সুজয়কৃষ্ণ ভদ্রকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

সিবিআই মামলায় শর্তসাপেক্ষে সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ইডি’র মামলায় আগেই জামিন পেয়েছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের মামলায় তাঁর জামিন মঞ্জুর করে। তবে মানতে হবে একাধিক শর্ত ৷ চলবে সিবিআই নজরদারি ৷ মামলার পরবর্তী শুনানি 20 মার্চ ৷ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট বিচারপতি […]

আরও পড়ুন

শিয়ালদহ স্টেশনে ১১ দফা নির্দেশিকা জারি

নয়াদিল্লি রেল স্টেশনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর শিয়ালদহ স্টেশনে মহাকুম্ভগামী যাত্রীদের নিরাপত্তা এবং রেল পরিষেবাকে মসৃণ রাখতে নেওয়া হল সতর্কতামূলক পদক্ষেপ। সোমবার পুরো স্টেশন চত্বর ঘুরে দেখলেন, শিয়ালদা ডিভিশনের ডিআরএম ৷ শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার পথে দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের। তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পূর্ব রেলের হাওড়া […]

আরও পড়ুন

আগামীকাল থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা

19 এবং 20 তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময় বৃষ্টি পরিস্থিতি কিছুটা হলেও অপ্রত্যাশিত। হাওয়া অফিস বলছে, এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়াতেই রাজ্যে বৃষ্টি পরিস্থিতি। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহান্তে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে, […]

আরও পড়ুন

সাসপেনশনের সেলিব্রেশনে শুভেন্দু-অগ্নিমিত্রারা

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়াকে সেলিব্রেট করবেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, “হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি, হিন্দু বাড়িতে মা-বোনেরা দু’হাত তুলে আশীর্বাদ করবেন ।” আর সেই কারণেই আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার সাসপেনশনের সেলিব্রেশন হবে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা । তিনি এও জানিয়েছেন, যখন বিধানসভা চলবে সেই একই সময়ে চলবে বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ । মুখ্যমন্ত্রী […]

আরও পড়ুন

বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু, অগ্নিমিত্রা, বিশ্বনাথ ও বঙ্কিম

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার জন বিজেপি বিধায়ককে একমাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক৷ এর ফলে এক মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়ক৷ সরস্বতী পুজোর আয়োজনে রাজ্যে বাধা পেতে হচ্ছে, […]

আরও পড়ুন

নয়াদিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মমতার, রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন কুণাল

রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লির এই পদপিষ্ট হয়ে মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ৷ এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদির […]

আরও পড়ুন

গান স্যালুটে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শেষ বিদায়

প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্পীমহল। দিনভর বিভিন্ন পেশার মানুষের থেকে এসেছে শোকবার্তা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিল্পীর চলে যাওয়াতে শোকার্ত।শনিবার বিকেলে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল প্রতুল মুখোপাধ্যায়কে। হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন বিকেল ৪টে নাগাদ রবীন্দ্রসদনে আনা হয় শিল্পীর নিথর দেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর […]

আরও পড়ুন

প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী

প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। তারপর আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা আর হল না। মালটি অর্গান ফেইলিওরের পরে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় প্রতুলবাবুর। রবীন্দ্রসদনে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টাকে গান স্যালুটের […]

আরও পড়ুন

প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল 83 বছর । শনিবার সকাল 11টা 40 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ প্রতুল মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাসপাতালে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন । ‘আমি বাংলায় গান গাই’ এবং ‘ডিঙা ভাসাও সাগরে’র মতো কালজয়ী গানকে ‘অমরত্ব’ দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ তিনি […]

আরও পড়ুন

বিশ্বরেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা

মাত্র পাঁচ দিনে 185 জনের গলব্লাডার অপারেশন করে বিশ্বরেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা । এর মধ্যে সর্বনিম্ন 14 বছরের এবং সর্বোচ্চ 82 বছরের রোগীর অস্ত্রোপচার করেছে এসএসকেএম হাসপাতাল । সকলেই বর্তমানে ভালো আছেন । ইতিমধ্যেই অধিকাংশের হাসপাতাল থেকে ছুটিও হয়ে গিয়েছে । তবে হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য অস্ত্রোপচারের এই সংখ্যাটা 200-এ নিয়ে যাওয়া । সেই লক্ষ্য […]

আরও পড়ুন
error: Content is protected !!