বিতর্কিত এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে বদলি করা হল চেন্নাইয়ে ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিসে

বদলি করা হল বিতর্কিত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে ৷ সোমবার তাঁকে চেন্নাইয়ে ডিজি ট্যাক্সপেয়ার সার্ভিস ডিরেক্টোরেট-এ স্থানান্তরিত করা হয়েছে, জানিয়েছে সরকারি সূত্র ৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান হিসেবে তিনি বহু মানুষকে গ্রেফতার করেছেন ৷ বাদ যায়নি বলি-তারকারা ৷ গত বছর অক্টোবরে ক্রুজ শিপে তল্লাশি অভিযান চালিয়ে মাদক রাখার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খান-সহ আরও অনেককে […]

আরও পড়ুন

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজির গড়ে প্রথম তিনে মহিলারা

প্রকাশিত হল ইউপিএসসি সিভিল সার্ভিসের ফলাফল। প্রথম তিন জনই মহিলা। প্রথম হয়েছেন দিল্লির শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে আছেন অঙ্কিতা আগরওয়াল। তৃতীয় হয়েছেন গামিনী সিংলা। চতুর্থ হয়েছেন ঐশ্বর্য ভার্মা। পঞ্চম স্থানে আছেন উৎকর্ষ দ্বিবেদী। ষষ্ঠ স্থানে আছেন যক্ষ চৌধুরি। সপ্তম হয়েছেন সাম্যক এস জৈন। অষ্টম হয়েছেন ইশিতা রাঠি। নবম স্থানে আছেন প্রীতম কুমার। দশম স্থান পেয়েছেন […]

আরও পড়ুন

অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে ৪ হাজার টাকা দেবে কেন্দ্রীয় সরকার, ঘোষণা প্রধানমন্ত্রীর

পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম অতিমারিতে যেই শিশুরা তাদের বাবা-মা’কে হারিয়েছে, প্রতি মাসে তাদের ৪ হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে ৷ পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’-এর অনুষ্ঠানে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ‘‘কোভিডে বাবা-মাকে হারানো শিশুদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪ হাজার টাকা দেওয়া হবে […]

আরও পড়ুন

খোঁজ মিলল হারিয়ে যাওয়া নেপালের বিমানের ধ্বংসাবশেষ

খোঁজ মিলেছে নেপালের বিমানের ৷ আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা কেউই আর বেঁচে নেই ৷ কারণ বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের দেহাংশও এদিক ওদিক পড়ে রয়েছে ৷ তা দেখে আর দেহাংশগুলিকে আলাদা করে চেনার উপায় নেই ৷ যদিও সরকারিভাবে এখনও হতাহতের সংখ্যা জানানো হয়নি ৷ স্থানীয়রা নেপালের সেনাবাহিনীর জওয়ানদের জানিয়েছিলেন, বিমানটি লামচে নদীর কাছে পাহাড়ের উপর […]

আরও পড়ুন

নেপালের হারিয়ে যাওয়া বিমানের খোঁজ মিলল, যাত্রীদের মৃত্যুর আশঙ্কা

নেপালের তারা এয়ারের হারিয়ে যাওয়া ছোট বিমানটির খোঁজ মিলল৷ রবিবার সকাল ৯.৫৫ মিনিটে হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে ৷ ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর নেপালের মুসতাংগ জেলার কোয়াং গ্রামের কাছে বিমানটির খোঁজ মিলেছে বলে জানিয়েছে নেপালের এক বিমান আধিকারিক ৷ তবে বিমানটি ঠিক কী অবস্থায় রয়েছে, তাতে সওয়ার যাত্রীদেরই বা কী অবস্থা তা […]

আরও পড়ুন

আজ থেকে বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

প্রায় ২ বছরেরও বেশি সময় বন্ধ ছিল কলকাতা-বাংলাদেশ ট্রেন পরিষেবা ৷ আজ ২৯ মে, রবিবার সকালে কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনার উদ্দেশ্যে রওনা দিল বন্ধন এক্সপ্রেস ৷ কলকাতা-খুলনার এই ট্রেনটি কলকাতার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের খুলনা পৌঁছবে ৷ তারপর খুলনা থেকে কলকাতা ফিরবে ৷ এতে যাত্রীদের বাংলাদেশ সফর অনেকটাই সহজ-সরল হবে, জানালেন বন্ধন এক্সপ্রেসের যাত্রীরা […]

আরও পড়ুন

নেপালের পাহাড়ি এলাকায় নিখোঁজ বিমান

নিরুদ্দেশ হয়ে গেল বিমান ৷ নেপালের পাহাড়ি এলাকায় একটি ছোটো বিমান হারিয়ে যায় ৷ বিমানে কর্মী সমেত ২২ জন যাত্রী রয়েছেন ৷ যার মধ্যে ৩ জন ভারতীয়, জন জাপানি এবং বাকিরা নেপালি ৷ রবিবার সকাল ৯.৫৫ মিনিট থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ ৯এনএইটি এয়ারক্রাফ্টটি নেপালের পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল ৷ মাত্র ১৫ […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২,৬৮৫

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৮৫ জন। মৃত্যু হয়েছে ৩৩ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৩০৮ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,১৫৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ২১৫ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ […]

আরও পড়ুন

কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের বিরুদ্ধে ইডির চার্জশিট

 কর্নাটকের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ইডি। ২০১৮ সালের একটি আর্থিক তছরুপের মামলায় শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা এই একই মামলায় আপাতত জামিনে মুক্ত আছেন। এর আগে ২০১৯ সালে ইডি শিবকুমারকে গ্রেফতার করে। আর্থিক তছরুপের এই একই মামলায় দিল্লির কর্নাটক ভবনের […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২,৬২৮

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২,৬২৮ জন। মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১৪ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,১৬৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪৪ হাজার ৮২০ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ […]

আরও পড়ুন
error: Content is protected !!