প্রধানমন্ত্রী মোদির সভাপতিত্বে এসসিও শীর্ষ সম্মেলন

মঙ্গলবার সম্মেলন বসবে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের। সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলন হবে ভার্চুয়ালি। তাতে উপস্থিত থাকবেন  ভ্লাদিমির পুতিন, শি জিনপিং সহ একাধিক বিশ্ব নেতা।  পুতিনের জন্য ব্যক্তিগতভাবেও এই সম্মেলনের গুরুত্ব রয়েছে। সম্প্রতি ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহের পরও রাশিয়ায় পরিস্থিতি যে তার নিয়ন্ত্রণে, রয়েছে তা তুলে ধরার বড় সুযোগ পাবেন । পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে […]

আরও পড়ুন

রেল অবরোধের জেরে খড়্গপুর-টাটা শাখায় ব্যাহত ট্রেন চলাচল

আদিবাসী সংগঠনের ডাকা ঝাড়খণ্ড বনধের জেরে ব্যাহত হল রেল পরিষেবা। আজ সকাল ৯টা থেকে ঝাড়খণ্ডের চিরুগোদা স্টেশনে অলচিকি হুল বাইসি সংগঠনের ৩০০ সদস্য রেল অবরোধ করেন। যার জেরে খড়্গপুর-টাটা শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। আপাতত ঘাটশীলা ও ধলভূমগড়ে নিয়ন্ত্রিতভাবে ট্রেন চালানো হচ্ছে।

আরও পড়ুন

অজিত পওয়ারের শপথগ্রহণে হাজির থাকা তিন এনসিপি নেতাকে বহিষ্কার

দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বাগী এনসিপি নেতা অজিত পওয়ার। আর বাগী নেতাদের সঙ্গে থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। রবিবার রাজভবনে অজিত ও তাঁর সঙ্গীদের শপথ অনুষ্ঠানে হাজির থাকা তিন নেতাকে সোমবার দল থেকে বহিষ্কার করলেন এনসিপি সুপ্রিমো। ওই তিন নেতা হলেন নরেন্দ্র […]

আরও পড়ুন

চলন্ত ট্রেনের কামরা থেকে পড়ে মৃত বাবা ও মেয়ে

ভিড়ে ঠাসা চলন্ত ট্রেনের কামরা থেকে পড়ে একসঙ্গে মৃত্যু হল বাবা ও নাবালিকা মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহি জেলার আবু রোড স্টেশনে।  রবিবার ৩৫ বছরের ভীমরাও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্টেশনে পৌঁছয়। তাঁদের গন্তব্য ছিল পালি জেলার ফালনা শহর। এদিকে সবরমতী-যোধপুর প্যাসেঞ্জার ট্রেনে ছিল তুমুল ভিড়। চারজনে কোনওমতে উঠে পড়ে সেই ট্রেনে। এরপর […]

আরও পড়ুন

ভাঙা চাকা নিয়ে ট্রেন ছুটল ৩৫ কিমি

ভাঙা চাকা নিয়েই পবন এক্সপ্রেস প্রায় ৩৫ কিলোমিটার ছুটল। পরে আতঙ্কিত রেলযাত্রীরাই চেন টেনে ট্রেনটিকে থামায়। বৈশালীর সোনপুর বিভাগের হাজিপুর-মুজাফফরপুর রেলপথে এই ঘটনাটি ঘটে। যাত্রীদের চেন টানার কারণে ট্রেনটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বলে মত বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, পবন এক্সপ্রেসের এস১১ কোচের একটি চাকার উপরের অংশ ভেঙে গিয়েছিল। ট্রেনটি চলার সময় তাই সেটি […]

আরও পড়ুন

অসমে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পরে খুন

অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণ করার পরে খুন করে দেহ নদীতে ছুড়ে ফেলল ধর্ষক। নৃশংস ঘটনাটি ঘটেছে কামরূপ জেলায়। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। জেরার মুখে ধৃত অটোচালক অপরাধের কথা স্বীকার করে নিয়েছে বলে তদন্তকারীরা দাবি করেছেন। জানা গিয়েছে, কামরূপ জেলার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী গত সোমবার […]

আরও পড়ুন

‘নতুন করে দল দাঁড় করাব’, এনসিপিতে ভাঙনের পরে হুঁশিয়ার শারদ পাওয়ারের

ভাইপো অজিত পওয়ার-সহ দলীয় বিধায়কদের একাংশ রবিবারই দলে ভাঙন ধরে মহারাষ্ট্রে সেনা-বিজেপি সরকারে যোগ দিয়েছেন। আর সেই বিদ্রোহের ২৪ ঘন্টার মধ্যেই প্রথমবার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে নতুন করে দল গঠনের গর্জন ছুড়লেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সোমবার সাতারায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই বি চ্যবনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মরাঠা স্ট্রংম্যান হুঙ্কার ছুড়ে বলেছেন, ‘বিজেপি সব […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অজিতের

রাতারাতি NCP ভেঙে BJP সমর্থিত একনাথ শিন্ডে সরকারের সঙ্গে হাত মেলালেন অজিত পাওয়ার। রবিবার দুপুরে মহারাষ্ট্রের রাজভবনে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের উপস্থিতিতেই এই শপথগ্রহণ হল। শোনা যাচ্ছে, তাঁকে দেওয়া হতে পারে অর্থ দফতরের দায়িত্ব। কেবলমাত্র তিনি একলা নন, মন্ত্রী হিসেবে শপথ নিলেন NCP নেতা দিলীপ […]

আরও পড়ুন

মণিপুরে নতুন করে হিংসায় মৃত ৩

 মণিপুরে নতুন করে হিংসাত্মক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুরের সীমানা এলাকায় গুলিতে তিনজনের মৃত্যু হয়। যদিও রবিবার রাজ্যে জারি করা কার্ফু শিথিল করা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জনজীবন সচল থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই মেইতি সম্প্রদায়ের। বিষ্ণুপুরের খোইজুমান তাবি গ্রামে […]

আরও পড়ুন

শরদ পওয়ারের দলে ভাঙন ধরালেন ভাইপো, মহারাষ্ট্রে ২৯ বিধায়ক নিয়ে রাজভবনে অজিত

শরদ পওয়ারের দলে ভাঙন ধরালেন ভাইপো অজিত পওয়ার। এনসিপি-র ২৯ বিধায়ককে সঙ্গে নিয়ে রবিবারই মহারাষ্ট্রের সরকারে যোগ দিতে পারেন তিনি। ইতিমধ্যে সদলবলে মহারাষ্ট্রের রাজভবনে পৌঁছেছেন অজিত।

আরও পড়ুন
error: Content is protected !!