখানে আসুন, বিনিয়োগ করুন’, শিল্পপতিদের কাছে বার্তা মুখ্যমন্ত্রীর

শিল্পের অনুকূল পরিবেশ, আদর্শ পরিকাঠামো রয়েছে এই বাংলায়। বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা দেশে হোক বা বিদেশে শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে মমতা বলেন, এখন আর লোডশেডিং হয় না। ধর্মঘট হয় না বাংলা, ফিরেছে কর্মসংস্কৃতি। আমরা বিভাজন করি না আমরা একতায় […]

আরও পড়ুন

বেআইনি বহুতলের প্রতিবাদে ধর্মতলায় কংগ্রেসের কলকাতা কর্পোরেশন অভিযান

শহরের বুকে একের পর এক বহুতল হেলে পড়েছে । সেই সমস্ত হেলে পড়া বাড়ির বেআইনি নির্মাণের দায় কলকাতার মেয়রের উপরে চাপিয়ে তাঁর পদত্যাগ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আজ কংগ্রেস কলকাতা কর্পোরেশন অভিযান করল । এই অভিযানের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার । শুরু থেকে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী সময় উত্তপ্ত হতে শুরু […]

আরও পড়ুন

আদালত চত্বর থেকে উদ্ধার বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ

কলকাতার নগর দেওয়ানি আদালত চত্বরেই এক  বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ, বুধবার হেয়ার স্ট্রিট থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন সকালে সিঁড়ির পাশেই তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোপাল নাথ। তিনি কলকাতা পুলিশের একজন  কনস্টেবল ছিলেন। বুধবার […]

আরও পড়ুন

এবার সমস্ত পুলিশ কর্মীদের সম্পর্কে রিপোর্ট তলব করল সিআইডি, জারি নির্দেশিকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পুলিশ কর্মীদের সাবধান করেছিলেন। তাঁর কাছে কিছু তথ্য এবং অভিযোগ এসে পৌঁছয়। তার ভিত্তিতে তিনি বলেছিলেন, সব পুলিশ খারাপ সেটা বলছি না। কিন্তু কিছু পুলিশ কর্মী আছেন যাঁরা মানুষের সঙ্গে নমনীয় ব্যবহার পর্যন্ত করেন না। উলটে টাকা খেয়ে নানা খারাপ কাজে লিপ্ত হয়। এটা দীর্ঘদিন চলতে পারে না। অ্যাকশন নেওয়া […]

আরও পড়ুন

বুধে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, অংশ নিচ্ছে ৪০টি দেশ, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে আসছেন মুকেশ আম্বানি

একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের উপস্থিতিতে বুধবার শুরু হচ্ছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। আজ মঙ্গলবার বিকেলে চা চক্রের মিলনমেলা, আর বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। তা […]

আরও পড়ুন

বেলেঘাটায় দাদাকে না-পেয়ে ভাইকে ছুরি, আটক ৪

বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরির কোপ মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাস্থল কলকাতা পৌরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ড, বেলেঘাটা। কিছুদিন আগেই এই ৩৪ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলার ঘটনা ঘটেছিল। এবার অভিযোগ, বাড়িতে দাদাকে না-পেয়ে ভাইকে ছুরি দিয়ে আঘাত করা হয়। সোমবার সন্ধ্যার ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকায় নতুন করে যাতে কোনও […]

আরও পড়ুন

কলকাতায় পাওনা টাকা পেতে অপহরণ কিশোর, গ্রেফতার ৬ অভিযুক্ত

গড়িয়াহাটের পর এবার ঘটনাস্থল প্রগতি ময়দান থানা । পাওনা টাকা উদ্ধার করতে শহরে ফের অপহরণ। এবার ১৯ বছরের কিশোরকে ট্রেনে চাপিয়ে পাচার করে দেওয়ার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার ৬ অভিযুক্ত । লালবাজার সূত্রে খবর, সোমবার সকালে প্রগতি ময়দান থানায় আসেন এক ব্যক্তি। পুলিশকে তিনি জানান, সঞ্জয় রজক নামে এক ব্যক্তি তাঁর ছেলেকে অপহরণ করেছে। পাশাপাশি […]

আরও পড়ুন

স্কুলে সরস্বতী পুজোয় পৌরোহিত্য করলেন পঞ্চকন্যা

আজ, রবিবার (এবং কাল, সোমবার) সরস্বতী পুজো। পড়ুয়ারা মেতে উঠেছে স্কুল–কলেজে সরস্বতী পুজোর আনন্দে। সরস্বতী পুজোকে ঘিরে সারা বছর ধরেই পড়ুয়াদের চলে নানা পরিকল্পনা। তবে এবার দক্ষিণ শহরতলির নরেন্দ্রপুর এলাকার শ্রীখণ্ডা ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউটের পাঁচ ছাত্রীর পরিকল্পনা ছিল একটু বিশেষ। পুজোর প্রাক্‌–মুহূর্তে একটু বেশিই আবেগে ভাসছে পঞ্চকন্যা। পঞ্চকন্যা—সায়নী দেবনাথ, সৌমিলী পাল, মেঘনা মণ্ডল, সুপ্রাপ্তি […]

আরও পড়ুন
error: Content is protected !!