শরদ পাওয়ারকেই পার্টি প্রধান থেকে যাওয়ার অনুরোধ কোর কমিটির

শরদ পাওয়ার-কে ছাড়া ভাবতেই পারছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপি-র নেতা, কর্মীরা। গত মঙ্গলবার ২৪ বছর পর এনসিপি-র প্রধানের পদ থেকে ইস্তফা দেন শরদ পাওয়ার। তাঁর ইস্তফা তোলার দাবিতে এনসিপি নেতারা ধরণায় বসেন, তা প্রত্যাহারের দাবিতে। সেই ক্ষোভ কমাতে অজিত পাওয়ার বলেছিলেন, শরদ পাওয়ার নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দিন দুই তিনেক সময় চেয়েছেন। এদিকে, মুম্বইয়ের […]

আরও পড়ুন

চার্লসের রাজ্যাভিষেকে ভারতের প্রতিনিধি হয়ে লন্ডন গেলেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

রাজা চার্লসের রাজ্যাভিষেকের কারণে রীতিমতো সাজো সাজো রব সারা ব্রিটেনে।আগামীকাল ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে সেই বহুপ্রতীক্ষিত অনুষ্ঠান।আট মাস আগে রাণীর দেহত্যাগের পর ৮ সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস। এবার তাঁর রাজ্যাভিষেকের পালা। রাজ্যাভিষেকের নির্ধারিত সময় হল সকাল এগারোটা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। প্রসঙ্গত সেই উপলক্ষে নয়া সাজে সেজে […]

আরও পড়ুন

অকালশীত দিল্লি সহ উত্তর ভারতে

আবহাওয়ার খামখেয়ালিপনায় এ বার অকালবসন্তের মতো হাজির অকালশীত। মে মাসের ঘোর বৈশাখেও শীতের অনুভূতি দিল্লি-সহ উত্তর ভারতে শীতের আমেজ। সৌজন্যে বর্ষণ ও শিলাবৃষ্টি। গত ৪০ বছরে দিল্লিতে শীতলতম রাত অনুভূত হয়েছে। বুধবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪০ বছরে রেকর্ড। এর আগে দিল্লিতে ১৯৮২ সালের ২ মে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৫.২ […]

আরও পড়ুন

কানিমোঝির সাংসদ নির্বাচন বাতিলের আবেদন খারিজ করল শীর্ষ আদালত

ডিএমকে সাংসদ তথা তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা কানিমোজির নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন ডিএমকে সাংসদ। ২০১৯ সালের লোকসভা ভোটে তামিলনাডুর তোতুকুড়ি থেকে ডিএমকে’র টিকিটে নির্বাচিত হয়েছিলেন করুণানিধি কন্যা। […]

আরও পড়ুন

দেউলিয়া হওয়ার মুখে বিমানসংস্থা গো-ফার্স্ট, আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ উড়ান, যাত্রীদের টাকা ফেরতের নির্দেশ ডিজিসিএ-র 

দেউলিয়া হওয়ার মুখে দাঁড়ানো বিমান সংস্থা গো ফার্স্টের উড়ান পরিষেবা আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি বিমান সংস্থার এক মুখপাত্র এ খবর জানিয়েছেন। অন্যদিকে উড়ান বন্ধ থাকায় যাত্রীদের কাছ থেকে নেওয়া টিকিটের দাম আবিলম্বে ফেরত দেওয়ার জন্য বিমান সংস্থাটিকে নির্দেশ দিয়েছে আসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ। গত কয়েকদিন ধরেই আর্থিক সঙ্কট চলছে […]

আরও পড়ুন

আপাতত চাকরি যাচ্ছে না, গ্রুপ ডি নিয়োগ বাতিলে স্থগিতাদেশ নির্দেশ সুপ্রিমকোর্টের

অশিক্ষক কর্মী থেকে নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কারও চাকরি আপাতত যাচ্ছে না। শিক্ষাদপ্তরের গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্ট ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের উপর বুধবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি ক্লার্ক এবং নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলাতেও হাইকোর্টের রায় এই […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে স্কুল ছাত্রীকে বিরক্ত পুলিশের হেড কনস্টেবলের, ভাইরাল ভিডিও

স্কুলের এক ছাত্রীর পিছু নিতে দেখা গেল উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবলকে।  প্রকাশ্যে রাস্তার উপর ইউপি পুলিশের ওই হেড কনস্টেবলকে দেখা যায় স্কুল ছাত্রীকে বিরক্ত করতে।  স্কুল ছাত্রীর সাইকেলের পাশে যেতে দেখা যায় ওই পুলিশ কর্মীকে।  যা দেখে রাস্তার উপর রুখে দাঁড়ান এক মহিলা।  ওই পুলিশ কর্মী স্কুল ছাত্রীকে চেনেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। […]

আরও পড়ুন

বিজেপি শাসিত মণিপুরে দফায় দফায় সংঘর্ষ, নামল সেনা, বন্ধ ইন্টারনেট পরিষেবা, ৮ জেলায় জারি কার্ফু

অগ্নিগর্ভ মণিপুরের রাজধানী ইম্ফল৷ একাধিক বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগিয়ে তাণ্ডব বিক্ষোভকারীদের৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন সেনা৷ বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ জারি কার্ফু৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে নিজের রাজ্যের হয়ে সাহায্য চেয়ে ট্যুইট করেছেন অলিম্পিক মেডেল জয়ী বক্সার মেরি কম৷ মেরি কম এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইটে লিখেছেন, “আমার রাজ্য মণিপুর জ্বলছে। দয়া করে সাহায্য করুন।” […]

আরও পড়ুন

ঝাড়খণ্ডে ডাইনি সন্দেহে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত ১৩

ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধ এক দম্পতিকে পিটিয়ে মারা হয়েছিল ঝাড়খণ্ডের লাতেহার জেলার বাঞ্জি টোলা গ্রামে। এই ঘটনায় বুধবার ১৩ জনের গ্রেফতারির কথা জানালেন স্থানীয় এসডিপিও সন্তোষ মিশ্র। এপ্রসঙ্গে তিনি বলেন, ডাইনি অপবাদ দিয়ে বাঞ্জি টোলা গ্রামের এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার […]

আরও পড়ুন

অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারধর, পুলিশি আক্রমণের মুখে কুস্তিগীররা

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা৷ যন্তরমন্তরে দিনের পর দিন চলছে অবস্থান বিক্ষোভ৷ দাবি, একটাই, ব্রিজভূষণের গ্রেফতারি৷ বুধবার মধ্যরাতে সেই যন্তর মন্তরই যেন হয়ে উঠল রণক্ষেত্র৷ পুলিশের সঙ্গে কুস্তিগিরদের তীব্র ধস্তাধস্তি৷ হাতাহাতি৷ […]

আরও পড়ুন
error: Content is protected !!