আরবিআই ভল্ট থেকে রহস্যজনকভাবে উধাও ৮৮ হাজার কোটিরও বেশি মূল্যের ৫০০ টাকার নোট

রহস্যজনকভাবে উধাও ৮৮ হাজার কোটিরও বেশি মূল্যের ৫০০ টাকার নোট। ভারতীয় অর্থনীতির জন্য যা নিঃসন্দেহে উদ্বেগের। যে ঘটনায় প্রশ্ন উঠছে আরবিআই-এর ভল্টে নোটের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।  অ্যাক্টিভিস্ট মনোরঞ্জন রায়ের তথ্যের অধিকার আইনের (আরটিআই) অধীনে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০১৫-এর এপ্রিল থেকে ২০১৬-র ডিসেম্বর পর্যন্ত নাসিকের ছাপাখানায় নতুন ডিজাইন করা ৫০০ টাকার নোট ৩৭৫.৪৫০ মিলিয়ন নোট ছাপা […]

আরও পড়ুন

ভুয়ো খবর ছড়ানোয় গ্রেফতার তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক

তামিলনাড়ুর এক বিজেপি নেতাকে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তামিলনাড়ুতে দলের রাজ্য সম্পাদক এসজি সূর্যকে মাদুরাইতে একজন স্যানিটেশন কর্মীর মৃত্যুর অভিযোগে একটি টুইট করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। একই টুইটে মিস্টার সূর্য মাদুরাই সাংসদ ভেঙ্কটেসনকে তার নীরবতার জন্য আক্রমণ করেছেন। মাদুরাই জেলা পুলিশ জেলায় এই ঘটনা অস্বীকার করেছে।

আরও পড়ুন

বিএসএনএলের ২১ আধিকারিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, এফআইআর দায়ের সিবিআইয়ের

বিএসএনএলে আর্থিক দুর্নীতি। দুর্নীতি ও বিপুল অঙ্কের আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে বিএসএনএলের সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে। প্রাক্তন জেনারেল ম্যানেজার–সহ ২১ জন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। শুক্রবার এই মামলা সংক্রান্ত ২৫টি জায়গায় তল্লাশিও চালায় সিবিআই। অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং হরিয়ানায় অভিযুক্তদের অফিস এবং বাসস্থানে তল্লাশি চালিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এক ঠিকাদারের সঙ্গে […]

আরও পড়ুন

ফেসবুক লাইভে স্ত্রী-মেয়ের সামনে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন

ফেসবুক লাইভ করে খুন! হাড় হিম করা সেই দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠলেন সকলে। গতকাল ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে। নিহত ব্যক্তির নাম রাম সিং ধোসা। ফেসবুক লাইভ চলাকালীন তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভারো সিং নামে এক ব্যক্তি। পরে তাঁকেই লাইভের মধ্যে খুন করতে দেখা যায়। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নেটিজেনদের একাংশ। অভিযুক্ত ব্যক্তি ডোডার […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে প্রচণ্ড গরমে হাসপাতালে ৩৪ জনের মৃত

দেশ জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। এর মধ্যেই উত্তরপ্রদেশে অত্যাধিক গরমে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু তাতেও শেষরক্ষা হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হল। মৃতদের প্রত্যেকের বয়স ৬০ এর উপরে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এই ঘটনার পর জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট দিবাকর সিং সাংবাদিকদের বলেন, ‘রোগী […]

আরও পড়ুন

অশান্ত ইম্ফল, মণিপুর সামলাতে সরকার ব্যর্থ, তোপ মোদির মন্ত্রীর

অশান্তি থামার কোনও লক্ষণ নেই। মণিপুরে আবারও হামলা চলল কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে। দিন কুড়ি আগে শুধু ঘেরাও, ভাঙচুরে সীমাবদ্ধ ছিল উন্মত্ত জনতা। এবার তাতেও তারা ক্ষান্ত হয়নি। রীতিমতো পেট্রল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের ইম্ফলের বাড়িতে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এমনকী বিজেপির ডাবল ইঞ্জিন […]

আরও পড়ুন

সিকিমে ধস, আটকে পড়েছেন বহু পর্যটক

জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। সিকিম পাহাড়ে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জলস্তর বিপদসীমার উপরে উঠেছে। এজন্য শুক্রবার তিস্তায় হলুদ সঙ্কেত জারি করেছে সেচ দপ্তর। অন্যদিকে, প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত সিকিম। ধসে অবরুদ্ধ বিভিন্ন রাস্তা। ভেসে গিয়েছে সেতু। নর্থ সিকিমের ছাঙ্গু, লাচেন, চুংথান সহ বেশ কয়েকটি এলাকায় পর্যটকদের পারমিট বাতিল করেছে সিকিম সরকার। বহু পর্যটক […]

আরও পড়ুন

মধ্যপ্রদেশে যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আহত ৭

 যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার মৃত্যু হল ৩ বাস যাত্রীর। জখম হয়েছেন আরও ৭ যাত্রী। মধ্যপ্রদেশের মরিনা জেলার দেবী পুরী বাবা এলাকায় ঘটে দুর্ঘটনাটি। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

আরও পড়ুন

ভাসছে অসম, বন্যায় ডুবছে ৬টি জেলা

অসমে বন্যার জেরে বিপাকে পড়েছেন প্রায় ২৯ হাজার মানুষ। অসমের ৬টি জেলা বন্যা কবলিত। যার জেরে বিপাকে ২৯ হাজার মানুষ। বৃহস্পতিবাার থেকে অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। অসম এবং অরুণাচল প্রদেশে এক নাগাড়ে বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে শুরু করে। যার জেরেই অসমে ফের জলে ভাসতে শুরু করেছে পরপর ৬টি জেলা। রিপোর্টে […]

আরও পড়ুন

 ঘূর্ণিঝড়ে জেরে একাধিক গ্রাম বিদ্যুৎহীন, ‘বিপর্যয়’ এগোচ্ছে রাজস্থানে

ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার রাতে গুজরাতের স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তিক্ষয় করে ঘূর্ণিঝড় বিপর্যয় শুক্রবার সকালে রাজস্থানে অবস্থান করে। গতকাল রাত পর্যন্ত রাজস্থানে অতি ভারী বৃষ্টিপাত চলে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে গুজরাতে ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২২ জন। ঘূর্ণিঝড়ের ফলে গুজরাতের একাধিক এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এমনকী গাছ পড়ে একাধিক ঘরবাড়ি […]

আরও পড়ুন
error: Content is protected !!