বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

বিজেপি-র সঙ্গ ছাড়ার পর কথা ছিল বিকেল চারটেয় রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন নীতিশ কুমার ৷ কথামতোই বিকেলে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার ৷ ইস্তফাপত্র তুলে দিলেন রাজ্যপাল ফাগু চৌহানের হাতে ৷ এদিন রাজভবন যাত্রায় নীতীশের সঙ্গী হয়েছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব৷ রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিয়ে নীতীশ জানান, দলের সমস্ত […]

আরও পড়ুন

অবশেষে মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন, শপথ নিলেন নতুন ১৮ জন

আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যের মন্ত্রিসভার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে তার দুই সদস্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন তিনি। নতুন ১৮ জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন তাঁর মন্ত্রিসভায়। মহারাষ্ট্রের মন্ত্রিসভার বহুল প্রতীক্ষিত সম্প্রসারণে বিজেপি এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর নয় জন বিধায়ক মুম্বইয়ের রাজভবনে একটি অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি […]

আরও পড়ুন

রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই ‘জোটবদ্ধ’ নেতা, বিজেপির সঙ্গ ত্যাগ করে নীতীশ চললেন রাবড়ি দেবীর সাক্ষাতে

রবিবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ কেসিআর মোদি-বিরোধী হিসেবে পরিচিত, তাই তাঁর বৈঠকে না-থাকা নিয়ে নতুন কোনও জল্পনা তৈরি হয়নি ৷ কিন্তু বিহারে এনডিএ জোট-সঙ্গীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে নেই ? সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে তাঁর কোভিড হয়েছিল ৷ বর্তমানে তিনি সেরে উঠলেও শারীরিক কারণেই নীতি […]

আরও পড়ুন

নয়ডায় মহিলাকে হেনস্তা ও মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী

 অবশেষে গ্রেফতার নয়ডায় মহিলা নিগ্রহে অভিযুক্ত বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী। কয়েকদিন আগে এক ঝামেলায় জড়িয়ে শহরের বিলাসবহুল আবাসনের এক মহিলা প্রতিবেশীকে হেনস্তা করেন বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেও তাঁর অনুগামীরা তাণ্ডব চালায় সেই আবাসনে। তারপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন বিজেপির স্বঘোষিত কৃষক নেতা ত্যাগী। তাঁকে গ্রেফতার করার জন্য ১২ জন পুলিসকর্মী নিয়ে একটি […]

আরও পড়ুন

ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের ৩টি ক্যাম্পে জঙ্গি হামলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর-পূর্বের ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের তিনটি ক্যাম্পে হামলা চালিয়েছে NSCN-IM ও ULFA-I জঙ্গিরা৷ মঙ্গলবারের এই হামলার পর অরুণাচল ও নাগাল্যান্ড সীমানায় জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময় বাঁধে নিরাপত্তা রক্ষীদের ৷ প্রাথমিক ভাবে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের চাংলাং জেলার পানচুপাস এলাকায় একটি নতুন ক্যাম্প করেছে অসম রাইফেলস ৷ মঙ্গলবার ভোর রাতে […]

আরও পড়ুন

জামিনের আবেদন খারিজ, সঞ্জয় রাউতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

‘পাত্রা চওল’ আর্থিক দুর্নীতি মামলায় ফের জামিন খারিজ হল সঞ্জয় রাউতের । সোমবার তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ২২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন সঞ্জয় রাউত। এর আগে দু’দফায় ইডি হেফাজতে ছিলেন উদ্ধব শিবিরের শিবসেনার রাজ্যসভার সাংসদ। প্রসঙ্গত, ৩১ জুলাই টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা […]

আরও পড়ুন

নীতি আয়োগের বৈঠকে হাজির মমতা, বয়কট কেসিআর-এর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ বসেছে নীতি আয়োগের সপ্তম গভর্নিং কাউন্সিলের বৈঠক৷ ২০১৯ সালের জুলাই মাসের পর এই প্রথম সশরীরে উপস্থিত থেকে বসেছে কাউন্সিলের বৈঠক ৷ বৈঠকে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্যরা ৷ তবে এই বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ নীতি আয়োগের এই বৈঠক বয়কটের […]

আরও পড়ুন

শ্রীহরিকোটা থেকে ৭৫০টি গ্রামীণ স্কুলের ছাত্রীদের তৈরি উপগ্রহ উৎক্ষেপণ ইসরোর

আজ সকাল ৯টা ১৮ মিনিট। মহাকাশের উদ্দেশে রওনা দিল এসএসএলভি-ডি১/এওএস-০২। শ্রীহরিকোটা থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি এই উপগ্রহ সময়মতো কক্ষপথে স্থাপিত হলেও, শেষ মুহূর্তে কিছু তথ্য উধাও হয়েছে বলে জানিয়েছ ইসরো। যদিও, সেই ডেটা বা তথ্য বিশ্লেষণ করে উদ্ধারের কাজও চলছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, একেবারে সঠিকভাবে কক্ষপথে কাজ করতে পারা নিয়ে আমরা […]

আরও পড়ুন

উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী জগদীপ ধনখড়

প্রত্যাশিতভাবেই উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় । সম্মিলিত বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে ভোটে হারিয়ে দেশের তম উপরাষ্ট্রপতি হলেন বিশিষ্ট আইনজীবী। জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। আর আলভা পেয়েছেন ১৮২টি ভোট। অর্থা‍ৎ ৩৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী। ফলাফল ঘোষণার পরেই নয়া উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]

আরও পড়ুন

দলীয় নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির-দিব্যেন্দুরা

দিল্লিতে চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে মুখোমুখি হয়েছেন জগদীপ ধনকর এবং মার্গারেট আলভা । প্রথম থেকেই এই নির্বাচনে তৃণমূল অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছিল। সেই মতো আজকে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের কোনো সাংসদ ভোট দিচ্ছেন না। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে সংসদে এসে ভোট দান করলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। জানা যাচ্ছে, তাঁদের ভোটদান থেকে বিরত থাকার […]

আরও পড়ুন
error: Content is protected !!