অবশেষে সিবিআইয়ের হাতে ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বরের নমুনা

একাধিকবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে ডাক দেওয়া হয় আদালতের তরফ থেকে হাজিরার জন্য। কিন্তু প্রত্যেকবারই শারীরিক অসুস্থতার কারণ দর্শীয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। তাই কোনভাবেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। তবে শেষমেশ আজ অর্থাৎ মঙ্গলবার আদালতে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’। আর তারপরেই আজ দীর্ঘ টালবাহানার পর সিবিআইয়ের হাতে এল সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের […]

আরও পড়ুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে DA!

মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শবেবরাতের জন্য প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন জানা গিয়েছে যে শবেবরাত পড়েছে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সেই পরিস্থিতিতে শবেবরাতের জন্য বুধবার ছুটি দেওয়া হচ্ছে। আর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর জন্য বৃহস্পতিবারও ছুটি থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার […]

আরও পড়ুন

বিধানসভায় ভাষণ দিতে চেয়ে আকস্মিক চিঠি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের, পাঠালেন দূত

আকস্মিকই বাংলার বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছপ্রকাশ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। সেই বিষয়ে তিনি সরাসরি চিঠি পাঠালেন পশ্চিমঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। দূত মারফত।বেনজির। প্রাথমিকভাবে আইনে সেই সংস্থান নেই বলে এই বিষয়ে অধ্যক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওযা হয়েছে। বিষয়টি মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে স্পিকারকে উপরাষ্ট্রপতি এও জানিয়েছেন নিজের ভাষণে সরকার বিরোধী কোনও বক্তব্য রাখবেন না। তাঁর […]

আরও পড়ুন

 তারাতলা এলাকার ঝুপড়িতে বিধ্বংসী আগুন

কলকাতার তারাতলা কেপিটি কলোনির পাশের বসতিতে সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে ১৫ থেকে ২০টি ঝুপড়ি। এই ভয়াবহ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি দমকল কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। জানা […]

আরও পড়ুন

রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু বিধানসভা বাজেট অধিবেশন

সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরু হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়েই। বিধানসভায় সেই ভাষণ পাঠের সময় শুরুতে বাংলাভাষাকেই বেছে নিলেন রাজ্যপাল। যদিও শেষ পর্যন্ত ভাষা বদল করে ইংরেজিতেই পরে রাজ্যপালের ভাষণের একটা বড় অংশ পাঠ করেন তিনি। রাজ্যপাল ভাষণ পাঠ করতে গিয়ে বাংলা এবং ইংরেজি দুই ভাষা ব্যবহার করে সকলকে কার্যত চমকেই দিলেন তিনি। […]

আরও পড়ুন

RSS প্রধান মোহন ভাগবতের কাছে আর জি করের নির্যাতিতার পরিবার, ‘মুখোশ খুলে যাচ্ছে’, বলল তৃণমূল

রবিবার তাঁর জন্মদিনের প্রাক্কালে শনিবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আর জি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা ও মায়ের সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা। তরুণী চিকিৎসকের পরিবারের বক্তব্য, ন্যায়বিচারের আর্জি জানাতেই সংঘপ্রধানের কাছে গিয়েছেন তাঁরা। আরএসএসের বিবৃতি অনুযায়ী, ভাগবতও নির্যাতিতার পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন । যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে […]

আরও পড়ুন

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার

সোমবার থেকে রাজ্যে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষার্থীর সংখ্যে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা সাড়ে ৫ লক্ষের বেশি। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩। এ বছর রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিশ […]

আরও পড়ুন

বছর দুয়েকের মধ্যেই ভাঙল আত্রেয়ী নদীর বাঁধ, মমতাকে তোপ সুকান্তর

বছর দুয়েকের মধ্যেই ভাঙল আত্রেয়ী নদীর বাঁধের একাংশ। নদীর বাঁধের কাছে নামার সিঁড়ি উলটে গিয়েছে। রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি হয়েছিল বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও প্রশাসনের দাবি, অতিরিক্ত জলের চাপে এই বিপত্তি। রবিবার রাতে ওই […]

আরও পড়ুন

আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে স্পেশাল বাস, চালু হেল্পলাইন নম্বর, ফাঁস রুখতে কড়া নিরাপত্তা

২০২৫-এর মাধ্য়মিক পরীক্ষা শুরু হল আজ থেকে। সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে 9টা থেকে। পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে বেলা ২টো নাগাদ। কেন্দ্রে মোবাইল মিললেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবছরের মতো, জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ […]

আরও পড়ুন

আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় পেশ হবে রাজ্য বাজেট

আগামী ১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় বিধানসভায় এবারের বাজেট পেশ করা হবে। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে অনেক ক্ষেত্রেই চমক থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে। গত বছর রাজ্যপালের ভাষণ ছাড়াই […]

আরও পড়ুন
error: Content is protected !!