দিল্লিতে আত্মহত্যার চেষ্টা তরুণীর, সহপাঠীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

কলেজের বন্ধুদের কাছে হেনস্থা হওয়ায় দিল্লিতে আত্মহত্যার চেষ্টা তরুণীর। দিল্লির মালভিয়া নগর নিবাসী ১৮ বছরের ওই তরুণী শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন। মেয়েকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন বিপদমুক্ত ওই কলেজ ছাত্রী। তরুণীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর এক সহপাঠীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছে তাঁর পরিবার।

আরও পড়ুন

জাল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল

জাল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওষুধ নিয়ামক সংস্থা। এবার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না মেটফরমিন, মিমেপিরাইড অ্যামোক্সিসিলিন সহ ৪৮টি ওষুধ। সেই তালিকায় আছে মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত গাবাপেনটিন ও এইচআইভির চিকিৎসার ওষুধ রিটনোভির। এছাড়াও ওষুধের উপাদানে গোলমাল থাকার প্রমাণ মেলায় রোগীর […]

আরও পড়ুন

এবার দুর্নীতির অভিযোগে পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারেরই সাসপেন্ড করল হাইকোর্ট

পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিয়ে বেশ কিছুদিন ধরেই হরিয়ানায় শোরগোল চলছিল। বিচারক এবং তাঁর কয়েকজন আত্মীয় দুর্নীতিতে যুক্ত। অর্থের বিনিময়ে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছেন সুধীর পারমার। এই অভিযোগে গত ১৮ এপ্রিল পারমারের বাড়িতে হানাও দিয়েছিল হরিয়ানা পুলিশের দুর্নীতি দমন শাখা। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সঙ্গে বেশ […]

আরও পড়ুন

কেজরিওয়ালের বাসভবন সংস্কার নিয়ে অতিরিক্ত অর্থব্যয়ের তদন্তের নির্দেশ

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন মেরামতি নিয়ে অতিরিক্ত অর্থব্যয়ের অভিযোগ উঠেছে। বিরোধী দল বিজেপি অভিযোগ কেজরিওয়ালের সরকারি বাসভবন সংস্কার করতে সরকারি কোষাগার খেকে প্রায় ৪০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। এই বিষয়েই তদন্তের নির্দেশ দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে অর্থব্যয়ের বিষয়টি খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবকে রিপোর্ট জমা […]

আরও পড়ুন

প্রয়াত ইতিহাসবিদ রণজিৎ গুহ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত ইতিহাসবিদ রণজিৎ গুহ। আগামী মে মাসেই তাঁর ১০০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মাইলফলক ছোঁয়ার ঠিক আগেই প্রয়াণ হল কিংবদন্তি মানুষটির। নিম্নবর্গের ইতিহাস সাধনার সম্রাট মনে করা হত তাঁকে। অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর সময়ে পাশে ছিলেন বিদেশিনী স্ত্রী মেখঠিল্ড। ১৯২৩ সালের ২৩ মে পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) […]

আরও পড়ুন

কুস্তিগিরদের সমর্থনে যন্তরমন্তরে প্রিয়াঙ্কা গান্ধি

দিল্লির যন্তরমন্তরে অবস্থানরত কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে পৌঁছলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। বেশ কিছুদিন ধরেই বজরঙ পুনিয়া, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটের মতো সফল ভারতীয় কুস্তিগিররা ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অবস্থানে বসেছেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে তাঁদের। গতকাল, শুক্রবারই চাপের মুখে পড়ে বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে অবশেষে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

স্কুল চত্বরে লুকিয়ে ধূমপান করতে দেখে ফেলায় সহপাঠীকে পিটিয়ে খুন করল অষ্টম শ্রেণীর ২ পড়ুয়া

দুই সহপাঠী স্কুল চত্বরে লুকিয়ে ধূমপান করছিল। আর তা দেখে ফেলেছিল তাদেরই আরেক সহপাঠী। আর সেই কারণে তাকে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর থানা এলাকায়। ইতিমধ্যে শুক্রবার দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নিহত কিশোরের বয়স ১২ বছর। অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। দিল্লির এমসিডি স্কুলে পড়ত সে। শুক্রবার রাতে […]

আরও পড়ুন

সুদান থেকে দিল্লিতে ফিরলেন ২৩১ ভারতীয়

সুদান থেকে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু করেছে বিদেশ মন্ত্রক। সুদানে যাতে কোনও ভারতীয় আটকে না থাকেন, তার জন্য শুরু হয়েছে অপারেশন কাবেরী। অপারেশন কাবেরীর দৌলতে শনিবার সকালেও সুদান থেকে ২৩১ জন ভারতীয়কে ফেরানো হয়। বায়ুসেনার বিমানে করেই ২৩১ জন ভারতীয়কে ফেরানো হয়। দিল্লিতে ফিরেই ওই ২৩১ জন ভারতীয় ‘ভারত মাতা কী জয়’ বলে স্লোগান তোলেন। […]

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশে পরীক্ষার ফল বেরনোর ৪৮ ঘণ্টার মধ্যে ৯ জন পড়ুয়ার আত্মহত্য়া ঘিরে রহস্য

 ন’জন পড়ুয়ার আত্মহত্য়া অন্ধ্রপ্রদেশে । বুধবার অন্ধ্র প্রদেশ বোর্ড অফ ইন্টারমিডিয়েটের তরফে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফলের ৪৮ ঘণ্টার মধ্যে  ৯ জন পড়ুয়া আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও দু’জন আত্মহত্য়ার চেষ্টাও করেছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্র প্রদেশ […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পরবর্তী শুনানি ১৪ জুলাই

সুপ্রিম কোর্টে পিছিয়েই যাচ্ছে ডিএ মামলার শুনানি। শুক্রবার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরবর্তী শুনানি হবে সেই গরমের ছুটির পর ১৪ জুলাই। প্রসঙ্গত, এই নিয়ে সাত বার সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি। এর আগে গত ১১ এপ্রিল শুনানি পিছিয়ে গিয়েছিল। ২২ মে থেকে আবার গরমের ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। খুলবে ৩ জুলাই। তারপর […]

আরও পড়ুন
error: Content is protected !!