‘সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম’, ধরনা মঞ্চে পৌঁছে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। শনিবার বেলা ১টা নাগাদ সরাসরি জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেখানে গিয়ে তিনি ঘোষণা করলেন সমস্ত মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল। নতুন করে কমিটি গড়ার কথাও জানান মমতা বন্দ্যোপাদধ্যায়। আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বারবার আলোচনার প্রস্তাব […]

আরও পড়ুন

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বাম নেতা কলতান দাশগুপ্ত

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে এক অডিও ভাইরাল হয়েছিল (তার সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ)। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার দায়ে শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পরের দিন গ্রেফতার হতে হল তাঁকেই। ভাইরাল অডিও পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, কিছু বাম এবং অতি বাম […]

আরও পড়ুন

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি লাল সর্তকতা

বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। ৪৮ ঘণ্টায় ফের একবার ফের একবার বাংলার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা বাতাস বইবে। গড়ে ৩৫ কিমি -৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া তবে যখন নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগ স্পর্শ করবে তখন বাতাসের […]

আরও পড়ুন

জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছক! রাতেই স্বাস্থ্যভবনের সামনে লাগছে ১৪টি সিসি ক্যামেরা

স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকের দল। এরমধ্যেই শুক্রবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন এবং অতি বাম একটি সংগঠন,এই দুই সংগঠনের দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যদিও এই অডিও ক্লিপের সত্যতা […]

আরও পড়ুন

রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত! স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেফতার ১

স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনার মাঝেই এবার প্রকাশ্যে বিস্ফোরক অডিয়ো ক্লিপ! সেই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পর এবার স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করল বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই মামলাতেই গড়ফার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দাস ওরফে বুবলাই। শুধু তাই নয়, ডাক্তারদের ধরনাস্থল আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে ম্যারাথন ধরনায় জুনিয়র ডাক্তাররা। গতকাল, […]

আরও পড়ুন

রাজ্যের মেডিক্যাল কলেজগুলি নিয়ে নবান্নে জরুরি বৈঠক, এল একগুচ্ছ নির্দেশ

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা দ্রুততার সঙ্গে ঢেলে সাজানোর নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার মেডিক্যাল কলকাতা-সহ বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপাল, জেলাশাসক, সিএমওএইচ-দের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্বাস্থ্য ব্যবস্থা এবং মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ দ্রুততার সঙ্গে কার্যকরী করার নির্দেশ […]

আরও পড়ুন

Narco Test: সিবিআই চাইছে, কিন্তু অভিযুক্ত সঞ্জয় রাই নারকো টেস্ট করাতে নারাজ, তাই অনুমতি দিল না আদালত

সঞ্জয় রাইয়ের নার্কো পরীক্ষার অনুমতি দিল না আদালত। শুক্রবার বেলায় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ২টো নাগাদ তাকে আবার আদালত থেকে বের করে আনে সিবিআই।সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল। বিচারকের চেম্বারে বিচারকের সামনে সঞ্জয় রাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই সময় উনি সম্মতি দেননি। এর পর আদালতে সঞ্জয়ের […]

আরও পড়ুন

‘আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা৷ এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আন্দোলনকারীদের পক্ষে অমৃতা নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছেন৷’ একই সঙ্গে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনওভাবেই তাঁদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া […]

আরও পড়ুন

‘সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়াতে!’ জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ছক? বিস্ফোরক অডিও প্রকাশ্যে

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন এবং অতি বাম একটি সংগঠনের দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ ৷  রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই […]

আরও পড়ুন

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ২৯জন রোগীর মৃত্যু! ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরজি কর কাণ্ডের জেরে এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরচতি চলছে জুনিয়র ডাক্তারদের। রাজ্যের দাবি এই কর্মবিরতির জেরে প্রাণ গিয়েছে এখনও পর্যন্ত ২৯ জনের। এবার মৃতদের পরিবারের উদ্দেশে ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে জানান, প্রত্যেক মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ৯ অগাস্ট আরজি করের জুনিয়র ডাক্তারের ধর্ষণ […]

আরও পড়ুন
error: Content is protected !!