```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আন্দোলনকে কালিমালিপ্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার অভিযোগ আনলেন জুনিয়র চিকিৎসকরা৷ এ দিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা৷ আন্দোলনকারীদের পক্ষে অমৃতা নামে এক জুনিয়র চিকিৎসক বলেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চেয়েছেন৷’ একই সঙ্গে চিকিৎসকরা জানিয়ে দেন, কোনওভাবেই তাঁদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না৷ গতকাল নবান্নে গেলেও শেষ মুহূর্তে ভেস্তে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক৷ আজ জানা যায়, নিজেদের দাবি এবং অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ যদিও এ দিন জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন, গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাওয়ার আগেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন তাঁরা৷ এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা৷

error: Content is protected !!