২৬ বছরের পুরনো মামলায় কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ রাজ বব্বরের ২ বছরের জেল

২৬ বছর আগে ভোটগ্রহণের সময়ে এক পোলিং অফিসারকে মারধরের অভিযোগে কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ রাজ বব্বরকে দুই বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে লখনউয়ের সাংসদ-বিধায়ক আদালত। একই সঙ্গে সাড়ে আট হাজার টাকা জরিমানাও করা হয়েছে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা-রাজনেতা। সাজা ঘোষণার সময়ে আদালতে হাজির থাকলেও সাংবাদিকদের সঙ্গে রায় নিয়ে […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ১৮ হাজার ৯৩০

 গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৯৩০ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। ১৭ শতাংশ সংক্রমণ বেড়েছে গোটা দেশে। সংক্রমণ ১৫ হাজারের গণ্ডির বাইরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭। এই নিয়ে দেশে মোট […]

আরও পড়ুন

লালুপ্রসাদ যাদবকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনা হচ্ছে দিল্লি এইমসে

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের চোট গুরুতর। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, লালুপ্রসাদকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি উড়িয়ে নিয়ে আসা হবে। ভর্তি করা হবে এমসে। লালু প্রসাদের অসুস্থ হওয়ার খবর পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লালু-পুত্র তেজস্বী যাদবকে ফোন করেন। প্রয়োজনে পরিবারকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই পড়ে যান […]

আরও পড়ুন

অসুস্থ লালু প্রসাদে দেখতে হাসপাতালে এলেন নীতীশ কুমার

গতকালই আরজেডি সুপ্রিমো এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আরজেডি মুখপাত্র (বিহার) চিতরঞ্জন গগনের জারি করা একটি বিবৃতি অনুসারে, “প্রধানমন্ত্রী মঙ্গলবার তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেছেন এবং আরজেডি সুপ্রিমোর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।  আরজেডি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।” আজ হাসপাতালে লালু প্রসাদে দেখ তে এলেন নীতীশ […]

আরও পড়ুন

প্রয়াত গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথন নায়ার

প্রয়াত হলেন কেরালার জনপ্রিয় গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথন নায়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। গতকাল, মঙ্গলবার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

আরও পড়ুন

বাণিজ্য নগরীতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

ফের এক বার প্লাবনের মুখে দাঁড়িয়ে আছে বাণিজ্য নগরী। মুম্বই এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে যার ফলে রেলওয়ে ট্র্যাক-সহ বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ট্রেন এবং যানবাহন চলাচলের গতি কমেছে অনেকটাই। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার পরিস্থিতির পর্যালোচনা করেছেন এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন।অনেক শহর, যেমন […]

আরও পড়ুন

ফের রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

 আরও দামি হল রান্নার গ্যাস ৷ গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারপিছু দাম বাড়ল ৫০ টাকা৷ আজ থেকেই এই দাম কার্যকরী হয়েছে ৷ এক ধাক্কায় এতটা মূল্যবৃদ্ধির ফলে আবারও মাথায় চিন্তার হাত পড়ল মধ্যবিত্তের ৷ বুধবার রান্নার গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধির কথা ঘোষণা করে অয়েল মার্কেটিং কোম্পানি। গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগে কলকাতায় ছিল ১০২৯ টাকা, […]

আরও পড়ুন

বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম ফয়জল আহমেদ । ২০১৫ সালে ১২ মে বাংলাদেশের সিলেটে কুপিয়ে খুন করা হয় ব্লগার অনন্ত বিজয় দাসকে । বাংলাদেশের এই ব্লগারকে হত্যার পর অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল ফয়জল আহমেদ । সূত্রের খবর, জুন মাসে বাংলাদেশের গোয়েন্দারা ফয়জলের […]

আরও পড়ুন

করাচির পর মুম্বইতেও স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ

করাচির পর এবার মুম্বইতে ফের স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ ৷ মঙ্গলবার উইন্ডশিল্ডে ফাটলের জেরে ২৩ হাজার ফুট উচ্চতায় ওঠার পরেও মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ৷ এমনটাই জানিয়েছেন বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর কর্মকর্তারা ৷ গত ১৭ দিনে স্পাইসজেটের বিমানে প্রযুক্তিগত ত্রুটির এটি সপ্তম ঘটনা ৷ এদিনই জ্বালানি সূচক ত্রুটির কারণে স্পাইসজেটের এসজি-১১ দিল্লি-দুবাইগামী বিমান […]

আরও পড়ুন

চেন্নাইয়ে আগামিকাল থেকে মাস্ক বাধ্যতামূলক , অন্যথায় দিতে হবে ৫০০ টাকা জরিমানা

আগামিকাল থেকে চেন্নাইয়ে মাস্ক বাধ্যতামূলক করল সরকার। পুরসভার নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি মাস্ক ছাড়া রাস্তায় বের হন তাহলে ৫০০ টাকা জরিমানা করা হবে। কারণ গত ১০ দিনে তামিলনাডুতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬হাজারের গণ্ডি। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত হয়েছে চেঙ্গালপাট্টু ও চেন্নাইয়ে। ফলে এই পরিস্থিতিতে হাল ধরতে না পারলে ফের চতুর্থ ঢেউ […]

আরও পড়ুন
error: Content is protected !!