দিল্লি আরকে পুরমে দুই মহিলাকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার ৩

দিল্লির আরকে পুরম এলাকায় দুই মহিলাকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ পশ্চিম দিল্লির আর কে পুরম এলাকায় টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে খুন করা হয় ২ বোনকে। জানা গেছে, ১৪ জুন ভাই ললিতের বাড়িতে আসে দুই বোন। ভাইয়ের সঙ্গে টাকা ফেরত দেওয়া নিয়ে বেশ কিছুজনের বচসা বাঁধেবাড়িতে এসে হামলা চালালে তাদের […]

আরও পড়ুন

ছত্তিশগড়ের কোরবায় বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

কোরবা জেলার ট্রান্সপোর্ট নগরে এক বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে দোতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে কীভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা জানা যায়নি। কোরবার জেলাশাসক সঞ্জীব কুমার ঝা জানিয়েছেন, সম্ভবত শট সার্কিট থেকেই আগুন […]

আরও পড়ুন

তামিলনাড়ুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪, আহত ৭০

তামিলনাড়ুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের এবং আহত হয়েছে ৭০জন। ঘটনাটি ঘটেছে  সোমবার তামিলনাড়ুর কুডাল্লোরের মেলপাট্টামপাক্কামে।আহতদের কুড্ডাল্লোরের সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।কি কারণে দুর্ঘটনা তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

অসমে বন্যা পরিস্থিতির অবনতি

অতিবৃষ্টির জেরে নাজেহাল বেশ কয়েকটি রাজ্য। বিশেষত গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি চলতে থাকায় অসমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যটন মরশুমে বৃষ্টির কারণে সিকিমের বহু জায়গায় ধস নেমেছে। সড়ক বিচ্ছিন্ন হয়ে রয়েছে বহু এলাকা। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ জ্বালাপোড়া গরমের পর সোমবার সকালে রাজধানী দিল্লি ও কলকাতায় স্বস্তির বৃষ্টি নামে। […]

আরও পড়ুন

দেশের নতুন ‘র’-এর প্রধান হচ্ছেন রবি সিনহা

রিসার্চ অ্য়ান্ড অ্য়ানালিসিস উইং (র)-এর বর্তমান প্রধানের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষদিনে ৷ তার পর ওই পদে বসছেন আইপিএস অফিসার রবি সিনহা ৷ সোমবার জানিয়েছে কেন্দ্র ৷ রবি সিনহা ছত্তীশগড় ক্যাডারের ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার ৷ তিনি ক্যাবিনেট সচিবালয়ে বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই তাঁকে রএর সচিব হিসেবে নিয়োগ করা […]

আরও পড়ুন

আগামীকাল বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলার শুনানি আগামিকাল অর্থাৎ মঙ্গলবার হতে চলেছে বলে এদিন অর্থাৎ সোমবার জানিয়ে দিল […]

আরও পড়ুন

আগামী ২৮ জুন পালিত হবে ঈদ-উল-আজহা

অবশেষে সংশয়ের অবসান। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ জুন সৌদি আরবে মুসলিমদের পবিত্র উ‍ৎসব ঈদ-উল-আজহা পালিত হবে। রবিবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আগামিকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদ-উল আজহা। সেই হিসেবে ২৮ জুন দেশে ঈদ পালন […]

আরও পড়ুন

‘মন কি বাত’-এ নেই ‘মণিপুর কি বাত’, ‘রাজধর্ম পালন করুন’, মোদিকে কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের

 জনজাতি গোষ্ঠীর হিংসায় জ্বলছে মণিপুর। মৃতের সংখ্যা বেড়ে চলেছে। আহত অসংখ্য। ঘরছাড়া বহু মানুষ। হামলা হচ্ছে নেতা-মন্ত্রীদের বাসভবনেও। অথচ নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার মণিপুর নিয়ে মোদিকে খোঁচা দিয়ে টুইট করলেন কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস নেতার কটাক্ষ, কেন্দ্রের অবহেলাতেই উত্তরপূর্ব রাজ্যে আজকের পরিস্থিতি। খাড়গের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে সর্বদলীয় প্রতিনিধি দলকে […]

আরও পড়ুন

অসমে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, মৃত ১

অসমে লাগাতার বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। লখিমপর অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এখনও অবধি রাজ্যে প্লাবনের জেরে একজনের মৃত্যুর খবর মিলেছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বলে খবর। যদিও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে সবচেয়ে ভাবাচ্ছে ব্রহ্মপুত্র। এই নদীর বাঁধগুলি বিরামহীন বৃষ্টির জেরে প্রায় […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশ এবং বিহারে তাপপ্রবাহের জেরে ৩দিনে ৯৮ জনের মৃত্যু

তাপপ্রবাহের জ্বলছে উত্তরভারত। শুধুমাত্র গত তিনদিনের মধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার এই দুটি রাজ্যে তাপপ্রবাহের জেরে প্রাণ হারিয়েছেন ৯৮জন। সরকারি সূত্রে এই তথ্যই সামনে এসেছে। জানা গিয়েছে, ১৫ থেকে ১৭ জুনের মধ্যে উত্তরপ্রদেশে ৫৪জন ও বিহারে ৪৪ জন তীব্র তাপপ্রবাহের কারণে প্রাণ হারিয়েছেন। কেবল উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালেই প্রায় ৪০০ জন অসুস্থ হয়ে স্বাসকষ্ট ও জ্বরের […]

আরও পড়ুন
error: Content is protected !!