```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতে বিষ মদে প্রাণ গেল ২৮ জনের, হাসপাতালে ভর্তি আরও ৬০

খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে বিষমদ খেয়ে মৃত ২৮ ৷ আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি আরও প্রায় ৬০ জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগরে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা ৷ মূলত বোটাদ জেলার কয়েকটি গ্রামে রবিবার থেকে বিষমদ খেয়ে অসুস্থ ও মৃতের সংখ্যা বাড়ছে ৷ এন্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) পুরো ঘটনার তদন্তে নেমেছে […]

আরও পড়ুন

 রাহুল-প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ইডি দফতরে  সোনিয়া

 দিল্লির ইডি অফিসে দ্বিতীয়বারের জন্য হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সোমবার রায়বরেলির সাংসদকে ন্যাশনাল হেরাল্ডের হাওয়ালা সংক্রান্ত একটি মামলায় দ্বিতীয়বারের জন্য হাজিরার নোটিশ পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ এ দিন সকালে সোনিয়ার সঙ্গে রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ইডি দফতরে যান ৷

আরও পড়ুন

কার্গিল দিবসে সেনাবাহিনীর প্রশংসায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর 

কার্গিল দিবসে দেশের তিন বাহিনীর প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গলায়। এদিন তিনি ১৯৯৯ এর ভারত-পাকিস্তান যুদ্ধে শহিদদের উদ্দেশ্যে সম্মান জানান। বক্তব্য রাখতে গিয়ে, রাজনাথ বলেন, ‘আজকের দিনে ভারত ৯৯য়ে তিন প্রতিরক্ষাবাহিনীর সাহস, বিরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানায়। তাদের আপোষহীন লড়াই কার্গিলের যুদ্ধে দেশের ভুখণ্ডকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিল’।

আরও পড়ুন

৪-৫ রকম ক্রনিক রোগ আছে, গুরুতর অসুস্থ নন, ভর্তির দরকার নেই, পার্থকে ছেড়ে দিচ্ছে ভুবনেশ্বর এইমস

পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি নিল না ভুবনেশ্বর এইমস। তৃণমূল মহাসচিবের স্বাস্থ্য পরীক্ষার পর এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বললেন, ৪-৫ রকম ক্রনিক রোগে ভুগছেন পার্থ। কিন্তু, এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। নিয়ম করে ওষুধ খেলেই হবে। পাশাপাশি, এইমস-এর তরফে জানানো হয়েছে, বুকে কোনও ব্যথা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। গত শনিবার ২৭ ঘণ্টা জেরার পর এসএসসি […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৮, আহত ১৩

সোমবার সকালে উত্তরপ্রদেশের লখনউ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে বারাবাকির পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অন্ততপক্ষে ৮ জনের, আহত ১৩৷ দুর্ঘটনাটি ঘটেছে বারাবকির পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন ৷ বারাবাঁকির মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি কর্মকর্তাদের দ্রুত […]

আরও পড়ুন

 প্রশিক্ষণ চলাকালীন পুনেতে ভেঙে পড়ল বিমান

প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল বিমান ৷ জানা গিয়েছে সোমবার পুনেতে এই ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় আহত হয়েছে পাইলট। জানা গিয়েছে এক আসনের এই বিমানটি একটি বেসরকারি উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের ৷ পুনের বারামতী বিমানবন্দর থেকে ওড়ার পর সকাল সাড়ে ১১টা নাগাদ সেটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ কারবাওয়ান্ডি নামে একটি জায়গায় ভেঙে পড়ে বিমানটি ৷ পাইলট ভাবনা […]

আরও পড়ুন

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মুর

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন দ্রৌপদী মুর্মু ৷ তাঁর ঐতিহাসিক শপথ গ্রহণের সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল ৷ শপথ গ্রহণের আগে আজ সকালে তিনি দেখা করেন তাঁর পূর্বসূরী রাম নাথ কোবিন্দের সঙ্গে ৷ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদায়ী রাষ্ট্রপতি ৷ এরপর সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দ্রৌপদী […]

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমসে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে

সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । তারপর এয়ার অ্যাম্বুল্যান্সে করে সকাল ৯টা ৫০মিনিট নাগাদ সোজা ভুবনেশ্বরে পৌঁছন তিনি । সেখান থেকে আবার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় পার্থকে । সেখানে শুরু হয়েছে তাঁর চিকিৎসা । অ্যাম্বুল্যান্স থেকে হাসপাতালের ভিতরে […]

আরও পড়ুন

প্রকাশিত হল আইএসসি-র ফলাফল , ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে দেশে প্রথম বাংলার ৬

প্রকাশিত হল আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৬ জনই পশ্চিমবঙ্গের। এদের মধ্যে তিন জন কলকাতার। মোট ৯৬ হাজার ৯৪০ জন ছাত্র ছাত্রী ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশেন (আইএসসি) পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিয়েছিলেন ২৭ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী। আইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ […]

আরও পড়ুন

কেরলের পর দিল্লি, ভারতে মিলল চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ

কেরলের পর দিল্লি, ভারতে মিলল চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ । জানা গিয়েছে, একাধিক উপসর্গ নিয়ে তিন দিন আগে দিল্লির মৌলানা আজাদ মেডিকাল কলেজে ভর্তি হন আক্রান্ত ব্যক্তি। পরীক্ষায় তাঁর মাঙ্কি পক্স ধরা পড়ে। এই নিয়ে দেশে মাঙ্কি পক্সের চতুর্থ কেস ধরা পড়ল। সংক্রামক এই রোগকে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংকট বলে ভুষিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন
error: Content is protected !!