```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি লাল সর্তকতা

বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। ৪৮ ঘণ্টায় ফের একবার ফের একবার বাংলার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা বাতাস বইবে। গড়ে ৩৫ কিমি -৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া তবে যখন নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগ স্পর্শ করবে তখন বাতাসের সর্বোচ্চ গতি ৫৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে৷ আইএমডি কলকাতার পূর্বাভাস অনুসারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷ অর্থাৎ ২০ সেমি -র বেশিও হতে পারে বৃষ্টি৷ এছাড়াও ১৪ তারিখে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিয়ে গড়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে হাওয়া বয়ে যাবে৷ ঝোড়ো হাওয়ার গাস্টিং স্পিড সর্বোচ্চ হতে পারে ৫০ কিমি পর্যন্ত৷ উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আইএমডি৷

error: Content is protected !!